Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন চুয়াডাঙ্গার কৃষক ছানোয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন চুয়াডাঙ্গার কৃষক ছানোয়ার
Share on FacebookShare on Twitter

সারা দেশে চলছে অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭। ক্যাম্পেইনের আওতায় ‘গ্র্যান্ড হাউজফুল অফারে’ মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ঘরভর্তি বিভিন্ন পণ্য ফ্রি পেয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কৃষক ছানোয়ার হোসেন। একটি ফ্রিজ কিনে মার্সেলের ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য ফ্রি পেয়ে মহাখুশি ছানোয়ারের পরিবার।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদান করতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। ক্যাম্পেইনের প্রতি সিজনেই চমকপ্রদ সব সুবিধা দিয়ে ক্রেতাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি বিপুল সাড়া পেয়েছে। এরই প্রেক্ষিতে সিজন-১৭ চালু করেছে মার্সেল। এর আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারে ঘরভর্তি বিভিন্ন পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। আছে নিশ্চিত উপহার। এ সুবিধা থাকছে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত।

সম্প্রতি উপজেলার রেলব্রীজ রোডে মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম ‘মামুন এন্টারপ্রাইজে’ আনুষ্ঠানিকভাবে সৌভাগ্যবান ক্রেতা ছানোয়ারের হাতে ১ লাখ ৫৯০ টাকার ঘরভর্তি ১৬ ধরনের ইলেকট্রনিক্স পণ্য তুলে দেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সে সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজান নিতু, আলমডাঙ্গা থানার ওসি মো. সাইফুল ইসলাম, মার্সেলের অপারেটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল এবং শোরুমের স্বত্ত্বাধিকারী মো. ফারুক হোসেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামের বাসিন্দা ছানোয়ার। ২ মেয়ে ও ১ ছেলেসহ ৫ সদস্যের পরিবারের প্রধান তিনি। পেশায় কৃষক ছানোয়ার মার্চের ৭ তারিখে ২৪৪ লিটারের একটি মার্সেল ফ্রিজ কেনেন। তখন শোরুম থেকে পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এরপর কম্পিউটারাইজড সিস্টেমে ছানোয়ারের মোবাইলে ঘরভর্তি উপহার পাওয়ার মেসেজ যায়।

ছানোয়ার জানান, তিনি লেখাপড়া জানেন না। তাই মোবাইলে কি মেসেজ এসেছে বুঝতে না পেরে মেয়ে জামাইকে দেখান। মেসেজ দেখে তারা অবাক হয়ে যান। একটি ফ্রিজ কিনে এতোগুলো পণ্য পাওয়া যায় বিশ্বাসই হচ্ছিলো না তাদের। এরই মধ্যে শোরুম ম্যানেজার যোগাযোগ করেন তার সঙ্গে। ঘরভর্তি পণ্য পাওয়ার বিষয়টি তিনিও নিশ্চিত করেন। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য একসঙ্গে পাওয়ায় মার্সেলকে ধন্যবাদ জানান এই কৃষক। ঘরভর্তি ফ্রি যেসব পণ্য পেয়েছেন, সেগুলোর মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, ফ্রিজার, এলইডি স্মার্ট টিভি, গ্যাস স্টোভ ও ইলেকট্রিক ফ্যান ইত্যাদি। বাসার প্রয়োজনেই এসব পণ্য ব্যবহার করবেন বলে জানান ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন বলেন, মার্সেল দেশীয় প্রতিষ্ঠান হলেও আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। তিনি দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য কিনতে সবার প্রতি আহ্বান জানান। দেশে উৎপাদিত পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে বলেও মন্তব্য করেন তিনি।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, পণ্য কেনায় নিশ্চিত ক্যাশব্যাক ও ক্যাশভাউচারসহ নানা সুবিধা দিচ্ছে মার্সেল। এর অর্থ হলো মার্সেল তার ব্যবসায়িক লভ্যাংশ ক্রেতার সঙ্গে ভাগাভাগি করতে চায়। মার্সেল ক্রেতাকে দেয়া কথা রাখে তার প্রমাণ আজকের অনুষ্ঠান। মার্সেল থেকে ফ্রি পাওয়া এতোগুলো পণ্য নিশ্চয়ই এই কৃষক পরিবারে অনেক বড় পরিবর্তন আনবে। তারা ইলেকট্রনিক্স পণ্যের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে উঠবেন। এভাবে মার্সেল সারা দেশে হাজারো মানুষের জীবন-জীবিকা ও ভাগ্য পরিবর্তনে কাজ করে চলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মদক্ষতার ভিত্তিতে কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

কর্মদক্ষতার ভিত্তিতে কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

স্যামসাং বাজারে আনছে হালকা ও উন্নত নকশার এস২৬
নির্বাচিত

স্যামসাং বাজারে আনছে হালকা ও উন্নত নকশার এস২৬

শিক্ষার্থীদের কিস্তিতে স্মার্টফোন দেবে স্যামসাং
ছাড় ও অফার

শিক্ষার্থীদের কিস্তিতে স্মার্টফোন দেবে স্যামসাং

ডাউনলোড কমেছে অ্যাপ স্টোরে
টেলিকম

ডাউনলোড কমেছে অ্যাপ স্টোরে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়
নির্বাচিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

দুর্নীতিমুক্ত-স্বচ্ছ ভূমিসেবায় আসছে ‘ই-পেমেন্ট গেটওয়ে’
প্রযুক্তি সংবাদ

দুর্নীতিমুক্ত-স্বচ্ছ ভূমিসেবায় আসছে ‘ই-পেমেন্ট গেটওয়ে’

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মার্চ ২০২৩

মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন চুয়াডাঙ্গার কৃষক ছানোয়ার

Techzoom.TV |
TechzoomTV