Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট

২৫-এ ৫০% মেগা সেল অফার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 January 2025
ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট
Share on FacebookShare on Twitter

ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কেনায় পণ্যভেদে নিশ্চিত সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেয়ার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিডেট। নতুন বছরে ক্রেতাদের জন্য কম্পিউটার পণ্য কেনায় উপহার হিসেবে ‘২৫-এ ৫০% মেগা সেল অফার’ ক্যাম্পেইনের আওতায় এই সুবিধা দিচ্ছে ওয়ালটন। ক্রেতারা যেন সামান্য কম দামে পরিবেশের জন্য ক্ষতিকর মানহীন রিফারবিশড পণ্য ক্রয় না করেন বরং সাশ্রয়ী দামে উচ্চমানের সঠিক পণ্যটি কিনতে পারেন সেজন্যেই আইটি পণ্যে এই বিশাল সুবিধা দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক।

সারাদেশে ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম অথবা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পণ্য কেনায় ৫০% পর্যন্ত ডিসকাউন্টের এই সুবিধা পাচ্ছেন গ্রাহক। পাশাপাশি ১ হাজার টাকা বা এর বেশি মূল্যের পণ্য কেনায় ফ্রি হোম ডেলিভারি সুবিধাও রয়েছে। ঘরে বসেই অনলাইনে https://waltondigitech.com/discount-offer এই ওয়েবসাইট থেকে ওয়ালটনের কম্পিউটার পণ্য সহজেই অর্ডার করতে পারছেন। ১১ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হয়েছে ক্যাম্পেইন। চলবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।

শনিবার (১১ জানুয়ারি, ২০২৫) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত ‘২৫-এ ৫০% মেগা সেল অফার’ শীর্ষক ডিক্লারেশন প্রোগ্রাম-এ ক্রেতাদের জন্য এসব সুবিধার ঘোষণা দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিডেট এর চেয়ারম্যান এস এম রেজাউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন এবং চিফ বিজনেস অফিসার (কম্পিউটার ও পিসিবিএ) তৌহিদুর রহমান রাদ।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, দেশের সাধারণ ক্রেতাসহ সবাই যেনো সাশ্রয়ী দামে সঠিক ও পছন্দের আইটি পণ্যটি কিনতে পারেন; সেই জন্যেই আমাদের এই উদ্যোগ। ওয়ালটন সবসময়ই ক্রেতাদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে এই বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক। এর মাধ্যমে ক্রেতাগণ বাংলদেশে তৈরি সর্বাধুনিকমানের পণ্য কেনা ও ব্যবহারে আরও উদ্বুদ্ধ হবেন। ওয়ালটন প্রতিনিয়ত তার পণ্যের মান উন্নয়নে কাজ করছে। শতভাগ কোয়ালিটি নিশ্চিত করে আমরা বাজারে পণ্য দিচ্ছি। আমাদের প্রোডাক্ট লাইনে নিত্য নতুন পণ্য ও অত্যাধুনিক ফিচার যুক্ত করছেন ওয়ালটনের রিসার্চ এন্ড ইনোভেশন উইংয়ের প্রকৌশলীগণ।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান বলেন, নিজস্ব প্রোডাকশন লাইনে উৎপাদিত ওয়ালটনের আইটি পণ্য ওয়ালটন ব্র্যান্ডকে আরো শক্তিশালী করেছে। প্রযুক্তি যেমন দ্রুত এগিয়ে চলছে, ওয়ালটনও তেমন তার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। ওয়ালটন হাই-টেক ইলেকট্রনিক্স সেক্টরকে নেতৃত্ব দিচ্ছে আর ওয়ালটন ডিজি-টেক নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি পণ্য খাতে। আমাদের প্রত্যাশা, প্রতিটি পণ্যের ক্ষেত্রে দেশে নাম্বার ওয়ান হবে ওয়ালটন।

ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী বলেন, বর্তমানে আইটি বাজার রিফারবিশড পণ্যে সয়লাব হয়ে গেছে। সামান্য কম দামের জন্য রিফারবিশড পণ্য কিনে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব পণ্য পরিবেশের জন্যেও ক্ষতিকর। ক্রেতারা এসব যেনো মানহীন রিফারবিশড পণ্যে আকৃষ্ট না হন; তারা যেনো সাশ্রয়ী দামে উচ্চমানের সঠিক পণ্যটি কিনতে পারেন সে জন্যেই আইটি পণ্যে এতো বিশাল সুবিধা দিচ্ছে ওয়ালটন।

জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় অন্যান্য কম্পিউটার এক্সেসরিজ পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল অ্যান্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অল-ইন-ওয়ান পিসিঅ্যাকসেস কন্ট্রোলইউএসবি ক্যাবলইউপিএসএসএসডি ড্রাইভওয়াই-ফাই রাউটারওয়ালটনওয়েইট স্কেলকার্টিজকুলারক্যাবল অ্যান্ড কনভার্টারট্যাবলেটডেক্সটপপাওয়ার ব্যাংকপাওয়ার সাপ্লাই ইউনিটপেন ড্রাইভপ্রিন্টারমনিটরমাউসমেমোরি কার্ডরাউটারর‍্যামল্যাপটপসিসিটিভিস্পিকারস্মার্ট ওয়াচহাবহেডফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

দেশে বছরে ২ লাখ মোবাইল ফোন চুরি

কম দামে ৫জি ফোন আনছে অপো
নির্বাচিত

কম দামে ৫জি ফোন আনছে অপো

অপো রেনো ৫ প্রো প্লাস ৫জি
নির্বাচিত

অপো রেনো ৫ প্রো প্লাস ৫জি

ওয়াইফাই অটোকানেক্ট অপশন বন্ধ রাখবেন যেভাবে
কিভাবে করবেন

ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সুরক্ষিত রাখার উপায়

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি তালিকায় রেডমি ৭ ফোন
নির্বাচিত

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি তালিকায় রেডমি ৭ ফোন

আইফোনে নতুন আপডেট, থাকছে কল রেকর্ডিংয়ের সুবিধা
নির্বাচিত

আইফোনে নতুন আপডেট, থাকছে কল রেকর্ডিংয়ের সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 January 2025

ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix