Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বাইক বাজারে আনলো রয়্যাল এনফিল্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 November 2025
নতুন বাইক বাজারে আনলো রয়্যাল এনফিল্ড
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড এবার তাদের ক্ল্যাসিক লাইনআপে যোগ করেছে নতুন তারকা ক্ল্যাসিক ৬৫০। দীর্ঘদিনের অপেক্ষার পর প্রকাশিত এই বাইকটি এক নজরে যেন ব্র্যান্ডের ঐতিহ্য, শক্তি এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয়। ৬৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন, টুইন সিলিন্ডার সেটআপ এবং ক্ল্যাসিক ডিজাইন সব মিলিয়ে বাইকটি এরই মধ্যেই বিশ্বব্যাপী আলোচনায়।

ক্ল্যাসিক ৬৫০-এর ডিজাইনে রয়্যাল এনফিল্ডের পরিচিত ঐতিহ্য বজায় রাখা হয়েছে গোল হেডল্যাম্প, টিয়ার-ড্রপ ফুয়েল ট্যাঙ্ক, স্পোক হুইল ও ক্ল্যাসিক ক্রোম টাচ। এই বাইকের প্রতিটি মডেলে মূল মেকানিক্যাল কাঠামো একই হলেও রং, ফিনিশ এবং কিছু ফিচারের ক্ষেত্রে ভ্যারিয়েন্টভেদে হালকা পার্থক্য রয়েছে।

স্পোক চাকার উপস্থিতি বাইকের ক্ল্যাসিক লুককে আরও শক্তিশালী এবং ভিনটেজ ফিল দিয়েছে। পুরো বাইকটি এমনভাবে গড়া যে এটি নতুন রাইডার থেকে শুরু করে পুরোনো আরই প্রেমী সবাইকেই সন্তুষ্ট করবে। এই মডেলে রয়েছে একদম নতুনভাবে টিউন করা ৬৪৮ সিসি এয়ার-অয়েল কুলড টুইন সিলিন্ডার ইঞ্জিন।

৪৬.৩৯ এইচপি @ ৭,২৫০ আরপিএম হর্সপাওয়ার, ৫২.৩ এনএম @ ৫,৬৫০ আরপিএম টর্ক, গিয়ার ৬-স্পিড ট্রান্সমিশন, টপ স্পিড প্রায় ১৫৭ কিমি/ঘণ্টা। ইঞ্জিনটি বিশেষভাবে টিউন করা হয়েছে ভালো মিড-রেঞ্জ টর্ক দেওয়ার জন্য। ফলে শহরের ট্রাফিক কিংবা দীর্ঘ হাইওয়ে ভ্রমণ দুই ক্ষেত্রেই বাইকটি স্মুথ, কম ভাইব্রেশনযুক্ত এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেয়। টুইন সিলিন্ডার সেটআপের জন্য বাইকটি অন্য আরই মডেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ভাইব্রেট করে।

নিরাপত্তার জন্য ক্ল্যাসিক ৬৫০-এ রয়েছে ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, সঙ্গে ডুয়াল-চ্যানেল এবিএস। ব্রেকিং পারফরম্যান্স শক্তিশালী, স্থিতিশীল এবং লম্বা ট্রিপেও ড্রাইভারকে বাড়তি ভরসা দেয়। শহর এবং অফ-রোড পরিস্থিতি মাথায় রেখে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে ১৫৪ মিমি, যা স্পিড ব্রেকার বা খারাপ রাস্তায় ধাক্কা লাগার সম্ভাবনা অনেকটাই কমায়। রাইডারের আরামের জন্য সিট হাইট ৮০০ মিমি, যা লম্বা-খাটো সব ধরনের রাইডারের জন্যই বেশ সুবিধাজনক।

এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১৪.৭ লিটার, যা লং রাইড বা ট্যুরিং-এর জন্য অসাধারণ সুবিধা দেয়। কম ভাইব্রেশন, স্থিতিশীল পাওয়ার ডেলিভারি এবং আরামদায়ক রাইডিং পজিশন মিলিয়ে ট্যুরারদের জন্য এই মডেলটি নিশ্চয়ই নতুন পছন্দ হবে।

রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০-এ ক্ল্যাসিক লুক ছাড়াও থাকছে এলইডি হেডল্যাম্প, নতুন ডিজিটাল-অ্যানালগ মিটার, ইউএসবি চার্জার, উন্নত সাইলেন্সার সাউন্ড টিউনিং, শক্তিশালী সাসপেনশন সেটআপ। এছাড়া বাইকের বিল্ড কোয়ালিটি আগের তুলনায় আরও উন্নত করা হয়েছে ফ্রেম, ব্রেকিং এবং সাসপেনশন সবখানেই রয়েছে দৃঢ়তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রয়্যাল এনফিল্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার
অটোমোবাইল

বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার

বাজারে আসছে ইন্ডিয়ান রোডমাস্টার এলিট এসটিডি বিএস৬ বাইক
অটোমোবাইল

বাজারে আসছে ইন্ডিয়ান রোডমাস্টার এলিট এসটিডি বিএস৬ বাইক

আসছে মিড ভেরিয়েন্টের স্টাইলিশ বাইক
অটোমোবাইল

আসছে মিড ভেরিয়েন্টের স্টাইলিশ বাইক

হোন্ডা উদ্বোধন করলো সিবিআর ১৫০আর ইন্দোনেশিয়া ভার্সন ২০২৩
অটোমোবাইল

হোন্ডা উদ্বোধন করলো সিবিআর ১৫০আর ইন্দোনেশিয়া ভার্সন ২০২৩

তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ — শেয়ারবাজারে নেতৃত্বে রদবদল
অটোমোবাইল

তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ — শেয়ারবাজারে নেতৃত্বে রদবদল

রাজধানীতে ঢাকা মেট্রো ছাড়া বাইক নয়
অটোমোবাইল

রাজধানীতে ঢাকা মেট্রো ছাড়া বাইক নয়

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 November 2025

নতুন বাইক বাজারে আনলো রয়্যাল এনফিল্ড

Techzoom.TV |
TechzoomTV