Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২১ সালে ৬৫ লাখ ই-কার বিক্রির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২
২০২১ সালে ৬৫ লাখ ই-কার বিক্রির রেকর্ড
Share on FacebookShare on Twitter

একদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়া অন্যদিকে আধুনিকতা, সব মিলিয়ে বৈদ্যুতিক যানের চাহিদা বেড়েই চলছে। তার বাস্তব চিত্র ধরা দিল এবারের পরিসংখ্যানে। বেশ কয়েক বছর থেকেই ইলেকট্রিক যানের প্রতি ঝুঁকছে পুরো বিশ্ব।

ইভি ভলিউমের এক পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্বজুড়ে বিদ্যুৎচালিত গাড়ি বিক্রি হয়েছে ৬.৫ মিলিয়নেরও বেশি, যা কেবল ডিসেম্বরেই এজাতীয় গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৯ লাখ ৭ হাজার ইউনিট।

২০২১ সালের জুনে প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রিক গাড়ির বাজার দখল করে নেওয়ার আর খুব বেশি দিন বাকি নেই, তাহলে আপনার মনে হতে পারে, এটা একটু বেশি সাহসী ভবিষ্যদ্বাণী হয়ে গেল। কিন্তু আসলে ব্যাপারটা বোধহয় তা নয়।

আমরা আসলে মোটরিংয়ের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের চোখের সামনে ঘটতে দেখছি, যা ১৯১৩ সালে হেনরি ফোর্ডের প্রথম গাড়ি তৈরির প্রোডাকশন লাইন শুরুর পর আর ঘটেনি। যারা বিশ্বব্যাপী মোটরগাড়ি শিল্পের গতিবিধির ওপর নজর রাখেন তারাই বলছেন, সেই সময় প্রায় এসে গেছে, যখন ইলেকট্রিক গাড়ির বিক্রি দ্রুতগতিতে পেট্রল আর ডিজেলচালিত গাড়ির বিক্রি ছাড়িয়ে যাবে। অন্তত মোটরগাড়ি নির্মাতারা তাই মনে করছেন।

২০২১ সাল যেতে না যেতেই সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। টেসলার মডেল ৩ গাড়িটিই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। টেসলার এই বৈদ্যুতিক গাড়িটি যে বাজিমাত করবে তা আগেই বলেছিলেন প্রযুক্তি গবেষকরা।

ইভি ভলিউমের সেই বিপোর্টে বলা হয়, ২০২১ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে এজাতীয় গাড়ির বিক্রি বেড়েছে। ২০২১ সালের নভেম্বরে ৭ লাখ ২০ হাজারের বেশি ইলেকট্রিক যানবাহন বিক্রি হয়েছিল পুরো বিশ্বে। অন্যদিকে ডিসেম্বরে বিক্রির শতকরা হার ছিল ২০২০ সালে বৈদ্যুতিক গাড়ি বিক্রির ৫৯ শতাংশ বেশি। ২০২০ সালে বিশ্বে ৫ লাখ ৭১ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ২০২১ সালে বিশ্বে প্রায় ৬.৫ মিলিয়ন নতুন প্যাসেঞ্জার প্লাগ-ইন ইলেকট্রিক গাড়ি নিবন্ধিত হয়েছে, যা ২০২০ সালের তুলনায় প্রায় ১০৮ শতাংশ বেশি। ২০২০ সালে নিবন্ধিত হয়েছিল ৩.১ মিলিয়ন গাড়ি।

এমনকি ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৪.৬ মিলিয়ন ব্যাটারি ইলেকট্রিক যান বিক্রি হওয়ার ৬৯ শতাংশ ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আবার প্লাগ-ইন হাইব্রিড গাড়ির (১.৯ মিলিয়ন) ক্ষেত্রে এই বৃদ্ধির শতকরা হার ৩১ ভাগ।

মডেলভিত্তিক বিক্রির ক্ষেত্রে ২০২১-এ বিশ্বে শীর্ষস্থানে রয়েছে টেসলা মডেল ৩, পরবর্তী দুটি জনপ্রিয় গাড়ি হলো উলিং এর হং গুয়ান মিনি ইভি এবং টেসলা মডেল ওয়াই। চীনের বাজারেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিক গাড়ি। এর পরের অবস্থানে রয়েছে নরওয়ে ও ইউরোপের অন্যান্য দেশ।

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধির নেপথ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। প্রথমত আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে, পাশাপাশি বিভিন্ন দেশের সরকার কঠোর নির্গমন বিধি চালু করেছে। আইসিই ইঞ্জিনচালিত গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া বিশ্ব উষ্ণায়নের প্রত্যক্ষভাবে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
কিভাবে করবেন

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

৭৫ লাখ ফেস শিল্ড দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

৭৫ লাখ ফেস শিল্ড দেবে অ্যাপল

স্মার্টফোনে দুই সপ্তাহ ইন্টারনেট ব্যবহার না করলে যে উপকার পাওয়া যায়
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনে দুই সপ্তাহ ইন্টারনেট ব্যবহার না করলে যে উপকার পাওয়া যায়

ইন্দোনেশিয়ায় অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ইন্দোনেশিয়ায় অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করছে হুয়াওয়ে

তিন মিনিটের বেশি মোবাইলে কথা নয়!
টেলিকম

মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়ছে না

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ ফেব্রুয়ারি ২০২২

২০২১ সালে ৬৫ লাখ ই-কার বিক্রির রেকর্ড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix