Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাইক কিনতে ঠেলাগাড়িতে করে আনলেন আড়াই লাখ কয়েন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 March 2022
বাইক কিনতে ঠেলাগাড়িতে করে আনলেন আড়াই লাখ কয়েন
Share on FacebookShare on Twitter

বাইক কিনবেন বলে তিন বছর ধরে কয়েন জমাচ্ছিলেন এক তরুণ। কয়েন জমতে জমতে হয়েছে আড়াই লাখ। এবার বাইক কেনার পালা। কয়েনগুলো কয়েকটি বস্তায় ভরে ঠেলাগাড়িতে চাপালেন। রওয়ানা দিলেন বাইকের শো-রুমের দিকে। শো-রুমের কর্মীরা বস্তায় ভরা এত কয়েন আগে কখনো দেখেননি। তাদের চোখ কপালে উঠল যেনো! অগুণিত কয়েন গুণে নিয়ে বাইক বুঝিয়ে দিতে হবে। এ যেনো মস্ত বড় এক হ্যাপা! অবাক লাগলেও ঘটনা সত্য।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। সালেমের বাসিন্দা ওই যুবকের নাম ভি বুপাঠি। ২৯ বছর বয়সি বুপাঠি পেশায় একজন কম্পিউটার অপারেটর। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। ইউটিউব চ্যানেল থেকে তার যা আয় হয়েছিল, তা দিয়েই বাজাজ ডমিনার ৪০০ মডেলের বাইক কিনলেন তিনি।

এক রুপির এত কয়েন কোথায় পেলেন তিনি? উত্তরে বুপাঠি জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তার টাকা খুচরা করে নিতেন তিনি। মন্দির, চায়ের দোকান, হোটেল- কোনও জায়গাই বাদ পড়েনি। শেষমেশ ২ লাখ ৬০ হাজার রুপি জমিয়ে বাইকের দোকানে হাজির হন সেই যুবক। তার সঙ্গে ছিলেন চার বন্ধু।

কিন্তু এত কয়েন গোনা কি সহজ কথা? সেই কথা ভেবেই দোকানের ম্যানেজার প্রথমে সাফ জানিয়ে দেন, এইভাবে বাইক কেনা যাবে না। কিন্তু বুপাঠির ইচ্ছার কথা ভেবে রাজি হন তিনি। শুরু হয় পাহাড়প্রমাণ কয়েন গোনার কাজ। দোকানের পাঁচ কর্মী এবং বুপাঠি ও তার বন্ধুরা সকলে মিলে কয়েন গুণতে শুরু করেন। রাত ৯ টায় শেষ হয় সেই কয়েন গোনা। ১০ ঘণ্টা পরে বুপাঠির হাতে আসে সেই বহু প্রতীক্ষিত বাইক।

নতুন বাইক পেয়ে উৎল্লাসিত তরুণ। তার ভাষ্য, ‘তিন বছরেরও বেশি সময় ধরে ইচ্ছে ছিল এই বাইক কেনার। কিন্তু সেই সময়ে এত পয়সা ছিল না আমার কাছে। তাই এত দিন ধরে কয়েন জমিয়ে বাইক কিনেছি।”

বাইকের দোকানের ম্যানেজার জানিয়েছেন, ২ হাজার টাকার নোটে যদি ১ লক্ষ রুপি ব্যাংকে জমা দেওয়া হয়, তাহলে শুধুমাত্র রুপি গোনার জন্য আলাদা করে দিতে হয় ১৪০ টাকা। ২ লাখ ৬০ হাজার কয়েন দিলে ভাবুন ব্যাংক কী বলবে?

কিন্তু গন্ধমাদন পাহাড়সম এক রুপির কয়েন নিয়ে সেই দোকানে যুবকটি এলেও তাকে বিমুখ করেননি সংশ্লিষ্ট দোকানের ম্যানেজার। যুবকটির বাইকের প্রতি ভালোবাসাই মোহিত করেছিল সেই ম্যানেজারকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এফজেড সিরিজের নতুন বাইক আনল ইয়ামাহা
অটোমোবাইল

এফজেড সিরিজের নতুন বাইক আনল ইয়ামাহা

এক চার্জে ১৩৫ কিলোমিটার চলবে ই-বাইক
অটোমোবাইল

এক চার্জে ১৩৫ কিলোমিটার চলবে ই-বাইক

গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এলো পাঠাও
অটোমোবাইল

গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এলো পাঠাও

বিশ্বের প্রথম মোটরসাইকেল সম্পর্কে এই ১৫টি  তথ্য
অটোমোবাইল

বিশ্বের প্রথম মোটরসাইকেল সম্পর্কে এই ১৫টি তথ্য

টুইন সিলিন্ডার ইঞ্জিনের বাইক আনলো ডুকাটি
অটোমোবাইল

টুইন সিলিন্ডার ইঞ্জিনের বাইক আনলো ডুকাটি

যখন তখন বৃষ্টি-রোদ, শখের বাইকের যত্ন নেবেন যেভাবে
অটোমোবাইল

যখন তখন বৃষ্টি-রোদ, শখের বাইকের যত্ন নেবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2022

বাইক কিনতে ঠেলাগাড়িতে করে আনলেন আড়াই লাখ কয়েন

Techzoom.TV |
TechzoomTV