Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্লাবহাউজের মতো অডিও ফিচার নিয়ে আসছে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 21 April 2021
ক্লাবহাউজের মতো অডিও ফিচার নিয়ে আসছে ফেসবুক
Share on FacebookShare on Twitter

আগামী কয়েক মাসের মধ্যে নিজেদের প্লাটফর্মে অডিও ফিচার নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক। এর মধ্যে রয়েছে লাইভ অডিও রুম ফিচার, যা অনেকটা জনপ্রিয় অ্যাপ ক্লাবহাউজের মতো, যেখানে ব্যবহারকারীরা কেন একটি লাইভ আলোচনার শ্রোতা হতে পারে এবং তাতে অংশগ্রহণ করতে পারে। খবর বিবিসি।

মহামারীর সময় অডিও-অনলি সেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে। ক্লাবহাউজ এবং অন্যান্য অডিও-ওনলি সাইটগুলো বাজারে বেশ ভালো অবস্থান করে নিয়েছে। ফেসবুক বরাবরই নতুন সব উদ্যোগকে নিজেদের করে নেয়ায় সিদ্ধহস্ত। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম নিজের করে নেয়ার মাধ্যমে এর প্রমাণ রেখেছে মার্ক জাকারবার্গ নেতৃত্বাধীন এ প্রযুক্তি জায়ান্টটি। এবারে অডিওভিত্তিক এ সেবায় নিজেদের ছাপ রাখার লক্ষ্য হাতে নিয়েছে ফেসবুক। সাউন্ডবাইটস নামে নতুন এ ফিচারের আওতায় ব্যবহারকারীরা সংক্ষিপ্ত অডিও ক্লিপস তৈরি ও শেয়ার করতে পারবে।

আগামী কয়েক মাসের মধ্যেই এটা চালু করতে পারে ফেসবুক। তবে শুরুতে অল্প কয়েকজন ব্যবহারকারী এ সেবা পেতে পারবেন। এছাড়া চলতি বছরের মাঝামাঝিতে লাইভ অডিও রুমসের পরীক্ষার পরিকল্পনা করছে ফেসবুক। গত সোমবার এক ব্লক পোস্টে ফেসবুক অ্যাপ প্রধান ফিজি সিমো লেখেন, আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে অডিও রুমসের পরীক্ষা চালাব, যা প্রতি মাসে ১৮০ কোটি মানুষের জন্য সহজলভ্য করা হবে। এতে কয়েক লাখ ফেসবুক গ্রুপ সুবিধা পাবে। ফেসবুকের পাশাপাশি এ অডিও ফিচার মেসেঞ্জারেও যুক্ত করা হবে বলে জানান সিমো।

আরেকটি সেবা হতে পারে গ্রাহকদের তৈরি ছোট ছোট অডিও ক্লিপ, যা ফেসবুক নিউজফিডেই চলে আসবে। আর সেটা যদি ঘটে, তবে তা হবে এক বিশাল পরিবর্তনসূচক ঘটনা। মানুষের প্রতিদিনকার ঘটনা শেয়ার করার ধরনটিই পাল্টে দিতে পারে এমন একটি পণ্য। এ অডিও ক্লিপ বা স্নিপেট ওয়ালের ছবি, ভিডিও বা টেক্সটের পাশাপাশিই থাকতে পারে।

লাইভ অডিও রুমস ফিচারটি অনেকটা টুইটারের অডিও প্লাটফর্ম স্পেসেসের মতো। টুইটারও এ খাতের পাইওনিয়ার ক্লাবহাউজের দ্বারা অনুপ্রাণিত। গত বছর চালু হয়েই সানফ্রান্সিসকোভিত্তিক এ প্লাটফর্মটি অডিও সেবার মান নির্ধারক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ক্লাবহাউজ। আর সর্বশেষ সম্ভাবনা হচ্ছে, ফেসবুক স্পটিফাইয়ের সঙ্গে জোট বাঁধার ঘোষণা দিতে পারে ফেসবুক, যার ফলে পডকাস্টে আরো বৈচিত্র্য আসতে পারে।

এদিকে ফেসবুকের এ ঘোষণার পাশাপাশি সম্প্রতি রেডিট জানায়, তারা রেডিট টক নামে অডিও ফিচার চালু করতে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল নেটওয়ার্ক থেকে করোনা ছড়ানোর গুজব যেভাবে
নির্বাচিত

মোবাইল নেটওয়ার্ক থেকে করোনা ছড়ানোর গুজব যেভাবে

ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে করণীয়
কিভাবে করবেন

ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে করণীয়

‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে খোলা যাবে একাধিক অ্যাকাউন্ট

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
প্রযুক্তি সংবাদ

‘অনলাইন জুয়ায় প্রতিদিন পাচার হচ্ছে ১ হাজার কোটি টাকা’

ই-সিগারেট-ভ্যাপ ব্যবহারে ৬ মাসের জেল, ৫ লাখ টাকা জরিমানা
সোশ্যাল মিডিয়া

ই-সিগারেট-ভ্যাপ ব্যবহারে ৬ মাসের জেল, ৫ লাখ টাকা জরিমানা

গুগল কেন ছাড়লেন মোস্তফা সুলেমান?
প্রযুক্তি সংবাদ

গুগল কেন ছাড়লেন মোস্তফা সুলেমান?

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 April 2021

ক্লাবহাউজের মতো অডিও ফিচার নিয়ে আসছে ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV