Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি
Share on FacebookShare on Twitter

শিগগিরই আধুনিক পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে দুবাই। ২০২৬ সালের মধ্যেই দেশটির আকাশে দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি।

মিউজিয়াম অব দ্য ফিউচার-এর দ্বিতীয় তলায় দর্শনার্থীদের সামনে উন্মোচিত হয়েছে এই ট্যাক্সির পূর্ণাঙ্গ মডেল। দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো হলেও এটি আরও উন্নত প্রযুক্তির। ছয়টি রোটর ও তিনটি গোলাকার ল্যান্ডিং স্কিডসহ ডিজাইন করা এই ইলেকট্রিক এয়ার ট্যাক্সি চারজন যাত্রী বহন করতে পারবে।

দুবাইয়ের প্রথম জবি এস-৪ মডেলের উড়ন্ত ট্যাক্সি পুরোপুরি বিদ্যুৎচালিত এবং শূন্য কার্বন নির্গমন নিশ্চিত করবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২২ কিলোমিটার এবং একবার চার্জে ১৬১ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এটি গাড়ির তুলনায় অনেক কম সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে।

উদাহরণ হিসেবে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহ যেতে গাড়িতে যেখানে প্রায় ৪৫ মিনিট লাগে, সেখানে উড়ন্ত ট্যাক্সি মাত্র ১২ মিনিটে পৌঁছাতে পারবে।

উড়ন্ত ট্যাক্সি নিয়ে দুবাইবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এটি শহরের যানজট কমাবে এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর কার্যকর উপায় হয়ে উঠবে।

দুবাইয়ের বাসিন্দা দীপ শাহ জানিয়েছেন, যদি আল গারহুদ থেকে মারিনায় মাত্র ১০ মিনিটে পৌঁছানো যায়, তাহলে তিনি এই যাত্রার জন্য ১৫০ দিরহাম পর্যন্ত ব্যয় করতে রাজি।

অনেকেই এই ট্যাক্সিকে শহরের যানজট এড়ানোর কার্যকর সমাধান হিসেবে দেখছেন। দুবাই-ভিত্তিক দম্পতি হাসান কাজেমখানি ও মারিয়াম হোসেইনি তাদের দৈনন্দিন যাতায়াতের জন্য এটির ব্যবহার নিয়ে আশাবাদী। হাসান বলেন, ‘আমি জুমেইরাহ থেকে দেইরায় যেতে সর্বোচ্চ ৫০ দিরহাম পর্যন্ত খরচ করতে রাজি।’

তবে মারিয়াম মনে করেন, এই সার্ভিসের খরচ বেশি হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে। তিনি বলেন, ‘আমি শুনেছি এটি ব্যয়বহুল, তবে যদি জরুরি কোনো মিটিং বা গুরুত্বপূর্ণ কাজে সময়মতো পৌঁছানো প্রয়োজন হয়, তাহলে এটি ব্যবহারযোগ্য।’

তবে সবাই এ নিয়ে আশাবাদী নন। দুবাইয়ে ১১ বছর ধরে বসবাসরত গৃহিণী এলেন কোরতেজ জানান, উচ্চতার ভয় থাকায় তিনি এটি ব্যবহার করবেন না। যদিও এই ট্যাক্সি কঠোর নিরাপত্তা মানদণ্ড মেনে তৈরি, তবু তিনি আকাশপথে ভ্রমণ নিয়ে শঙ্কিত। তবে কৌতূহলের কারণে একবার চেষ্টা করতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।

দুবাই বিশ্বের প্রথম শহর হতে যাচ্ছে, যেখানে বাণিজ্যিকভাবে উড়ন্ত ট্যাক্সি চালু হবে। এটি শহরের পরিবহন ব্যবস্থার বড় পরিবর্তন আনবে এবং ২০৩০ সালের মধ্যে দেশটির ২৫ শতাংশ যানবাহন স্বয়ংক্রিয় করার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গোপনে অর্থ চুরি করে যে ১৪ অ্যাপ!
নির্বাচিত

গোপনে অর্থ চুরি করে যে ১৪ অ্যাপ!

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং মোবাইলের আকর্ষণীয় অফার
ছাড় ও অফার

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং মোবাইলের আকর্ষণীয় অফার

৯৯৯ কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল ইভ্যালি
ই-কমার্স

৯৯৯ কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল ইভ্যালি

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে

আসছে ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এসবিএস ৬
অটোমোবাইল

আসছে ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এসবিএস ৬

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন
নির্বাচিত

স্বাধীনতা দিবসে ঢাকার আকাশ মাতাবে ৮০০ ড্রোন

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া
প্রযুক্তি সংবাদ

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া

আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল
নির্বাচিত

সেপ্টেম্বরেই আসতে পারে আইফোন ১৮ প্রো, সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর

ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!
প্রযুক্তি সংবাদ

এক এআই প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল ওপেনএআই 

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ফেব্রুয়ারি ২০২৫

২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি

Techzoom.TV |
TechzoomTV