Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদ উপলক্ষ্যে টিভি কিনে ফ্রিজ পাওয়ার সুযোগ

যে কোনো ব্র্যান্ডের সিআরটি টিভি বদলে এলইডি, স্মাট টিভি দিচ্ছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ জুলাই ২০১৯
ঈদ উপলক্ষ্যে টিভি কিনে ফ্রিজ পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

ঘরে ঘরে প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে বদ্ধ পরিকর বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। এরই প্রেক্ষিতে টেলিভিশন গ্রাহকদের জন্য সারা দেশে ‘এক্সচেঞ্জ অফার’ শুরু করেছে ওয়ালটন। এর আওতায় যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি টিভি বদলে নতুন টিভি দিচ্ছে তারা।

ওয়ালটন টিভি মার্কেটিং বিভাগের ইনচার্জ মারুফ হাসান জানান, গ্রাহকরা যে কেনো ব্র্যান্ডের সচল বা অচল সিআরটি টিভি বদলে কিনতে পারবেন ওয়ালটনের ৫০৮ মিলিমিটার (মিমি), ৬১০ মিমি এবং ৮১৩ মিমি নতুন এলইডি টিভি। রয়েছে ৮১৩ মিমি নতুন স্মার্ট টিভি কেনার সুযোগ। গ্রাহকরা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে পুরনো সিআরটি টিভি জমা দিয়ে তার পরিবর্তে ১০ হাজার ৯’শ টাকা মূল্যের ওয়ালটনের ৫০৮ মিমি (ডঝঊ২০ইঢ৬/ ডঊ১-ইঢ২০-জঞ২০০) নতুন এলইডি টিভি মাত্র ৮ হাজার ৯’শ টাকায়, ১১ হাজার ৯৯০ টাকা মূল্যের ওয়ালটনের ৬১০ মিমি (ড২৪উ১৯) এলইডি টিভি মাত্র ৯ হাজার ৯’শ টাকায় এবং ১৬ হাজার ৫’শ টাকা মূল্যের ৮১৩ মিমি (ড৩২ছ২০) এলইডি টিভি ১৩ হাজার ৬’শ টাকায় কিনতে পারবেন। এছাড়া ২১ হাজার ৯’শ টাকা মূল্যের ৮১৩ মিমি (ডঊ৪-উঐ৩২-ইঢ২২০/ ডঊ৪-উঐ৩২-ইণ২২০) স্মার্ট টিভি কিনতে পারবেন ১৮ হাজার ৯’শ টাকায়।

এদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে টেলিভিশন ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা ষোষণা করেছে ওয়ালটন। ঈদে দেশের যে কোনো শোরুম থেকে প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা প্রত্যেক ঘন্টায় নতুন ফ্রিজ পেতে পারেন। ওয়ালটন টিভির ক্রেতারা এসব সুবিধা পাবেন ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট, ২০১৯ পর্যন্ত।

এক্সচেঞ্জ অফার প্রসঙ্গে ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, চলতি দশকে টেলিভিশন প্রযুক্তিতে এসেছে আমূল পরিবর্তন। সিআরটি টিভির তুলনায় ঝকঝকে ছবি, জোড়ালো শব্দ এবং চোখের ক্ষতি না হওয়ায় টেলিভিশন ক্রেতাদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এলইডি (লাইট ইমটিং ডায়োড) টিভি। জনপ্রিয়তা পাচ্ছে ইন্টারনেট ভিত্তিক স্মার্ট টিভি। প্রযুক্তির এই সুফল সকল শ্রেণী, পেশার মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই টিভি এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, গ্রাহকদের হাতে সর্বোচ্চ মানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বাধিক সুবিধা প্রদানেও বদ্ধ পরিকর ওয়ালটন। এরই প্রেক্ষিতে ওয়ালটন টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি ৮১৩ মিমি বা তদুর্দ্ধ সাইজের এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে রয়েছে ৪ বছরের গ্যারান্টি সুবিধা। আছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী ৭০ টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে দ্রুত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

তিনি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে টেলিভিশন ক্রেতাদের প্রতি ঘন্টায় ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। এক্সচেঞ্জ অফারের আওতায় যে কোনো ব্র্যান্ডের সিআরটি টিভির গ্রাহকরা এখন সাশ্রয়ী মূল্যে দেশেই তৈরি সর্বাধুনিক প্রযুক্তির এলইডি ও স্মার্ট টিভি সুবিধা গ্রহণ করতে পারবেন।

জানা গেছে, আন্তর্জাতিক মান ও স্ট্যান্ডার্ড অনুসরণ করে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবশেবান্ধব টিভি তৈরি করছে ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপের বাজারে রপ্তানির জন্য ওয়ালটন টেলিভিশন সিই (ঈঊ), আরওএইচএস (জঙঐঝ), ইএমসি (ঊগঈ) ইত্যাদি স্ট্যান্ডার্ড ও মান উত্তীর্ণ হয়েছে। যার ফলে সম্প্রতি ইউরোপের দেশ জার্মানিতে টিভি রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট সেবার ধরন বদলাতে পারে শীঘ্রই!
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সেবার ধরন বদলাতে পারে শীঘ্রই!

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

নিরাপত্তা নয়, ব্যবসায়িক স্বার্থ দেখে ফেসবুক: তথ্য ফাঁসকারী

৭ অনলাইন গেম, যেন মৃত্যুফাঁদ
নির্বাচিত

সন্তান অনলাইন গেমে আসক্ত হলে যা করবেন

নতুন এক্সবক্স আনল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

নতুন এক্সবক্স আনল মাইক্রোসফট

দেশের ডিজিটাল মার্কেটিং শিল্প বিকাশে বাঁধা
ই-কমার্স

দেশের ডিজিটাল মার্কেটিং শিল্প বিকাশে বাঁধা

এইচএমডি টাচ ৪জি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও ফিচার ফোনের মিশ্রণে নতুন ‘টাচ ৪জি’

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix