Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৫০ সিসির ট্যুরিং বাইক আনছে বাজাজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
২৫০ সিসির ট্যুরিং বাইক আনছে বাজাজ
Share on FacebookShare on Twitter

বাজাজের পালসার সিরিজে বেশ কয়েকটি মডেল আছে। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মডেল ১৫০। কিন্তু ভারতে জনপ্রিয় মডেল ডমিনার সিরিজ। এই সিরিজের আসছে ২৫০ সিসির নতুন বাইক। মডেল ডমিনার ২৫০। মডেলটি স্পোর্টস বাইকের তকমা পেয়েছে। কেননা, এর দুর্দান্ত গ্রাফিক্স এবং শক্তিশালী ইঞ্জিন একে অনন্যতা দিয়েছে।

শিগগিরই ভারতের বাজারে আসছে ডমিনার ২৫০ সিসির বাইক। এটি একটি ট্যুরিং বাইক। এর আগে আত্মপ্রকাশ করেছিল এনএস ২০০ এবং এনএস ১৬০। বাজাজের এই দুইটি মডেলই জনপ্রিয়তার শীর্ষে ছিল। এবার তারা আনছে ডমিনার ২৫০। ইতিমধ্যেই তার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। আর তা ঝড় তুলেছে বাইকপ্রেমীদের হৃদয়ে।

ইতিমধ্যেই ডিলারদের শোরুমে নতুন মডেলের বাইকটি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। জানা গেছে, আগের সাদা এবং সিলভার ইউনিটগুলোর পরিবর্তে এই নতুন মডেল বাজারে আনতে চলেছে বাজাজ। তবে দাম একই থাকছে। বর্তমানে বাজাজ ডমিনার ২৫০ ভারতের দাম ১.৬৪ লাখ রুপি।

বাজারের ডমিনার ৪০০ এর ছোটভাই ডমিনার ২৫০। মজা করে এমনই বলেন বাইকপ্রেমীরা। তবে দুটিরই বডি ওয়ার্ক এবং স্টাইলিং একই রকমের। সঙ্গে ডমিনার ২৫০ এ রয়েছে ফুল এলইডি হেডল্যাম্প, ডিজিটাল কনসোল, ম্যাট ব্ল্যাক ফিনিশ অ্যালয় হুইল। সঙ্গে ১৩ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্কও দেওয়া হয়েছে। বাইকের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এর ফুল এলইডি লাইটিং সিস্টেম এবং ফুয়েল ট্যাঙ্কে ডিসপ্লেসহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। মোটরসাইকেল ভ্রমণকে বন্ধুত্বপূর্ণ করতে, একটি আরামদায়ক রাইডিং স্ট্যান্স এবং সিটের নিচে ছোট স্ট্র্যাপ-টু-হুক ট্যুরিং লাগেজ যোগ করা হয়েছে।

এই মডেলকে একদম আধুনিক উন্নত ডিজাইনে ঢেলে সাজানো হয়েছে। নজর দেওয়া হয়েছে ডিটেলিংয়ে। রয়েছে নিখুঁত ফিনিশিং টাচ। আগের তুলনায় এই বাইক দেখতে আরও মডার্ন হয়েছে বলে শোনা যাচ্ছে। সেই সঙ্গে বাইকের বাজারে দ্রুত এই বাইক জনপ্রিয়তা পাবে বলেও আশা করছেন বিশেষজ্ঞদের একাংশ। নজরে পড়ার মতো যেসব ফিচার যুক্ত হয়েছে তার মধ্যে অন্যতম হল কিছু ট্যুরিং ফ্রেন্ডলি অ্যাক্সেসরিজ।

লম্বা উইন্ডস্ক্রিন, মেটাল ব্রাশ প্লেট, স্মার্টফোন চার্জিং পোর্ট, রিয়ার লাগেজ ক্যারিয়ার, শক্ত ক্র্যাশ গার্ড, স্যাডেল স্টে (স্ট্যান্ডার্ড নয়), পিলিয়ন ব্যাকরেস্ট, এবং নেভিগেশন স্টে। যা চালক অনন্য অনুভূতি দেবে বলে দাবি কোম্পানির।

তবে এই ডুয়েল টোন এডিশনে কোনও যান্ত্রিক পরিবর্তন করা হয়নি। এতে ২৪৮.৮ সিসি একক-সিলিন্ডার, ডিওএইচসি ইঞ্জিন লাগানো হয়েছে। এই ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএম-এ ২৬.৬ বিএইচপি এবং ৬,৫০০ আরপিএম-এ ২৩.৫ এনএম পিক টর্ক জেনারেট করে৷ কোম্পানির দাবি যে এই বাইকটি মাত্র ১০.৫ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতি তুলতে পারে। প্রতি ঘণ্টায় বাইকটি দৌড়তে পারে ১৩২ কিমি গতিবেগে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাজাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

জন্মদিনে আলিবাবা থেকে জ্যাক মা’র অবসর
নির্বাচিত

জ্যাক মা অন্তর্ধান রহস্য

আংটিও হয়ে যাচ্ছে স্মার্ট
প্রযুক্তি সংবাদ

আংটিও হয়ে যাচ্ছে স্মার্ট

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী
নির্বাচিত

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী

অধিকার আদায় আন্দোলনের নিদর্শন তৈরি করে গেছেন ভাষা সৈনিকরা
প্রযুক্তি সংবাদ

অধিকার আদায় আন্দোলনের নিদর্শন তৈরি করে গেছেন ভাষা সৈনিকরা

কোয়ালকমের পিছুটান: জিডিসি ২০২৬-এ থাকছে না স্ন্যাপড্রাগন জি সিরিজের কোনো আপডেট!
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের পিছুটান: জিডিসি ২০২৬-এ থাকছে না স্ন্যাপড্রাগন জি সিরিজের কোনো আপডেট!

স্যামসাং নতুন সংযোজন করলো এস২১ আল্ট্রা মোবাইল ফোন
নির্বাচিত

স্যামসাং নতুন সংযোজন করলো এস২১ আল্ট্রা মোবাইল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি
অটোমোবাইল

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

মোবাইল অপারেটর
টেলিকম

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন
নির্বাচিত

ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ মার্চ ২০২২

২৫০ সিসির ট্যুরিং বাইক আনছে বাজাজ

Techzoom.TV |
TechzoomTV