Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে প্রতি দেড় ঘণ্টায় একটি গাড়ি সংযোজন করছে হুন্দাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 September 2023
দেশে প্রতি দেড় ঘণ্টায় একটি গাড়ি সংযোজন করছে হুন্দাই
Share on FacebookShare on Twitter

দেশেই এখন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্র্যান্ড হুন্দাইয়ের গাড়ি সংযোজন শুরু হয়েছে। দিনে তিনটি আলাদা ব্র্যান্ডের ২৪টি গাড়ি সংযোজন করছে হুন্দাই। এর জন্য সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ছয় একর জায়গায় গড়ে উঠেছে হুন্দাই গাড়ি সংযোজন কারখানা। দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই করপোরেশন ও বাংলাদেশের ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি যৌথ উদ্যোগে এই কারখানা স্থাপন করেছে। গত ১৯ জানুয়ারি বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে হুন্দাই গাড়ির এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হুন্দাই কর্তৃপক্ষ বলছে, তাদের বাংলাদেশি কারখানায় বছরে সর্বোচ্চ সাত হাজার গাড়ি সংযোজন করা যাবে। এসব গাড়ির বিক্রি-উত্তর সেবা পাঁচ বছর। বাংলাদেশে এখন তাদের ছয়টি শোরুম রয়েছে, যা পরবর্তী সময়ে ২০টি করা হবে। গাজীপুরের এই কারখানায় এখন কাজ করছেন ৩৫০ জন কর্মী।

গতকাল শনিবার কোরিয়ান দূতাবাস ও ফেয়ার টেকনোলজির আমন্ত্রণে গণমাধ্যমকর্মীদের একটি দল হুন্দাই প্ল্যান্ট (কারখানা) পরিদর্শন করে। এ সময় কারখানা ঘুরে দেখেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ ৮২ শতাংশ রিকন্ডিশন্ড বা অন্য দেশে ব্যবহৃত গাড়ি ক্রয় করে থাকে। এ দেশে ৯৮ শতাংশ গাড়িই আমদানি করা হয়। মাত্র ২ শতাংশ গাড়ি দেশে তৈরি করা হচ্ছে। এই অবস্থান থেকে সরে আসতে হবে বাংলাদেশকে।

হুন্দাইয়ের প্ল্যান্ট ঘুরে দেখা যায়, তাদের প্ল্যান্ট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আরএম (র ম্যাটেরিয়ালস) বা যন্ত্রাংশের জন্য তিনটি আলাদা জায়গা। এখানে কোরিয়া থেকে আনা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ রাখা হয়েছে। এরপর আছে পেইন্ট বা রং করার স্থান। যেখানে এসব যন্ত্রাংশ একটা আকৃতি দিয়ে রং করা হয়। আর সবশেষে এসব যন্ত্রাংশ সংযোজন করার স্থান। সেখানে আটটি ধাপে একটি গাড়ি তৈরি করা হচ্ছে। এ ক্ষেত্রে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা।

প্ল্যান্টের একজন ব্যবস্থাপক জোয়েল জয়রাজ বলেন, হুন্দাই এখন বাংলাদেশে তিন ধরনের গাড়ি সংযোজন করছে। এর মধ্যে রয়েছে পাঁচ আসনের ক্রেটা এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) বা উঁচু-নিচু রাস্তা দিয়ে সহজে যেতে পারবে গাড়িটি। এই গাড়ি ১ হাজার ৪৯৭ সিসি (কিউবিক ক্যাপাসিটি)। সাত আসনের ক্রেটা গ্র্যান্ড, যেটি ১ হাজার ৪৯৩ সিসির, দাম ৪৪ লাখ টাকা। পাঁচ আসনের তুসন এসইউভি ১ হাজার ৯৯৯ সিসির।

জানা যায়, এর আগে আমদানি করা ক্রেটা এসইউভি গাড়িটির দাম ছিল প্রায় ৪৩ লাখ টাকা, কিন্তু দেশে উৎপাদন হওয়ায় এটি এখন ৩৪ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে। বর্তমান বাজারে কাছাকাছি মানের অন্য ব্র্যান্ডের ব্যবহৃত গাড়ি কিনতে খরচ হবে প্রায় ৪০ লাখ টাকা। আর এই মানের নতুন গাড়ির দাম প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা।

হুন্দাই কারখানার তথ্যমতে, জানুয়ারি মাসে ৬১টি, ফেব্রুয়ারিতে ১০৪টি, মার্চে ৮৮টি, এপ্রিলে ৬৫টি, মেতে ১১০টি, জুনে ১৩৯টি, জুলাইয়ে ৭১টি ও আগস্টে ১১০টি গাড়ি সংযোজন করেছে প্রতিষ্ঠানটি। এ মুহূর্তে ৭৬টি গাড়ি সম্পূর্ণরূপে তৈরি অবস্থায় আছে। দিনে উৎপাদনক্ষমতা ২৪টি, দুই শিফটে এই গাড়িগুলোর যন্ত্রাংশ সংযোজন করা হচ্ছে।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহাবুব বলেন, বর্তমানে প্রতি মাসে তাদের ১৫০ ইউনিট গাড়ি বিক্রি হচ্ছে। এ বছর যন্ত্রাংশ সংযোজন করা হলেও আগামী বছর থেকে যন্ত্রাংশও দেশে উৎপাদন করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আমদানিগাড়িগাড়ি কারখানাপ্ল্যান্টবৈদ্যুতিক

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রে অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ‘নলেজ শেয়ারিং’ সেশন অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

গ্রে অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ‘নলেজ শেয়ারিং’ সেশন অনুষ্ঠিত

ফিরল প্রবাসীদের জন্য বিমানে ‘শ্রমিক ভাড়া’
প্রযুক্তি সংবাদ

ফিরল প্রবাসীদের জন্য বিমানে ‘শ্রমিক ভাড়া’

যে কারণে ফেসবুকে নিষিদ্ধ হলেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

যে কারণে ফেসবুকে নিষিদ্ধ হলেন ট্রাম্প

সেটিংস বদলেই ফোনের চার্জ ধরে রাখতে পারবেন
নির্বাচিত

সেটিংস বদলেই ফোনের চার্জ ধরে রাখতে পারবেন

উইসিস/ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের প্রকল্প সিবিভিএমপি
প্রযুক্তি সংবাদ

উইসিস/ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের প্রকল্প সিবিভিএমপি

৬০ হাজার টাকায় মোটরসাইকেল আনছে হোন্ডা
অটোমোবাইল

৬০ হাজার টাকায় মোটরসাইকেল আনছে হোন্ডা

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 September 2023

দেশে প্রতি দেড় ঘণ্টায় একটি গাড়ি সংযোজন করছে হুন্দাই

Techzoom.TV |
TechzoomTV