Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 18 February 2022
মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট
Share on FacebookShare on Twitter

চীনের টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড এবং আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের ই-কমার্স সাইটগুলোর নাম যোগ হয়েছে মার্কিন সরকারের সর্বশেষ ‘কুখ্যাত বাজার’ তালিকায়।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিস বলছে, তারা ৪২টি অনলাইন বাজার এবং ৩৫টি অফলাইন বাজার চিহ্নিত করেছেন যেগুলো ট্রেডমার্ক জালিয়াতি বা কপিরাইট পাইরেসির সঙ্গে সরাসরি জড়িত বা এই কাজগুলোয় সহায়তা দেয়।

“এই প্রথমবারের মতো দুটি উল্লেখযোগ্য চীন-ভিত্তিক অনলাইন বাজার, আলি এক্সপ্রেস এবং উই চ্যাট ই-কমার্স সিস্টেমকে চিহ্নিত করা হলো যারা ট্রেডমার্ক জালিয়াতিতে যথেষ্ট সহায়তা দেয়।”

চীন-ভিত্তিক অনলাইন বাজার বাইডু ওয়াংপান, ডিএইচগেট, পিনডুওডুও এবং টাওবাও এই তালিকায় আগে থেকেই রয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, চীন ভূখণ্ডে অবস্থিত নয়টি অফলাইন বাজারের কথাও মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিস উল্লেখ করেছে যেগুলো “নকল পণ্য উৎপাদন, বিতরণ এবং বিক্রয়ের জন্য সুপরিচিত”।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিস বাণিজ্য বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করে। বিশ্ব বাণিজ্য সংস্থার মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করে এই দপ্তর।

এই তালিকাভূক্তির পরপরই বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষায় নিজের গোটা প্ল্যাটফর্মে সরকারী সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে আলিবাবা।

টেনসেন্ট অপরদিকে জানিয়েছে, প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত নয়। তবে, প্রতিষ্ঠানটি “এই বিষয়টি সমাধানের জন্য সহযোগিতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ”।

টেনসেন্ট তার প্ল্যাটফর্মজুড়ে আইন লঙ্ঘনে বিষয়ে নজর রাখে, এসব কাজে বাধা দেয় বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার রক্ষায় উল্লেখযোগ্য বিনিয়োগ করার কথাও বলেছে।

এই তালিকায় অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানগুলোকে কোনও সরাসরি জরিমানা বা দণ্ডের মুখে ফেলবে না। তবে, এটি প্রতিষ্ঠানগুলোর সুনামের জন্য বড় আঘাত বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

‘আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন’ (এএএফএ) এবং সিনেমা প্রযোজনা প্রাতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন ‘মোশন পিকচার অ্যাসোসিয়েশন’ এই প্রতিবেদন প্রকাশকে স্বাগত জানিয়েছে।

শুল্ক, প্রযুক্তি এবং বুদ্ধিবৃত্তিক সম্পদের মতো বিষয় নিয়ে বছরের পর বছর ধরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিরোধ রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুঁইফোড় সংগঠনের ব্যানারে আন্দোলন: টার্গেট চাঁদাবাজি
প্রযুক্তি সংবাদ

ভুঁইফোড় সংগঠনের ব্যানারে আন্দোলন: টার্গেট চাঁদাবাজি

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর টেকনো
প্রযুক্তি সংবাদ

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর টেকনো

প্রযুক্তি সংবাদ

আসছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট

পর্যটকদের জন্য ক্রিপ্টোমুদ্রা রূপান্তর ব্যবস্থা এল থাইল্যান্ডে
প্রযুক্তি সংবাদ

পর্যটকদের জন্য ক্রিপ্টোমুদ্রা রূপান্তর ব্যবস্থা এল থাইল্যান্ডে

ডেইরি ফার্ম স্টার্ট আপ পরিচিতি
প্রযুক্তি সংবাদ

ডেইরি ফার্ম স্টার্ট আপ পরিচিতি

শাওমি রেডমি কে৫০: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
প্রযুক্তি সংবাদ

শাওমি রেডমি কে৫০: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 February 2022

মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট

Techzoom.TV |
TechzoomTV