Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইপ্যাডের চার্জ দ্রুত ফুরানো রোধে ছয় করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ আগস্ট ২০২৫
আইপ্যাডের চার্জ দ্রুত ফুরানো রোধে ছয় করণীয়
Share on FacebookShare on Twitter

অ্যাপলের আইপ্যাডের ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো বলেই পরিচিত। টেক জায়ান্টটির দাবি অনুযায়ী, আইপ্যাড মিনি, আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার৭ ও ১১তম প্রজন্মের আইপ্যাডে (২০২৫) একটানা ১০ ঘণ্টা স্ক্রিন টাইম পাওয়ার কথা। তবে অনেক ব্যবহারকারীই অভিযোগ করছেন, আইপ্যাড ব্যবহার না করলেও চার্জ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। দিনে ৮-১০ শতাংশ চার্জ কমে যাওয়া এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, কিছু সহজ পরিবর্তন এনে চার্জ কমে যাওয়ার সমস্যাটি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব, তাও আবার আইপ্যাডের ব্যবহার ও সুবিধা না কমিয়েই। তাই আইপ্যাডের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে সহায়ক ছয়টি কার্যকর উপায় তুলে ধরা হলো—

এয়ারপ্লেন মোড ও লো পাওয়ার মোড চালু
আইপ্যাড যারা প্রতিদিন বেশি ব্যবহার করেন না, তাদের জন্য এটি কার্যকর। আইপ্যাড ব্যবহারের বাইরে থাকলে এয়ারপ্লেন মোড চালু করে রাখলে ওয়াই-ফাই, ব্লুটুথ ও সেলুলার বন্ধ থাকে। সঙ্গে লো পাওয়ার মোড চালু রাখলে ব্যাকগ্রাউন্ড কাজগুলো কমে যায়। এতে করে স্ট্যান্ডবাই চার্জ হ্রাস অনেকটাই কমানো সম্ভব।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করা
অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং অপ্রয়োজনে চার্জ খরচ করে। সেটিংস>জেনারেল>ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে যেয়ে যেসব অ্যাপের ব্যাকগ্রাউন্ডে চলার দরকার নেই, সেগুলো বন্ধ করে দিতে হবে।

ওএলইডি আইপ্যাডে ডার্ক মোড ব্যবহার
আইপ্যাড প্রো এম৪ বা অন্য যেকোনো ওএলইডি মডেলে ডার্ক মোড চালু করলে ব্যাটারি সাশ্রয় হয়। ওএলইডি স্ক্রিনে কালো রঙে পিক্সেল বন্ধ থাকে, ফলে চার্জ কম খরচ হয়। সেটিংস>ডিসপ্লে>ব্রাইটনেস থেকে ডার্ক মোড চালু করা যাবে।

অপ্রয়োজনীয় ফিচার বন্ধ করা
হ্যান্ডঅফ, এয়ারড্রপ বা লোকেশন সার্ভিসের মতো ফিচারগুলো নিয়মিত ব্যবহার না করলে বন্ধ করে দেয়া যায়। পাশাপাশি ই-মেইলের ফেচিং সেটিংস ম্যানুয়াল করে রাখলে চার্জ বাঁচে।

৪০-৮০% চার্জ সীমা মেনে চলা
বারবার পুরো চার্জ শেষ করে আবার শতভাগ চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারির চার্জ ৪০-৮০%-এর মধ্যেই রাখার চেষ্টা করতে হবে। নতুন কিছু আইপ্যাডে চার্জ লিমিট চালু করার অপশন আছে। পুরনো মডেলে শর্টকাট সেট করে চার্জ লেভেল জানার নোটিফিকেশন পাওয়া যায়।

ব্যাটারি ব্যবহারের পরিসংখ্যান (ইউসেজ) দেখে অ্যাপ নিয়ন্ত্রণ
আইপ্যাডের সেটিংস>ব্যাটারিতে গিয়ে দেখতে হবে কোন অ্যাপ কতটুকু ব্যাটারি খরচ করছে। যেসব অ্যাপ খুব বেশি ব্যবহার না করেও চার্জ খরচ করছে, সেগুলো হয়তো অপ্টিমাইজড নয়। প্রয়োজনে সেগুলো ডিলিট বা ব্যাকগ্রাউন্ড কাজ বন্ধ করে দিতে হবে। ছয়টি সহজ পদক্ষেপ অনুসরণ করলে আইপ্যাডের ব্যাটারি দীর্ঘ সময় টিকবে এবং ডিভাইসটিও আরো কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইপ্যাড

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে যেসব নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে যেসব নতুন ফিচার

গ্যালাক্সি জেড ফোল্ড ২ কী এমন আছে যা আপনাকে আকর্ষণ করতে পারে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি জেড ফোল্ড ২ কী এমন আছে যা আপনাকে আকর্ষণ করতে পারে

ভ্রাম্যমান ডাকঘর উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ভ্রাম্যমান ডাকঘর উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

গাড়ির খরচাপাতির হিসাব রাখবে যে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গাড়ির খরচাপাতির হিসাব রাখবে যে অ্যাপ

সেরা উদ্ভাবন’র স্বীকৃতি পেল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

সেরা উদ্ভাবন’র স্বীকৃতি পেল বিডিঅ্যাপস

রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট
নির্বাচিত

রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

Load More

ট্রেন্ডিং টপিক

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ আগস্ট ২০২৫

আইপ্যাডের চার্জ দ্রুত ফুরানো রোধে ছয় করণীয়

Techzoom.TV |
TechzoomTV