Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 July 2026
টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান
Share on FacebookShare on Twitter

জাপানের বাজারে নতুন নকশার ‘এলগ্র্যান্ড’ মিনিভ্যান উন্মোচন করেছে নিশান মোটর কোম্পানি। মিনিভ্যান সেগমেন্টে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রেখেছে প্রতিদ্বন্দ্বী টয়োটা মোটর করপোরেশন।

দীর্ঘ ১৬ বছর পর এলগ্র্যান্ড মডেলটিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নিশান। নতুন মডেলে ব্যবহার করা হয়েছে নিশানের তৃতীয় প্রজন্মের ‘ই-পাওয়ার’ হাইব্রিড সিস্টেম। এ প্রযুক্তিতে গাড়িটির ইঞ্জিন মূলত একটি জেনারেটর হিসেবে কাজ করে বিদ্যুৎ উৎপাদন করে।

গাড়িটির নকশা করা হয়েছে জাপানি সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে। এর সামনের গ্রিলটিতে ঐতিহ্যবাহী জ্যামিতিক কাঠের কারুকাজ ‘কুমিকো’র আদলে একটি গ্রিড প্যাটার্ন ব্যবহার করা হয়েছে।

জাপানের বাজারে নতুন এলগ্র্যান্ড মিনিভ্যানের প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ লাখ ইয়েন।

নতুন মডেলটির জ্বালানি দক্ষতা আগের চেয়ে ৭০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে নিশান। গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে ১৬ দশমিক ৮ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। ২০২৭ অর্থবছরের মধ্যে এলগ্র্যান্ড মডেলে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) পরবর্তী প্রজন্মের ড্রাইভিং প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

ইয়োকোহামায় গাড়িটির উন্মোচন অনুষ্ঠানে নিশান জাপানের মার্কেটিং ও সেলস বিভাগের করপোরেট এক্সিকিউটিভ আকিরা সুগিমোতো বলেন, ‘নতুন এলগ্র্যান্ড তৈরির সময় আমাদের লক্ষ্য ছিল কেবল মানুষ বা মালামাল পরিবহন নয়, বরং ভ্রমণের সময়টুকুকে আরো আরামদায়ক ও বিশেষ করে তোলা। রেললাইনের ওপর দিয়ে গাড়ি চলার মতো মসৃণ অভিজ্ঞতা এ প্রিমিয়াম মিনিভ্যানের অন্যতম বড় বৈশিষ্ট্য।’

নিশানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনায় জাপানের বাজার অন্যতম প্রধান গুরুত্ব পাচ্ছে। গত মে মাসের শেষ দিক থেকে গাড়িটির অগ্রিম বুকিং নেয়া শুরু হয়। এরই মধ্যে নিশান ছয় হাজারের বেশি অগ্রিম ক্রয়াদেশ পেয়েছে।

জাপানের বড় মিনিভ্যানের বাজারে বর্তমানে টয়োটার একচেটিয়া আধিপত্য রয়েছে। ২০২৫ সালে টয়োটা ‘অ্যালফার্ড’ ও ‘ভেলফায়ার’ মডেলের প্রায় ১ লাখ ২০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করে। অন্যদিকে সে বছর নিশানের এলগ্র্যান্ড বিক্রি হয় মাত্র ১ হাজার ৪২৬টি। নতুন মডেলের হাত ধরে বাজারে হারানো অবস্থান ফিরে পাবে বলে আশা করছে নিশান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে বিএমডব্লিউর নতুন গাড়ি
অটোমোবাইল

দেশের বাজারে বিএমডব্লিউর নতুন গাড়ি

জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি
অটোমোবাইল

জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি

ইউরোপে ডিজেল গাড়ি বিক্রি বন্ধ করবে হন্ডা
অটোমোবাইল

ইউরোপে ডিজেল গাড়ি বিক্রি বন্ধ করবে হন্ডা

পাতাল রেলের যুগে প্রবেশ করছে ঢাকা
অটোমোবাইল

পাতাল রেলের যুগে প্রবেশ করছে ঢাকা

আসছে কাওয়াসাকি নিনজা এইচ ২ কার্বন বি এস ৬ মোটর সাইকেল
অটোমোবাইল

আসছে কাওয়াসাকি নিনজা এইচ ২ কার্বন বি এস ৬ মোটর সাইকেল

বাজারে আসছে ট্রায়াম্ফের নতুন বাইক
অটোমোবাইল

বাজারে আসছে ট্রায়াম্ফের নতুন বাইক

Load More

ট্রেন্ডিং টপিক

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2026

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান

Techzoom.TV |
TechzoomTV