Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো ওয়াই২১ কিনে ১০ লক্ষ টাকা জিতলেন দিলরুবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 1 October 2021
চলছে ভিভো ওয়াই২১ এর ১০ লক্ষ টাকা পুরস্কার ক্যাম্পেইন
Share on FacebookShare on Twitter

ভিভো ওয়াই২১ স্মার্টফোন কিনে ১০ লক্ষ টাকা জিতে নিলেন রংপুরের দিলরুবা ইয়াসমিন। আজ ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার; এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

রাজধানী গুলশানে ভিভো’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দিলরুবা ইয়াসমিনের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। বিজয়ী দিলরুবা ইয়াসমিন রংপুরের কাউনিয়ার বাসিন্দা।

চলতি মাসে ‘ইতিহাসের সেরা অফার’ নিয়ে দেশে যাত্রা শুরু করে ভিভো ওয়াই ২১। দেশের স্মার্টফোন বাজারের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অংকের পুরস্কার দেওয়া হলো।
গত ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার; ভিভো’র প্রতিশ্রুতিমত জনসম্মুখে, নিরপেক্ষভাবে এক অনলাইন ইভেন্টের মাধ্যমে সৌভাগ্যবান এই বিজয়ীকে নির্বাচন করা হয়। আকর্ষণীয়ভাবে স্পিন হুইল ঘুরিয়ে লটারির কাজে সাহায্য করেন ফেস অব ভিভো বিদ্যা সিনহা মীম। পুরো অনুষ্ঠানটি ভিভো’র অফিসিয়াল ফেইসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘ বাংলাদেশের বাজারে ভিভো ওয়াই ২১ এর সফলতায় আমরা আনন্দিত। স্মার্টফোন ভোক্তাদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা এই ইভেন্টের আয়োজন করি। যার মাধ্যমে আমাদের ভোক্তাদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করার একটি দারুণ সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে ফেস অব ভিভো বিদ্যা সিনহা মীম বলেন, ‘ভিভো সব সময় নতুন নতুন টেকনোলজি ও ফিচার নিয়ে আসে। ভিভো’র সাথে জার্নি আমার অনেক দিনের। এটা আমার কাছে ফ্যামিলির মতই। আমি ভিভো স্মার্টফোনও ব্যবহার করছি অনেক দিন ধরে। ছবি তোলা আমার নেশা। তাই ভিভো ব্যবহার করতে গিয়ে আমি এর ফ্যান হয়ে গেছি।’

মীম আরো বলেন, ‘ছবি তোলার জন্য ভিভো ওয়াই ২১ চমৎকার একটি স্মার্টফোন। শুটিংয়ে এমন এমন জায়গায় যাই যেখানে চার্জ দেয়ার টেনশন থাকে। এটা নিয়ে সেই টেনশন নেই। আবার এই ফোনে রয়েছে রিভার্স চার্জিং, যা পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যায়।’

লটারিতে ১০ লক্ষ টাকা বিজয়ী দিলরুবা ইয়াসমিনকে সরাসরি ফোন করা হয়। পুরস্কার গ্রহণের সময় দিলরুবা ইয়াসমিন বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি খুবই আনন্দিত। আমার বিশ্বাস হচ্ছে না। একদিকে প্রিয় অভিনেত্রীর সাথে ফোনে কথা বলা, অন্যদিকে এত বড় পুরস্কার! অকল্পনীয় আনন্দের অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব না। আমি সত্যিই অনেক খুশি। ধন্যবাদ ভিভো’কে।’

গত ১৬ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলে ভিভো ওয়াই২১ এর প্রি- বুকিং পর্ব। এরপর ২১ থেকে ২৭ সেপ্টেম্বর স্মার্টফোনটির ফার্স্টসেল পর্ব চলে।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ‘প্রত্যেক স্মার্টফোনে সাধারণত দুইটি আইএমইআই নম্বর থাকে। বিজয়ী ক্রেতা নির্বাচনের সময় কেবল ফোনের আইএমইআই-১ বিবেচিত হয়। গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রয়কৃত সব ওয়াই২১ গ্রাহকের আইএমইআই-১ থেকে বিজয়ী নির্বাচন করা হয়।

ভিভো ওয়াই২১ এর ব্যাটারিটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার। এতে রয়েছে ভিভো’র ফ্ল্যাগশিপ ফিচার ভিভো এনার্জি গার্ডিয়ান (ভিইজি)। বাংলাদেশে ভিভো ওয়াই২১ এর বাজারমূল্য ১৪,৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে ডায়ামন্ড গ্লো এবং মেটালিক ব্লু রঙে ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো ওয়াই২১

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাম্পেইন শুরু
ই-কমার্স

দারাজ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাম্পেইন শুরু

৩,০০০ টাকারও বেশি ছাড়ে রিয়েলমি জিটি স্মার্টফোন কিনে নিন, দুর্দান্ত অফার
ছাড় ও অফার

৩,০০০ টাকারও বেশি ছাড়ে রিয়েলমি জিটি স্মার্টফোন কিনে নিন, দুর্দান্ত অফার

আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি
ছাড় ও অফার

আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়
ছাড় ও অফার

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়

প্রোমো ক্যাশব্যাক অফার সহ অপো এ১৭কে কেনার দুর্দান্ত সুযোগ!
ছাড় ও অফার

প্রোমো ক্যাশব্যাক অফার সহ অপো এ১৭কে কেনার দুর্দান্ত সুযোগ!

ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বৈশাখী ছাড়
ছাড় ও অফার

ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বৈশাখী ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2021

ভিভো ওয়াই২১ কিনে ১০ লক্ষ টাকা জিতলেন দিলরুবা

Techzoom.TV |
TechzoomTV