Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিল এর দাম জানাল নির্মাতা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 April 2024
বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিল এর দাম জানাল নির্মাতা প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় এনইভি (নিউ এনার্জি ভেহিকল) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি গত মার্চে দেশের বাজারে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি বিওয়াইডি সিল উন্মোচন করে। দেশে বিওয়াইডি সিলের দুটি ভ্যারিয়েন্ট (এক্সটেন্ডেড রেঞ্জ ও পারফরমেন্স – এডব্লিউডি) পাওয়া যাবে। এ দুটি ভ্যারিয়েন্টেরই মূল্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এক্সটেন্ডেড রেঞ্জ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৮৯,৯০,০০০ টাকা এবং পারফরমেন্স ভ্যারিয়েন্ট (এডব্লিউডি) পাওয়া যাবে ৯৯,৯০,০০০ টাকায়।

আগ্রহী ক্রেতারা এখন এই বৈদ্যুতিক গাড়িগুলো (ইভি) বুকিং দিতে পারবেন; পাশাপাশি, টেস্ট ড্রাইভের জন্যও নিতে পারবেন। টেস্ট ড্রাইভ বুক করতে ভিজিট করুন https://www.drivebydbd.com/। এক থেকে পাঁচ লাখ টাকায় বিওয়াডি সিলের যেকোন ভ্যারিয়েন্ট বুকিং দেয়া যাবে। এছাড়া, যারা দামের ৫০ শতাংশ দিয়ে সেডান গাড়ি বুক করবেন তাদের জন্য থাকছে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ অফার উপভোগের সুযোগ। দামের ৫০ শতাংশ দিয়ে বিওয়াইডি সিল বুক করা প্রথম ৫ জন ক্রেতার জন্য লাগবে না নিবন্ধন ফি। ক্রেতারা তেজগাঁওয়ের শো-রুম থেকে বিওয়াইডি সিল বুক করতে পারবেন।

বিওয়াইডি সিল বুক করলেই ক্রেতারা উয়েফা ইউরো ২০২৪ ক্যাম্পেইনে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেয়ার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে উয়েফা ইউরো ২০২৪ এর ম্যাচের টিকেট জিতে নেয়ার সুযোগ থাকবে ভাগ্যবান ক্রেতাদের। উল্লেখ্য, বিওয়াইডি উয়েফা ইউরো ২০২৪ এর আনুষ্ঠানিক অংশীদার।

গাড়ির মালিকদের সুবিধার জন্য বাংলাদেশে তিনটি ইভি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর সবগুলোই ঢাকায় – তেজগাঁওয়ে বিওয়াইডি শোরুমে, শাহ আলী টাওয়ারে জিরোজেন ও বীর উত্তম মীর শওকত সড়কের ইমপেটাস সেন্টারে। তবে, খুব শীঘ্রই আরও ১০টি চার্জিং স্টেশন নির্মাণ করা হবে; এর মধ্যে ৮টি ঢাকায়, ১টি চট্টগ্রামে ও ১টি কুমিল্লায়। এগুলো এ বছরের জুন থেকে চালু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৩০টি চার্জিং স্টেশন স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে।

বিওয়াইডি সিল গাড়িগুলোতে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার ট্র্যাকশন ব্যাটারি ওয়্যারেন্টি রয়েছে। এছাড়া, এতে ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার মোটর ও মোটর কন্ট্রোলার ওয়্যারেন্টিও থাকছে। পাশাপাশি, পুরো গাড়ির লাইট, টায়ার প্রেশার মনিটরিং মডিউল, সাসপেনশন ও বল জয়েন্টের ক্ষেত্রে ৪ বছর বা ১,০০,০০০ কিলোমিটার ওয়্যারেন্টিও রয়েছে। পাশাপাশি, মাল্টিমিডিয়া সিস্টেম, শক অ্যাবজরবার, এসি/ডিসি চার্জিং পোর্ট অ্যাসেম্বলি, ফুয়েল হিটার অ্যাসেম্বলি ও অন্যান্য বিভিন্ন ফিচারে ক্রেতারা ৬০,০০০ কিলোমিটার বা ৩ বছর পর্যন্ত ওয়্যারেন্টি সুবিধা উপভোগ করবেন। এছারাও, উল্লেখিত যন্ত্রাংশ ব্যতীত সকল যন্ত্রাংশ ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি কভারেজ পাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডিবৈদ্যুতিক গাড়ি

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘সার্ভিস করা’ বা ‘ব্যাটারি বুস্ট’ ফোনের ফাঁদ
প্রযুক্তি সংবাদ

‘সার্ভিস করা’ বা ‘ব্যাটারি বুস্ট’ ফোনের ফাঁদ

হারানো মোবাইল খুঁজে পাওয়ার জাদুকর কাদের; উদ্ধার করেছেন ৩ হাজারের বেশি
কিভাবে করবেন

হারানো মোবাইল খুঁজে দেবে ৩ অ্যাপ

প্রচলিত শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ কমছে: টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

প্রচলিত শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ কমছে: টেলিযোগাযোগ মন্ত্রী

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

নগদে যুক্ত হলো ভিসা-মাস্টার কার্ড

কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ
নির্বাচিত

কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ

বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?
প্রযুক্তি সংবাদ

বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?

Load More

ট্রেন্ডিং টপিক

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
অর্থ ও বাণিজ্য

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

অনুমোদন ছাড়া সড়কে কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি পার্কিং করে যান চলাচলে বাধা দেওয়ায় প্রাইম ব্যাংককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থ ও বাণিজ্য

সড়ক দখল করে ব্যাংকের গাড়ি পার্কিং, প্রাইম ব্যাংককে জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ থেকে...

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

রেডম্যাজিক ১২ প্রো গেমিং স্মার্টফোনের পেছনের ডিজাইন, ক্যামেরা ও আরজিবি লাইটিং

রেডম্যাজিক ১২ প্রো রিভিউ: ডিজাইন ও বিল্ডে কী পরিবর্তন এলো

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 April 2024

বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিল এর দাম জানাল নির্মাতা প্রতিষ্ঠান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix