Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 September 2026
সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
Share on FacebookShare on Twitter

তৈরি পোশাক খাতসহ দেশের শিল্প-প্রতিষ্ঠান প্রতিদিন পণ্য পরিবহনে হাজারো ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ ব্যবহার করে। বিআরটিএর ২০২৩ সালের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত ৭ হাজার ৮৩৭টি যানবাহনের মধ্যে ১ হাজার ৩৮৯টি ছিল ট্রাক ও কাভার্ড ভ্যান এবং ৩৭০টি পিকআপ—যা মোট যানবাহনের প্রায় ২২ শতাংশ। পণ্যবাহী যানবাহনের এই দুর্ঘটনাঝুঁকির বাস্তবতায় চালকদের আরও সচেতন করতে উর্মি গ্রুপ নিয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ।

প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনে ব্যবহৃত গাড়িগুলোর পেছনে জায়গা পেয়েছে চালকদের সন্তানদের আঁকা ছবি ও বাবার উদ্দেশে লেখা ছোট ছোট বার্তা। কোনো ছবিতে ফুটে উঠেছে পরিবারের গল্প, কোনো ছবিতে বাবার প্রতি সন্তানের ভালোবাসা। প্রতিটি ছবির অন্তর্নিহিত বার্তা একটাই—বাবা যেন সাবধানে গাড়ি চালান এবং দিন শেষে নিরাপদে বাড়ি ফেরেন।

উর্মি গ্রুপের এই উদ্যোগে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে জাপানের পরিবহন প্রতিষ্ঠান মিয়াতা উনইউর ‘চিলড্রেনস মিউজিয়াম প্রজেক্ট’। একটি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটি চালকদের সন্তানদের আঁকা ছবি ট্রাকে প্রদর্শনের উদ্যোগ নেয়। পরবর্তী ছয় বছরে ৮৭টি গাড়িতে শিশুদের ছবি যুক্ত করার পর দুর্ঘটনা প্রায় ৪০ শতাংশ কমেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছিল; পরবর্তীতে ২০১৯ সালে উদ্যোগটি স্বতন্ত্র সংগঠনে রূপ নেয় এবং জাপানের বহু প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে ট্রাক ও পণ্যবাহী গাড়ির পেছনে ছবি, বাক্য ও নানা ধরনের শিল্পকর্ম ব্যবহারের দীর্ঘদিনের প্রচলন রয়েছে। পরিচিত সেই জায়গাটিকেই উর্মি গ্রুপ এবার চালক ও তাঁর পরিবারের মধ্যে আবেগের সংযোগ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে অন্য পথচারী ও চালকদের কাছেও ছবিগুলো একটি মানবিক বার্তা পৌঁছে দিবে বলে বিশ্বাস করে উর্মি গ্রুপ।

উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, “জাপানের একটি সেমিনারে অংশগ্রহন করার সময় আমি প্রতক্ষভাবে ব্যাপারটি অনুধাবন করি এবং উদ্যোগটি আমাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করে। একটি শিশুর আঁকা ছবি একজন চালককে প্রতিনিয়ত মনে করিয়ে দেয়—তাঁর নিরাপদে ঘরে ফেরার অপেক্ষায় একটি পরিবার রয়েছে। এই ভাবনা থেকেই আমরা প্রাথমিকভাবে আমাদের কিছু গাড়িতে উদ্যোগটি বাস্তবায়ন করি এবং এর ইতিবাচক প্রভাব দেখতে পাই। সেই অভিজ্ঞতা থেকেই এখন উর্মি গ্রুপের পরিবহন ব্যবস্থায় এটি আরও বিস্তৃতভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের রপ্তানি তৈরি পোশাকশিল্পের সঙ্গে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান ও তাঁদের পরিবার জড়িয়ে আছে। তাই আমি ব্যক্তিগতভাবে তৈরি পোশাক খাতের অন্যান্য প্রতিষ্ঠানকেও এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। আমাদের খাত থেকে শুরু হওয়া এই উদ্যোগ যদি ধীরে ধীরে দেশের অন্যান্য প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে, তাহলে সম্মিলিতভাবে সড়ক নিরাপত্তায় আরও সচেতন ও মানবিক একটি সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হবে।”

উর্মি গ্রুপের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারের নেওয়া বিভিন্ন সড়ক নিরাপত্তা উদ্যোগের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চালকদের সচেতনতা ও ব্যক্তিগত দায়বোধ আরও জোরদার করার পাশাপাশি কর্মীদের নিরাপত্তা এবং তাঁদের পরিবারের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?

চার কোম্পানির আর্থিক প্রতিবেদন তৈরিতে অনিয়মে ৭ অডিটর নিষিদ্ধ
অর্থ ও বাণিজ্য

চার কোম্পানির আর্থিক প্রতিবেদন তৈরিতে অনিয়মে ৭ অডিটর নিষিদ্ধ

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রমের ওয়ালটন ফোনের প্রি-বুকে ছাড়
ছাড় ও অফার

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রমের ওয়ালটন ফোনের প্রি-বুকে ছাড়

গাছ লাগিয়ে ল্যাপটপ জিতার সুয়োগ
ছাড় ও অফার

গাছ লাগিয়ে ল্যাপটপ জিতার সুয়োগ

দারাজ নিয়ে এলো বছরের শেষ ক্যাম্পেইন ১২.১২ সেল
ই-কমার্স

দারাজ নিয়ে এলো বছরের শেষ ক্যাম্পেইন ১২.১২ সেল

অর্ধ বছর না যেতেই এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিলো ইভ্যালি
ই-কমার্স

অর্ধ বছর না যেতেই এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিলো ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2026

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV