Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের প্রথম ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভে নতুন ইতিহাস গড়ছে বিওয়াইডি সিলায়ন ৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 September 2025
দেশের প্রথম ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভে নতুন ইতিহাস গড়ছে বিওয়াইডি সিলায়ন ৬
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক বিওয়াইডি গত ০৪ সেপ্টেম্বর ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভ নিয়ে নতুন এক অভিযানে নেমেছে। এ উদ্যোগের মূল লক্ষ্য সড়কে বিওয়াইডি সিলায়ন ৬ এর সক্ষমতা যাচাই করা। অত্যাধুনিক এই প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি (পিএইচইভি) ১১০০ কিলোমিটারের সম্ভাব্য রেঞ্জ নিয়ে বাজারে আসে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো সিলায়ন ৬ এর সীমানাকে অতিক্রম করে যাওয়া এবং বাস্তবে এটি প্রত্যাশার চেয়েও বেশি পারফরম্যান্স দিতে সক্ষম, তা জানানো।

মোট পাঁচ দিনের এ যাত্রায় বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের বিভিন্ন ধরনের সড়কজুড়ে ১,৮৬৬.৪ কিলোমিটারের সুবিশাল পথ পাড়ি দিবে। এই যাত্রাপথে থাকছে ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট; সেখান থেকে আবার ঢাকায় ফেরত আসা। পথে বেশকিছু যাত্রাবিরতি দিয়ে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামও থাকছে এই ভ্রমণ তালিকায়। এই চ্যালেঞ্জ সিলায়ন ৬ এর স্বামর্থ্য ও সক্ষমতা প্রমাণ করবে; দেখাবে কীভাবে সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রেখেও সুদীর্ঘ পথ পাড়ি দেয়া যায়।

এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তা ইমতিয়াজ নওশের, শাহনুমা শারমিন ও রেজওয়ান রহমান। তাদের সঙ্গে থাকবেন দ্য এসপিটিভির শাহরিয়ার পারভেজ ও কারস অ্যান্ড কনভার্সেশনের মুস্তাভি ইরতিজা বাশারের মতো দেশবরেণ্য অটোমোটিভ ব্যক্তিত্বরা। বেশ কয়েকদিন জুড়ে চলা এই যাত্রার প্রথম ধাপ শুরু ০৪ সেপ্টেম্বর, ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট (৪৬৪.৭ কিলোমিটার) পর্যন্ত, এরপর আবার তেতুলিয়া থেকে ঢাকা। এরপর এই যাত্রা ৩৯৬ কিলোমিটার পাড়ি দিয়ে কক্সবাজার যাবে, পরদিন যাবে টেকনাফ ও চট্টগ্রাম। এরপর আবার ঢাকায় ফেরার মধ্য দিয়ে শেষ হবে এই চ্যালেঞ্জটি।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের স্ট্র্যাটেজি ও ডিজিটাল লিড শাহনুমা শারমিন বলেন, “এই ক্যাম্পেইন কেবল কোনো সাধারণ ড্রাইভ নয়; বরং এটি বিওয়াইডি সিলায়ন ৬ এর অসাধারণ সহনশীলতা ও দক্ষতার সঠিক প্রতিফলন। আমাদের উদ্দেশ্য হলো এই অঞ্চলে পিএইচইভি’র জন্য নতুন মানদণ্ড তৈরি করার মাধ্যমে দেখানো যে গাড়িটি দেশের রাস্তায় প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করতে সক্ষম। আমরা বিশ্বাস করি, এই চ্যালেঞ্জটি সক্ষমতা প্রদর্শন ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি, টেকসই ও দীর্ঘপথের যাত্রার ক্ষেত্রে সিলায়ন ৬ এর সুনামকে আরও জোরালো করবে।”

এই ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভ বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির অসাধারণ সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে বিওয়াইডি বাংলাদেশের ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ; যা অটোমোটিভ খাতে ব্র্যান্ডটির নেতৃত্বকে আরও দৃঢ় করে। কীভাবে বিওয়াইডি সিলায়ন ৬ এর মতো নিউ এনার্জি ভেহিকল নানারকম পরিবেশ-পরিস্থিতিতে শহুরে ও দীর্ঘ দুরত্বের যাত্রায় নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প হয়ে উঠতে পারে, তা এই ক্যাম্পেইন থেকে আরও ভালোভাবে বোঝা যাবে। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিওয়াইডি কেবল সিলায়ন ৬ এর ফিচারই তুলে ধরছে না, বরং একইসাথে, বাংলাদেশে টেকসই পরিবহনের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডিবিওয়াইডি সিলায়ন ৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

পালসারে সবচেয়ে সস্তা মডেল
অটোমোবাইল

পালসারে সবচেয়ে সস্তা মডেল

চাকরি হারাবে উবারের ২০ শতাংশ কর্মী
অটোমোবাইল

উবার অ্যাপ এখন বাংলায়

নতুন বছরে হোন্ডা নিয়ে আসছে হোন্ডা ২০২১ সিবি ১০০০ আর এসটিডি বিএস৬
অটোমোবাইল

নতুন বছরে হোন্ডা নিয়ে আসছে হোন্ডা ২০২১ সিবি ১০০০ আর এসটিডি বিএস৬

১২৫ সিসির নতুন পালসার এলো
অটোমোবাইল

১২৫ সিসির নতুন পালসার এলো

চাকরি হারাবে উবারের ২০ শতাংশ কর্মী
অটোমোবাইল

লন্ডনের রাস্তায় আবার ফেরার রায় পেল উবার

চালকবিহীন গাড়ি তৈরি করছে ইরান
অটোমোবাইল

চালকবিহীন গাড়ি তৈরি করছে ইরান

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2025

দেশের প্রথম ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভে নতুন ইতিহাস গড়ছে বিওয়াইডি সিলায়ন ৬

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix