Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চোরাই মোবাইলের বাজার নিয়ন্ত্রণে ১৫ ব্যবসায়ী

মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
চোরাই মোবাইলের বাজার নিয়ন্ত্রণে ১৫ ব্যবসায়ী
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজারটি দীর্ঘকাল ধরে পাইকারি বাজার হিসেবে পরিচিত। তবে বর্তমানে এটি চোরাই মোবাইলের পাইকারি বাজার হিসেবেও পরিচিতি লাভ করেছে। এখানে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশি চোরাই মোবাইলও বিক্রি হয়।

গত বছরের ৬ জুলাই রিয়াজউদ্দিন বাজার থেকে ভারতীয় নাগরিক দীপান্বিতা সরকারের একটি আইফোন উদ্ধার হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ওই সময়ে দীপান্বিতা জানান, তার আইফোন ১৪ প্লাসটি কলকাতার মহেশতলা থানার জিঞ্জিরা বাজার থেকে ছিনতাই হয় এবং তা ট্র্যাক করার পর তিনি দেখতে পান মোবাইলটির চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তার ফোনটি উদ্ধার করে ফিরিয়ে দেয়।

অনুসন্ধানে জানা যায়, রিয়াজউদ্দিন বাজারে ১৫ থেকে ২০ জন ব্যবসায়ীর নেতৃত্বে একটি চোরাই মোবাইল সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। এই সিন্ডিকেটের সদস্যরা ভারতে নিয়মিত যাতায়াত করেন এবং সেখান থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করেন।

এসব মোবাইল কখনো আইএমইআই নম্বর পরিবর্তন করে, আবার কখনো পরিবর্তন না করেই বাজারে বিক্রি হয়।এই সিন্ডিকেটে ভারতীয় ও নেপালি নাগরিকরাও যুক্ত রয়েছেন। তাদের মাধ্যমে মোবাইলগুলো সিলেটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে আনা হয় এবং রিয়াজউদ্দিন বাজারে বিক্রির জন্য ছড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন ছিনতাইকারী চক্র থেকেও চোরাই মোবাইল সংগ্রহ করা হয়।

পুলিশের কাছে এই চোরাই মোবাইল ব্যবসায়ীদের সুনির্দিষ্ট তালিকা না থাকলেও বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী ও চোরাই মোবাইলসহ ধরা পড়া ব্যক্তিদের কাছে এই ব্যবসায়ীদের নাম উঠে এসেছে।

তাদের মধ্যে অন্যতম হলেন- মিশমা টেলিকমের মালিক মো. রাশেদ ও তার ভাই মো. কায়সার, কে টেল মোবাইল দোকানের মালিক আবদার উদ্দিন, মামা-ভাগ্নে সিন্ডিকেটের আলিফ ইলেকট্রনিকসের মালিক দোস্ত মোহাম্মদ মানিক ও তার ভাগ্নে মাদার টাচের মালিক খোরশেদ আলম, এন কে মোবাইলের মালিক খলিলুর রহমান, ইনোভেটিভ ফোন কেয়ার দোকানের মালিক হাবিবুল্লাহ মিজবাহ, চৌধুরী ডটকম নামের দোকানের মালিক জয় চৌধুরীর, সাহেদুল ইসলাম, মো. সোহেল রানা, ইমতিয়াজ আহম্মেদ, আরহাম মাহমুদ ওরফে নাভিল, মামুনুর রশীদ ওরফে মামুন (শাকিল)।

রিয়াজউদ্দিন বাজারে চোরাই মোবাইলের ব্যবসার খবরটি আলোচনায় আসে ২০১৯ সালের জুন মাসে। সেদিন জুনের ২২ তারিখে রিয়াজ উদ্দিন বাজারের রয়েল প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মোবাইলভর্তি দুটি কার্টন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। দুটি কার্টনে ১৬১টি ভারতীয় মোবাইল পাওয়া যায়।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঢাকা দিলখুশা শাখার ক্যাশিয়ার সাহল খান রিয়াজ উদ্দিন বাজারের আবদার কাইয়ুম নামে একজনের নামে মোবাইলগুলো চট্টগ্রাম পাঠানো হয়। পরে ডিবি পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে আবদার লোহাগাড়া উপজেলার আধুনগরের রফিক আহমদের ছেলে। তার আসল নাম আবদার উদ্দিন।

রিয়াজ উদ্দিন বাজারের হাসিনা হক শপিং সেন্টারে কে টেল নামে তার একটি মোবাইলের দোকান রয়েছে। পরে মোবাইলগুলো নেওয়ার জন্য তাকে ডাকা হলেও নেয়নি সে। পরে এ ঘটনায় আবদারসহ ৩ জনকে আসামি করে মামলা করে ডিবি পুলিশ।

২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর নগরীর লাভলাইন এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মামা-ভাগ্নে সিন্ডিকেটের নাম। পরে গ্রেপ্তার হওয়াদের স্বীকারোক্তিতে রিয়াজউদ্দিন বাজারের আলিফ ইলেকট্রনিক্স ও মাদার টাচ নামের দোকান থেকে ১৬০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

রাশেদের মোবাইল চোরাচালানে জড়িত থাকার বিষয়টি সামনে আসে ২৩ সালের ২৭ ফেব্রুয়ারি। ওই দিন ভারত থেকে দেশে ফেরার সময় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করে ২২টি দামি মোবাইল, চার লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ, ১৭ পিস শাড়ি, ১৭ পিস থ্রিপিস এবং ৪০ পিস টি-শার্ট জব্দ করা হয়। তার সঙ্গে ছিল (ই০০৩১১৫৪০) নম্বরের পাসপোর্ট।

সর্বশেষ, গত বুধবার রিয়াজউদ্দিন বাজার এলাকায় পুলিশের একটি অভিযান পরিচালিত হয়, যেখানে সালেহ মরিয়ম মার্কেটের ৭ম তলার একটি বাসা থেকে ৫২টি চোরাই মোবাইলসহ তিনজন গ্রেপ্তার হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অভিযান চালাই এবং চোরাই মোবাইল ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসি।

চোরাই মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবসায়ী সমিতিগুলোকে আরো তৎপর হতে হবে। এবং দোকানগুলো চোরাই মোবাইল বেচাকেনা নিষিদ্ধ করতে হবে। চোরাই মোবাইল সিন্ডেকেটের বিরুদ্ধে অভিযান চলমান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Arifur RahmanBTRCIllegal Mobile TradeIMEI ChangeMobile TheftNEIR BangladeshRiazuddin BazarStolen iPhoneআইএমইআই পরিবর্তনআইফোন ১৫ প্রো ম্যাক্সআরিফুর রহমানএনইআইআর (NEIR)চট্টগ্রামচোরাই মোবাইলডিবি পুলিশদেশীয় মোবাইল শিল্পবিটিআরসিমো. রাশেদমোবাইল চুরিমোবাইল সিন্ডিকেটরাজস্ব ক্ষতিরিয়াজউদ্দিন বাজারসিন্ডিকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশি পণ্য বিক্রেতাদের জন্য অ্যামাজন হতে পারে আকর্ষণীয় প্ল্যাটফর্ম
টেকজুম প্রযুক্তি আড্ডা

দেশি পণ্য বিক্রেতাদের জন্য অ্যামাজন হতে পারে আকর্ষণীয় প্ল্যাটফর্ম

লেনোভো স্লিম ফাইভ আই
প্রযুক্তি সংবাদ

লেনোভো স্লিম ফাইভ আই – আপনার পার্সোনাল এআই কো-পাইলট!

এবার ক্রোম কিনতে আগ্রহী ইয়াহু
নির্বাচিত

এবার ক্রোম কিনতে আগ্রহী ইয়াহু

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ: লক্ষ টাকার ফোনে নিরাপত্তা ফিচার দুর্বল
প্রযুক্তি সংবাদ

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ: লক্ষ টাকার ফোনে নিরাপত্তা ফিচার দুর্বল

ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

শাওমি-ভিভোর কাছে ধরাশায়ী স্যামসাং
নির্বাচিত

শাওমি-ভিভোর কাছে ধরাশায়ী স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
নির্বাচিত

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর বেটা ৩ উন্মুক্ত
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর নতুন নিরাপত্তা ফিচার: ডেটা সুরক্ষা আরও শক্তিশালী করতে গুগলের মাস্টারপ্ল্যান!

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের
প্রযুক্তি সংবাদ

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল
নির্বাচিত

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ নভেম্বর ২০২৫

চোরাই মোবাইলের বাজার নিয়ন্ত্রণে ১৫ ব্যবসায়ী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix