Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অধিক সংখ্যক ক্রেতাদের চাহিদা মেটাতে নতুন পাঁচটি এলাকায় হাংরিনাকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 July 2021
অধিক সংখ্যক ক্রেতাদের চাহিদা মেটাতে নতুন পাঁচটি এলাকায় হাংরিনাকি
Share on FacebookShare on Twitter

অধিক সংখ্যক ক্রেতাদের কাছে সুস্বাদু খাবার পৌঁছে দেয়ার লক্ষ্যে দারাজ বাংলাদেশের সহযোগী ও অ্যাপভিত্তিক খাবার ডেলিভারি সেবা প্রতিষ্ঠান হাংরিনাকি আরও পাঁচটি এলাকায় তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে।

নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশজুড়ে ঘোষণা করা হয়েছে কঠোর লকডাউন। এই সঙ্কটকালীন সময়ে হাংরিনাকি’র সম্প্রসারণ, সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ, টঙ্গী ও কুমিল্লার ভোজনরসিকদের কিছুটা হলেও স্বস্তি দিবে। আগামী মাসের ১ তারিখ থেকে এসব এলাকার মানুষরা হাংরিনাকি’র মাধ্যমে বিভিন্ন খাবারের তালিকা থেকে তাদের প্রিয় খাবার অর্ডার করতে পারবেন যখন খুশি। এছাড়া, এসব এলাকার বাসিন্দারা বৈশ্বিক মহামারি চলাকালীন স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে ঘরে বসে ঝামেলাহীনভাবে প্রয়োজনীয় মুদিপণ্য অর্ডার করতে পারবেন।

মিঠাই (কুমিল্লা), টেস্টি ট্রিট (কেরানীগঞ্জ), পিৎজা হাট (সাভার) সহ অসংখ্য জনপ্রিয় রেস্টুরেন্ট তাদের মুখরোচক খাবার ভোজনরসিকদের কাছে পৌঁছে দিবে হাংরিনাকির মাধ্যমে। খাবারপ্রেমীরা এখন হাংরিনাকি প্ল্যাটফর্মে আরও একশো’টি রেস্টুরেন্ট থেকে তাদের পছন্দের সুস্বাদু খাবার ডেলিভারি নিতে পারবেন।
নতুন পাঁচ জোনে তাদের যাত্রাকে ভোজনরসিকদের জন্য আরও আনন্দঘন করে তুলতে হাংরিনাকি মাত্র ১৯ টাকা ডেলিভারি ফি-তে খাবার পৌঁছে দিবে। এছাড়া, এই নতুন এলাকার ক্রেতারা ‘(HNISHERE)’ -এই ভাউচারটি ব্যবহার করে ১০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন (সর্বনিম্ন ৩০০ টাকার অর্ডারে) ।

এ ব্যাপারে হাংরিনাকি’র হেড অব কমার্শিয়াল আবু সালেহ দিদার বলেন, ‘হাংরিনাকি দেশের সর্বত্র এর কার্যক্রম বিস্তৃত করতে এবং ভোজনরসিক ও ক্রেতাদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য, আমরা সম্প্রতি আরও ৫টি এলাকায় আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আমাদের কার্যক্রম আরও বেশি অঞ্চলে প্রসারিত করবো, যাতে অন্যান্য শহর ও এলাকার মানুষও তাদের প্রিয় রেস্টুরেন্টের খাবার সহজে উপভোগ করতে পারেন। বৈশ্বিক মহামারিতে ঘরে থাকুন এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে খাবার অর্ডার করুন হাংরিনাকিতে।’

মানুষ ক্রমশই ডাইন-ইন বা রেস্টুরেন্টে গিয়ে খাবার উপভোগ করার থেকে অনলাইন ডেলিভারির দিকে ঝুঁকছে। তাই, আরও অধিক শহরে হাংরিনাকি’র সম্প্রসারণ, এই বৈশ্বিক মহামারির সময় ভোজনরসিক এবং রেস্টুরেন্ট মালিক উভয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজহাংরিনাকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়ে ইভ্যালির আল্টিমেটাম
ই-কমার্স

কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়ে ইভ্যালির আল্টিমেটাম

পাবজি গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা করল কিশোর
গেম

বাংলাদেশে পাবজি নিষিদ্ধ

বিশ্বের প্রথম এন্ড টু এন্ড মিলিমিটার ওয়েভ ওটিএ কর্মক্ষমতা পরীক্ষায় নেতৃত্ব দিল জেডটিই
টেলিকম

অচিরেই ভারতে চালু হচ্ছে ৫জি

চট্টগ্রামে সুলতান’স ডাইন নিয়ে এলো ইফুড
ই-কমার্স

চট্টগ্রামে সুলতান’স ডাইন নিয়ে এলো ইফুড

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর মি’, আনডু করার অপশন আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2021

অধিক সংখ্যক ক্রেতাদের চাহিদা মেটাতে নতুন পাঁচটি এলাকায় হাংরিনাকি

Techzoom.TV |
TechzoomTV