Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাড়িপ্রেমীদের জন্য বাজারে এলো বিওয়াইডি’র নতুন এনইভি লাইনআপ – অ্যাটো ৩  

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
গাড়িপ্রেমীদের জন্য বাজারে এলো বিওয়াইডি’র নতুন এনইভি লাইনআপ – অ্যাটো ৩  
Share on FacebookShare on Twitter
দেশের বাজারে বিওয়াইডি নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত অ্যাটো ৩ লাইন-আপ। বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির অ্যাটো ৩ ইলেকট্রিক এসইউভি লাইন-আপে রয়েছে স্পোর্টি ও অ্যারোডাইনামিক ডিজাইন, যা ব্যবহারকারীর জীবনে যোগ করবে নতুন মাত্রা। গত ২৮ সেপ্টেম্বর এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা অ্যাটো ৩ প্রি-বুকিং চলাকালে দেশের এসইউভি ভক্তদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
বিওয়াইডি অ্যাটো ৩ দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে – স্ট্যান্ডার্ড রেঞ্জ ও এক্সটেন্ডেড রেঞ্জ। ব্যবহারকারী-বান্ধব ফিচার ও চমৎকার অভ্যন্তরীণ বৈশিষ্ট্যসহ দুর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা পাওয়া যাবে এই দুই ভ্যারিয়েন্টেই। জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও সাচ্ছন্দ্যদায়ক করবে অ্যাটো ৩ -এর চমৎকার সেন্ট্রাল কনসোল।
গাড়িপ্রেমী, বিশেষ করে ইভি (ইলেক্টিক ভেহিকল বা বিদ্যুচ্চালিত গাড়ি) প্রেমীদের জন্য আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে বিওয়াইডি অ্যাটো ৩। গাড়িটির দরজার স্টোরেজ এরিয়াতে স্পিকারের সাথে গিটারের মত দেখতে কিছু বিশেষ স্ট্রিং ব্যবহার করা হয়েছে। এতে যাত্রীরা নিজের ও আশেপাশে অন্যদের জন্য পছন্দের কোন সুর বাজাতে পারবেন অনায়াসেই। গাড়িতে চলা গানের তালে তালে চলবে এর মাল্টি-কালার লাইটনিং সিস্টেম, যা গাড়ির ভেতরের অভিজ্ঞতায় যোগ করবে এক অনন্য মাত্রা। এছাড়াও, এই এসইউভি’র প্যানোরামিক স্লাইডিং গ্লাস রুফ ড্রাইভিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক নতুন স্তরে।
স্বাচ্ছন্দ্য ও আভিজাত্যের সর্বোচ্চ স্তর নিশ্চিত করতেই তৈরি করা হয়েছে বিওয়াইডি’র সর্বশেষ এই এনইভি (নিউ এনার্জি ভেহিকল)। বিওয়াইডি অ্যাটো ৩’র আরগোনোমিক স্পোর্টস সিট টেকসই ভিগান লেদারে তৈরি। এর পাশাপাশি, সামনের সিটগুলো খুব সহজেই বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, কম তাপমাত্রার ড্রাইভিং রেঞ্জে দুর্দান্ত পারফর্ম্যান্স এবং বিস্তৃত ও স্বাচ্ছন্দ্যদায়ক কেবিন স্পেস নিশ্চিত করতে এই গাড়িতে আছে ই-প্ল্যাটফর্ম ৩.০। এছাড়াও, নিরাপত্তাজনিত যেকোন ধরনের সংশয় দূর করতে এতে যুক্ত করা হয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যাটারিগুলির একটি, ব্লেড ব্যাটারি।
শুধু স্টাইল ও স্বাচ্ছন্দই নয়; পারফরম্যান্স ও নিরাপত্তার ওপরেও গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে বিওয়াইডি অ্যাটো ৩। এতে আছে একটি ১০০ কিলোওয়াট মোটর, যা গাড়ির গতি প্রতি ঘণ্টায় ০ থেকে ১০০ কিলোমিটারে তুলে নিবে মাত্র ১০.১ সেকেন্ডে! ফলে, সেগমেন্টের সেরাটা দিয়ে রাস্তায় কোন পাওয়ারহাউজের চেয়ে কম না এই এসইউভিটি। ইউরো এনসিএপি (ইউরোপিয়ান নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম) থেকে ৫-স্টার রেটিং পাওয়া এই গাড়িতে নিরাপত্তা নিয়ে কোন চিন্তাই নেই। বিওয়াইডি অ্যাটো ৩ স্ট্যান্ডার্ড রেঞ্জ ফুল চার্জে ৩৪৫ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে, দাম ৪৯,৯০,০০০ টাকা। অন্যদিকে, বিওয়াইডি অ্যাটো ৩ এক্সটেন্ডেড রেঞ্জ ফুল চার্জে যেতে পারবে ৪২০ কিলোমিটার পর্যন্ত, দাম ৫৫,৯০,০০০ টাকা।
বিওয়াইডি’র মার্কেটিং ও ক্যাটেগরি ডেভেলপমেন্ট হেড ইমতিয়াজ নওশের বলেন, “বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করা বিওয়াইডি অ্যাটো ৩ বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকদের উন্নত জীবনধারার সাথে অভ্যস্ত করে তুলতে উদ্ভাবন, স্টাইল ও নিরাপত্তার অসাধারণ সমন্বয়ে তৈরি করা হয়েছে এই অ্যাটো ৩ ইলেকট্রিক এসইউভি। দেশের গ্রাহকদের জন্য উন্নত ও নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পরিবেশ-বান্ধব প্রযুক্তি নিয়ে আসতে চাই আমরা। কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে এই এনইভিগুলোর মাধ্যমে কাজ করে যাবে বিওয়াইডি।”
লঞ্চের ভিডিও দেখতে ভিজিট করুন https://www.youtube.com/watch?v=5N3L21wJpIw।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাটো ৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর

দেশে মোবাইল সংযোগ ১৬ কোটি ৭১ লাখ
কিভাবে করবেন

পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক

সেলফোনে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট রেফ্রিজারেটর আনছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

সেলফোনে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট রেফ্রিজারেটর আনছে ওয়ালটন

বাজারে এসেই ৫ কোটি ডলার তহবিল পেল কিশোরদের ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’
প্রযুক্তি সংবাদ

বাজারে এসেই ৫ কোটি ডলার তহবিল পেল কিশোরদের ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা

Load More

ট্রেন্ডিং টপিক

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রতিটি অর্ডারে নতুন...

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ সেপ্টেম্বর ২০২৪

গাড়িপ্রেমীদের জন্য বাজারে এলো বিওয়াইডি’র নতুন এনইভি লাইনআপ - অ্যাটো ৩  

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix