Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 May 2019
যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ভ্রমণে বের হয়েছেন। খেয়াল করলেন যে, ফোনের চার্জ শেষ অথবা ফোন এখনই বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। আপনি করলেন কি চার্জের জন্য গাড়ির ইএসবি পোর্টে ফোনকে সংযুক্ত করে দিলেন। ঘর থেকে অফিসে আসা-যাওয়া অথবা ট্রাফিক জ্যামে আটকা পড়ার ক্ষেত্রেও আপনার গাড়ির ইউএসবি পোর্টে ফোন চার্জ দেয়ার অভ্যাস থাকতে পারে। এ বিষয়টিকে ক্ষতিকর মনে হচ্ছে না আপনার। কিন্তু আসলে কি তাই?

এটা জেনে রাখুন যে, আপনার ফোনে যতটুকু ইলেক্ট্রিসিটি প্রয়োজন গাড়ির ইএসবি পোর্ট তার চেয়ে কম ইলেক্ট্রিসিটি সরবরাহ করে। এর ফলে চার্জের সময় ফোন স্থবির বা থেমে থাকতে পারে অথবা ফোনে যে পরিমাণে চার্জ হয় তাকে চার্জ হয়নি বললে অত্যুক্তি হবে না।

স্টেমোবাইলের টেকনিশিয়ান ব্রাড নিকোলস বলেন, ‘অনেকে লক্ষ্য করেন যে ঘর থেকে কর্মস্থলে আসা-যাওয়ার ৩০-৬০ মিনিটের পথে ফোনে চার্জ হয়েছে খুবই কম পরিমাণে। এর প্রধান কারণ হলো, গাড়িতে বিদ্যমান চার্জার যতটুকু শক্তি সরবরাহ করছে তাদের ফোন তার চেয়ে বেশি শক্তি ব্যবহার করছে।’

নিকোলস আরো বলেন, আপনার ফোন খুব বেশি শক্তি গ্রহণ করতে পারে, যদি ফোনে চার্জ দেওয়ার জন্য সিগারেট লাইটার পোর্ট ব্যবহার করেন। বেশিরভাগ সিগারেট লাইটার ১০ অ্যাম্পিয়ার পর্যন্ত সরবরাহ করতে পারে, যেখানে অধিকাংশ চার্জার এক থেকে তিন অ্যাম্পিয়ার সরবরাহ করে। ত্রুটিপূর্ণ বা ড্যামেজড চার্জার অসংগত শক্তি সরবরাহ করে, যার ফলে ফোনের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে, ফোনের ভেতরের যন্ত্রাংশ ড্যামেজ হতে পারে অথবা বিরল ক্ষেত্রে ফোন অকেজো বা বিস্ফোরিত হতে পারে।

পথে গাড়ি থেকে ফোনে চার্জ দিলে গাড়ির ব্যাটারির শক্তিও নিঃশেষ হয়ে যেতে পারে। আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ অবস্থায় ইলেক্ট্রিসিটির ওপর নির্ভরশীল অ্যাকসেসরি, যেমন- রেডিও, চালু থাকলেও গাড়ির ব্যাটারির শক্তি কমে যাবে। এটি সাধারণত তাদের জন্য দুশ্চিন্তার নয়, যাদের ভালো ব্যাটারিসহ নতুন গাড়ি রয়েছে। কিন্তু যদি আপনার গাড়িটি যদি পুরোনো মডেলের হয়, তাহলে এটির ইউএসবি পোর্টের মাধ্যমে ফোনে চার্জ না দেওয়াই ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কোনো যান চালানোর সময় ফোন ব্যবহার করা নিরাপদ নয়। নিকোলস বলেন, ‘যেকোনো মুহূর্তে চালকের হাত হুইল থেকে ছুটে যেতে পারে অথবা রাস্তার ওপর থেকে দৃষ্টি সরে যেতে পারে, এর ফলে যানে থাকা সকলেই বিপজ্জনক দুর্ঘটনায় পড়তে পারে, এমনকি হতে পারে মৃত্যুও।’

শেষ কথা হলো, ফোনের ব্যাটারির চার্জ গ্রহণের স্বাভাবিক ক্ষমতার বিপরীতে চার্জ দিলে (যেমন- গাড়ির ইএসবি পোর্ট অথবা সিগারেট লাইটার অথবা ত্রুটিপূর্ণ চার্জার থেকে চার্জ দেওয়া) ব্যাটারির জীবনকাল কমে যেতে পারে। তাই ঘরে বা অফিসে ফোনের অরিজিনাল চার্জারের মাধ্যমে চার্জ দিন।

তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ
নির্বাচিত

ডেটা চুরির অভিযোগে এক ডজন অ্যাপ মুছে দিয়েছে গুগল

বিমানের চেয়েও দ্রুতগতির ট্রেন!
নির্বাচিত

বিমানের চেয়েও দ্রুতগতির ট্রেন!

ক্ষতিকর কনটেন্ট: সামাজিক মাধ্যমকে নিয়মে বাঁধবে যুক্তরাজ্য
নির্বাচিত

জান্তাবিরোধী পোস্টে লাইক বা শেয়ার করলে ১০ বছরের জেল

যেসব নিয়ম মানলে স্মার্টফোন হ্যাং করবে না
নির্বাচিত

যেসব নিয়ম মানলে স্মার্টফোন হ্যাং করবে না

রাজধানীতে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিরোধী অভিযান
নির্বাচিত

রাজধানীতে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিরোধী অভিযান

ফাইভ-জি আসছে ম্যাকবুকে
নির্বাচিত

ফাইভ-জি আসছে ম্যাকবুকে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 May 2019

যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix