Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতারণা ও বিশ্বাসভঙ্গ: ইউনিলিভার বাংলাদেশের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
প্রতারণা ও বিশ্বাসভঙ্গ: ইউনিলিভার বাংলাদেশের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Share on FacebookShare on Twitter

বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গত বুধবার (২১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

‎‎‎যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সেন্ট্রাল সাউথ ক্লাস্টার প্রধান সৈয়দ জিকরুল বিন জমির, ওয়ারীর সিনিয়র টেরিটরি ম্যানেজার এম সোয়াইব কামাল, সেন্ট্রাল সাউথ রিজিওনের এরিয়া ম্যানেজার কাওসার মাহমুদ চৌধুরী, কনজুমার কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা, ফাইন্যান্স ডিরেক্টর জিন্নিয়া হক।‎

মামলার নথি এবং সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৭ আগস্ট ইউনিলিভার বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান ‘মাসুদ এন্ড ব্রাদার্স’ এই মামলাটি দায়ের করে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি ওয়ারী, সদরঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় ইউনিলিভারের ২৫০টিরও বেশি পণ্য বাজারজাত করে আসছিল।

পণ্যের ক্ষতিপূরণ আত্মসাৎ: বাদী প্রতিষ্ঠান ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ও নষ্ট (ড্যামেজড) পণ্য ইউনিলিভারকে ফেরত দেয়। চুক্তির শর্ত অনুযায়ী এসব পণ্যের পরিবর্তে নতুন পণ্য বা অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও বিবাদীরা তা না করে উক্ত অর্থ আত্মসাৎ করেছেন।

অযৌক্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা: বিবাদীরা অন্য পরিবেশকদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বাদী প্রতিষ্ঠানকে অবাস্তব বিক্রয় টার্গেট দেন এবং বাজারে চাহিদা নেই এমন পণ্য জোরপূর্বক সরবরাহ করে পরিকল্পিতভাবে ক্ষতি সাধন করেন। এর ফলে বাদীর প্রায় ১ কোটি ৬৭ লক্ষ টাকার লোকসান হয়।

মোট ক্ষয়ক্ষতির পরিমাণ: প্রতারণা ও নতুন পরিবেশক নিয়োগের মাধ্যমে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা আত্মসাৎসহ বাদীর মোট ৮ কোটি ৫৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতি করার প্রমাণ পাওয়া গেছে।

আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম গত ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছেন। এমনকি তারা বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকিও প্রদর্শন করেছেন। তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।

বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম হিরণ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “বিবাদীরা সুচতুরভাবে পরিবেশকের টাকা আত্মসাৎ করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করে একটি সচল ব্যবসা প্রতিষ্ঠানকে পথে বসিয়েছেন। সিআইডির নিরপেক্ষ তদন্তে সত্য বেরিয়ে আসায় আদালত পরোয়ানা জারি করেছেন।”

এই ঘটনার পর দেশের কর্পোরেট খাতে এবং পরিবেশকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tags: ইউনিলিভারইউনিলিভার বাংলাদেশ লিমিটেডপ্রতারণা বিশ্বাসভঙ্গ

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য ‘ওয়েন্ড অ্যাপ’
ই-কমার্স

প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য ‘ওয়েন্ড অ্যাপ’

ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু: ডিজাইন ও পারফরম্যান্সের দুর্দান্ত ফোন
প্রযুক্তি বাজার

ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু: ডিজাইন ও পারফরম্যান্সের দুর্দান্ত ফোন

বন্ধ রূপালী ব্যাংকের ‘শিওরক্যাশ’, চালু হচ্ছে ‌‌‘রূপালীক্যাশ’
অর্থ ও বাণিজ্য

বন্ধ রূপালী ব্যাংকের ‘শিওরক্যাশ’, চালু হচ্ছে ‌‌‘রূপালীক্যাশ’

আলিবাবায় ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য বিক্রি
ই-কমার্স

আলিবাবায় ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য বিক্রি

৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দারাজে ডিসকাউন্টে আকর্ষণীয় পণ্য
ই-কমার্স

৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দারাজে ডিসকাউন্টে আকর্ষণীয় পণ্য

ইসরাইলি খেজুর চেনার উপায় কী?
অর্থ ও বাণিজ্য

ইসরাইলি খেজুর চেনার উপায় কী?

Load More

ট্রেন্ডিং টপিক

ডাটা ছাড়াই ফেসবুকে ছবি দেখতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

রবি আজিয়াটার নিট মুনাফা বেড়েছে ৮৫ শতাংশ

অপো
নির্বাচিত

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতায় নতুন সম্ভাবনা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতায় নতুন সম্ভাবনা

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”
নির্বাচিত

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix