Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক হস্তান্তর
Share on FacebookShare on Twitter

সরকারি দপ্তরে ব্যবহারের জন্য ৪টি ইলেকট্রিক বাইক হস্তান্তর করলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সরকারি দপ্তরগুলো হলো -প্রধানমন্ত্রীর কার্যালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএ। এ উপলক্ষ্যে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বাহন ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

রোববার (২৪ সেপ্টেম্বর, ২০২৩) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের হাতে তাকিওন ব্র্যান্ডের ই-বাইকগুলো হস্তান্তর করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ইলেকট্রিক বাইক পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। ই-বাইকের ব্যবহার যত বাড়বে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার তত কমবে। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা পাবে, তেমনই ব্যবহারকারীর যাতায়াত হবে সাশ্রয়ী ও নির্বিঘ্ন। ইলেকট্রিক বাইক তৈরি ও বাজারজাতে ওয়ালটনের এই উদ্যোগকে মুখ্য সচিব স্বাগত জানান।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা ই-বাইক তৈরি ও বাজারজাত করছি। ক্রেতাদের আমরা সাশ্রয়ীমূল্যে গুণগতমানের ই-বাইক দিচ্ছি। ৪টি সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা ওয়ালটনের ই-বাইকগুলো ব্যবহার করে তাদের ফিডব্যাক দেবেন। যা এ উদ্যোগে আমাদের আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

জানা গেছে, ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত। একচার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে সক্ষম এই বাইকে প্রতি কিলোমিটার পাড়ি দিতে খরচ পড়ে মাত্র ১০-১৫ পয়সা। বর্তমানে তাকিওন ১.০০ (TAKYON 1.00) এবং তাকিওন লিও (TAKYON LEO) মডেলে ওয়ালটনের সকল আউটলেটে এই ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। ঘন্টায় ৫০ কিমি টপ স্পিডের তাকিওন ১.০০ মডেলের বাইকটির দাম ১ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা। আর তাকিওন লিও মডেলের ৩টি ভ্যারিয়েন্টের দাম পড়ছে ৫৯,৮৫০ থেকে ৬৯,৮৫০ টাকা। মডেলভেদে তাকিওন ই-বাইকের গ্রাহকরা বাইক পার্টসের উপর ২ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন।

 

Tags: ই-বাইকইলেকট্রিক বাইকওয়ালটনওয়ালটনের ই-বাইকওয়ালটনের ইলেকট্রিক বাইকওয়ালটনের তাকিওন ইলেকট্রিকতাকিওন ইলেকট্রিক বাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেজিস্টার্ড মোবাইল বা ই-মেইল ছাড়াই ফেরত পেতে পারেন অ্যাকাউন্ট
প্রযুক্তি পরামর্শ

ফেসবুকের রিপোর্টিং সিস্টেমের ফাঁদ: মেসেঞ্জারে ‘সন্ত্রাসী’ গ্রুপে অ্যাড করে আইডি বন্ধের অভিযোগ

‘অ্যাপল করোনাভাইরাস ডটকম’ কিনলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

‘অ্যাপল করোনাভাইরাস ডটকম’ কিনলো অ্যাপল

হুয়াওয়ের বিরুদ্ধে আলিবাবার এলএলএম নকলের অভিযোগ
নির্বাচিত

হুয়াওয়ের বিরুদ্ধে আলিবাবার এলএলএম নকলের অভিযোগ

ক্লাবহাউজের মতো অডিও ফিচার নিয়ে আসছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ক্লাবহাউজের মতো অডিও ফিচার নিয়ে আসছে ফেসবুক

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
প্রযুক্তি সংবাদ

এবার কিনবো কোকা কোলা: ইলন মাস্ক

দেশের বাজারে দারুণ ডিজাইনের রিয়েলমি সি৩১
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে দারুণ ডিজাইনের রিয়েলমি সি৩১

Load More

ট্রেন্ডিং টপিক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix