Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইঞ্জিন অয়েল কী, মোটরসাইকেলের জন্য কোনটা ভালো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 March 2022
ইঞ্জিন অয়েল কী, মোটরসাইকেলের জন্য কোনটা ভালো
Share on FacebookShare on Twitter

ইঞ্জিন চালানোর জন্য যেমন তেলের প্রয়োজন হয়, তেমনি ইঞ্জিনের ভেতরের ছোট ছোট পার্টসকে সচল রাখতে ব্যবহার করা হয় ইঞ্জিন ওয়েল। তবে এই ইঞ্জিন ওয়েল আমাদের দেশে মবিল নামেই বেশি পরিচিত। কেউ কেউ আবার এটিকে ইঞ্জিন লুব্রিকেন্টসও বলে থাকে। মূলত মবিল একটি ব্র্যান্ডের নাম। এই ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল দেশে বহুল প্রচলিত হওয়ার কারণেই ইঞ্জিন ওয়েল মবিল নামে কিছুটা পরিচিত।

ইঞ্জিন ওয়েল কী
ইঞ্জিন ওয়েল মূলত এক ধরনের তরল লুব্রিকেন্ট, যা ইঞ্জিনের ভেতরের বিভিন্ন ছোট ছোট পার্টসকে চলতে সহায়তা করে। ইঞ্জিন যখন চলে, তখন এর ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে অতিমাত্রায় ঘর্ষণ হয়। ঘর্ষণের ফলে ইঞ্জিনের পার্টসগুলো ক্ষয় হওয়ার আশঙ্কা থাকে। এই ক্ষয় রোধের জন্যই ব্যবহার করা হয় ইঞ্জিন ওয়েল। পাশাপাশি ইঞ্জিনকে বিভিন্ন অক্সিডেশন এবং ক্ষতিকর পার্টিকেল বা রাসায়নিক কণার হাত থেকে রক্ষা করে। বাইকের ইঞ্জিনকে ঠান্ডা রাখে। ইঞ্জিনের কর্মক্ষমতাও অনেকটা নির্ভর করে ইঞ্জিন ওয়েলের ওপর। সে জন্য একটা নির্দিষ্ট সময় পরপর ইঞ্জিন ওয়েল পরিবর্তন করতে হয়।

ইঞ্জিন ওয়েলের প্রকারভেদ
বাজারে বিভিন্ন কোম্পানিভেদে নানা ধরন ও গ্রেডের ইঞ্জিন ওয়েল পাওয়া যায়।

মিনারেল ইঞ্জিন ওয়েল
খনিজ থেকে প্রাপ্ত পেট্রোলিয়াম তেল পরিশোধন করে এই ইঞ্জিন ওয়েল পাওয়া যায়। ভূ-গর্ভ থেকে যে তেল আমরা পাই, সেটিই মূলত মিনারেল ওয়েল। পরিশোধনের সময় এই তেল থেকে ক্ষতিকর হাইড্রোকার্বন সরিয়ে ফেলা হয়। সাধারণত মোটরসাইকেল কোম্পানিগুলো মিনারেল ইঞ্জিন ওয়েল ব্যবহারের পরামর্শই দিয়ে থাকে। তবে এর ব্যবহারে ইঞ্জিনের জ্বালানি চাহিদা কিছুটা বেড়ে যায়।

সিনথেটিক ওয়েল
পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি তেল এটি। অন্য যৌগ থেকে (সিনথেসিস প্রক্রিয়া) বিক্রিয়ার মাধ্যমে এ ধরনের তেল তৈরি করা হয় বলে এই তেলকে সিনথেটিক তেল বলে। এই ইঞ্জিন ওয়েল ইঞ্জিনের শক্তি বাড়ায়, পাশাপাশি অনেক দিন ধরে ব্যবহার করা যায়।

সেমি-সিনথেটিক ইঞ্জিন ওয়েল
মিনারেল ও সিনথেটিক ওয়েলের মিশ্রণকে সেমি-সিনথেটিক ওয়েল বলে। মোটরসাইকেল ইঞ্জিন ওয়েল বিভিন্ন গ্রেডের হয়ে থাকে। যেমন 5 W-40,10 W-40, 10 W-30,20 W-50 ইত্যাদি। তবে মোটরসাইকেল কোম্পানির নির্দিষ্ট করে দেওয়া গ্রেড অনুযায়ী ইঞ্জিন ওয়েল ব্যবহার করা সবচেয়ে ভালো। আপনার মোটরসাইকেলের ভালো পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে এই গ্রেডের ওপর। আপনি যদি অন্য কোনো গ্রেডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করেন, তাহলেও মোটরসাইকেল চলবে। তবে সে ক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। পাশাপাশি ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কাও থাকে।

বাজারে Shell, Mobil, Motul, Castrol, Total, Liqui Moly-সহ বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল পাওয়া যায়। সে ক্ষেত্রে আপনার ইঞ্জিনের জন্য নির্ধারিত গ্রেড মিলিয়ে যেকোনো ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল কিনতে পারেন। তবে যে কোম্পানির ইঞ্জিন ওয়েলই ব্যবহার করেন না কেন, সব সময় চেষ্টা করবেন একই ইঞ্জিন ওয়েল ব্যবহার করার। এখন বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি তাদের নিজেদের নামেই ইঞ্জিন ওয়েল বাজারজাত শুরু করেছে।

সাধারণত মিনারেল ইঞ্জিন ওয়েলের দাম কম। চলেও অল্প সময়। ৮০০-১০০০ কিলোমিটারের মধ্যে মিনারেল ইঞ্জিন ওয়েল পাল্টে ফেলা ভালো। সেমি-সিনথেটিক ইঞ্জিন ওয়েলের দাম মিনারেলের চেয়ে কিছুটা বেশি, চলেও মিনারেলের চেয়ে বেশি কিলোমিটার। আর সবচেয়ে দামি সিনথেটিক ইঞ্জিন ওয়েল। এই ইঞ্জিন ওয়েল দিয়ে অনেক বেশি কিলোমিটার মোটরসাইকেল চালানো যায়। তবে কখনোই মিনারেলের সঙ্গে সিনথেটিক অথবা সেমি-সিনথেটিক ওয়েল মেশাবেন না। নিয়ম মেনে ইঞ্জিন ওয়েল পরিবর্তন করতে হয়। সে ক্ষেত্রে মোটরসাইকেলের ইঞ্জিন ওয়েল ফিল্টার থাকে। সেটিও পরিবর্তন করে ফেলা ভালো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন স্পোর্টস বাইক আনছে টিভিএস
অটোমোবাইল

নতুন স্পোর্টস বাইক আনছে টিভিএস

বাইকের মতো দেখতে স্কুটার আনছে হোন্ডা
অটোমোবাইল

বাইকের মতো দেখতে স্কুটার আনছে হোন্ডা

নতুন কংক্রিটের সড়কে চার্জ হবে গাড়ি
অটোমোবাইল

নতুন কংক্রিটের সড়কে চার্জ হবে গাড়ি

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০
অটোমোবাইল

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি
অটোমোবাইল

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি

উবারে নতুন ফিচার
অটোমোবাইল

উবারে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2022

ইঞ্জিন অয়েল কী, মোটরসাইকেলের জন্য কোনটা ভালো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix