Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভয়ংকর দুর্ঘটনার শিকার এক ব্যক্তির প্রাণ বাঁচালো গুগল পিক্সেল স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
নতুন দুই পিক্সেল ফোন আনছে গুগল
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের আগমন আমাদের প্রাত্যহিক জীবনকে যে আরও সহজ করে তুলেছে, তা অস্বীকার করার উপায় নেই। মুঠোফোনের উপযোগিতার জৌলুসে এর চর্চিত খারাপ দিকগুলিও এখন হয়ে গেছে ম্লান। তবে আমি যদি বলি স্মার্টফোন একজন ব্যক্তির জীবনসংশয় হওয়া থেকে বাঁচিয়েছে, সেক্ষেত্রে খবরটি কিন্তু নড়েচড়ে বসার মতোই শোনাচ্ছে। আমার আকাশকুসুম কল্পনা নয়, চুক ওয়াকার (Chuk Walkler) নামে জনৈক এক রেডডিট (Reddit) ব্যবহারকারী তাঁর এমনই এক স্মরণীয় অভিজ্ঞতার কথা সম্প্রতি শেয়ার করেছেন।

চুক ওয়াকার জানিয়েছেন, গত বছর নভেম্বরে তিনি তাঁর বাড়ি লাগোয়া একটি ববক্যাট লোডার গাড়ির মধ্যে থাকাকালীন ভয়ংকর দুর্ঘটনার সম্মুখীন হন। কোনওভাবে গাড়িটি ভারসাম্য হারিয়ে সম্পূর্ণ উল্টে গিয়ে একটি ছোট নালার মধ্যে গিয়ে পড়ে। ফলে গাড়ির এমার্জেন্সি এক্সিট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং বেরোনোর প্রধান দরজাও আংশিকভাবে আটকে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ওয়াকারের বুঁকের সাতটা পাঁজর এবং মেরুদন্ডের কিছুটা ভেঙে যায়।

তবে ওয়াকার বলেছেন, দুর্ঘটনা ঘটার কয়েক সপ্তাহ আগেই তিনি নিজের Google Pixel 4 XL ফোনের কার ক্র্যাশ ডিটেকশন ( Car crash detection) বা গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ ফিচারটি অন করেছিলেন৷ ভাগ্যক্রমে, গুগলের পিক্সেল ফোনের এই বিশেষত্বটিই তাঁর প্রান বাঁচিয়েছে। গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে গেলেও পিক্সেল ফোনটি সম্ভাব্য গাড়ি দুর্ঘটনা অনুমান করে স্বয়ং ৯১১ নম্বরে (এমার্জেন্সি টেলিফোন নম্বর) কল করে।

জ্ঞান ফেরার পর, অসহনীয় যন্ত্রণায় ওয়াকার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং তখনই সে তাঁর ব্লুটুথ ইয়ারবাডে শুনতে পায় একজনের কন্ঠস্বর, আওয়াজটি ছিল জরুরী অবস্থায় সাহায্য করার জন্য দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির। Walker-কে ব্যক্তিটি বলেন, দুর্ঘটনাস্থলে তাকে সাহায্যের জন্য তিনি ইতিমধ্যেই লোক পাঠিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এসে তাকে গাড়ি থেকে বের করে।

সুতারাং, স্পষ্টত বোঝা যাচ্ছে, Google Pixel ফোনের ক্র্যাশ ডিটেকশন (crash detection) ফিচারটি এ যাত্রায় ওয়াকারকে বাঁচিয়ে দিল। কৌতুহলী হয়ে ওয়াকার অবশ্য বলেছেন, “ফিচারটি কীভাবে কাজ করে তা জানা খুব মজার বিষয় হবে। আচ্ছা, ৯১১ কী কোনো ডিজিটাল ভয়েস থেকে কল পেয়েছিল?”

এবার প্রশ্ন হচ্ছে, কার ক্র্যাশ ডিটেকশন বা গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ করার পদ্ধতিটি গুগলের পিক্সেল ফোনে কীভাবে কাজ করে? গুগল তাদের সাপোর্ট পেজে লিখেছে, আপনার Pixel 3, 4, 4a, 4a (5G), এবং Pixel 5 বিভিন্ন তথ্য- আপনার অবস্থান, মোশন সেন্সর, এবং আশেপাশের শব্দগুলি বিশ্লেষণের মাধ্যমে কোনও সম্ভাব্য গাড়ি দুর্ঘটনা শনাক্ত করতে পারে। দুর্ঘটনা শনাক্তকরণের জন্য অবস্থান, শারীরিক ক্রিয়াকলাপ এবং মাইক্রোফোনের অনুমতি প্রয়োজন। যদি আপনার ফোন শনাক্ত করে আপনি গুরুতর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এবং সেইসময় জরুরী পরিষেবায় কল করলে, আপনার আনুমানিক অবস্থান এবং গাড়ি দুর্ঘটনার ডেটা অ্যান্ড্রয়েডের এমার্জেন্সি লোকেশন সার্ভিস দ্বারা জরুরী পরিষেবাতে স্থানান্তর হতে পারে।

দুঃখজনকভাবে, ভারতবর্ষে এই ফিচারটি উপলব্ধ নয়। এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এবং যুক্তরাজ্যে কাজ করে। এদেশে পিক্সেল ফোনের বিক্রি কম হওয়ার কারণেই গুগল সম্ভবত ফিচারটি রোল আউট করেনি। তবে ভবিষ্যতে ভারতেও ফিচারটি চালু হবে বলে আমরা আশা রাখতে পারি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রিয়জনকে সব সময় কাছে রাখবে প্রিয়’র নতুন ফিচার ‘লুপ’
প্রযুক্তি সংবাদ

প্রিয়জনকে সব সময় কাছে রাখবে প্রিয়’র নতুন ফিচার ‘লুপ’

প্রযুক্তি সংবাদ

আমেরিকায় অনলাইন ক্লাশে অংশ নিতে পারছে না বিদেশি শিক্ষার্থীরা

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস
টিপস

ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিকাশে টাকা নেয়ার উপায়

হোয়াটসঅ্যাপে নতুন দুই ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে নতুন দুই ফিচার

নির্বাচিত

‘ইন্টারনেটের সুফলকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান’

টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক
প্রযুক্তি সংবাদ

টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যক্তিগত মুহূর্ত সুরক্ষিত রাখতে স্মার্টফোনের ৭টি জরুরি সেটিংস
কিভাবে করবেন

ব্যক্তিগত মুহূর্ত সুরক্ষিত রাখতে স্মার্টফোনের ৭টি জরুরি সেটিংস

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি
নির্বাচিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা
প্রযুক্তি বাজার

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!
প্রযুক্তি সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন
বিবিধ

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

দাঁত ক্ষয় বা হারিয়ে যাওয়ার চিকিৎসায় বর্তমানে ফিলিং,...

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ ফেব্রুয়ারি ২০২১

ভয়ংকর দুর্ঘটনার শিকার এক ব্যক্তির প্রাণ বাঁচালো গুগল পিক্সেল স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV