Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঋণ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 January 2026
আন্তর্জাতিক ডেবিট কার্ড চালুর সুবিধা পাচ্ছে বাংলাদেশিরা
Share on FacebookShare on Twitter

ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিশ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৪ জানুয়ারি দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করা হয়।

সাংবাদিকদের কাছে এই মাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু নেতিবাচক মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দুদক।ব্যাখ্যা তুলে ধরেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের ব্যাখ্যায় বলা হয়, ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার পরও একজন দায়িত্বশীল ব্যক্তি কমিশন সম্পর্কে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে সংশ্লিষ্ট ডেপুটি গভর্নরের ভূমিকা স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করে দুদক।

ব্যাখ্যায় আরও বলা হয়, ন্যাশনাল ব্যাংকের আর্থিক সূচকের ক্রমাবনতি ও সুশাসনের ঘাটতি পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদকে ব্যাংকটির বোর্ডে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে নিয়োগ দেওয়া হয়। ন্যাশনাল ব্যাংকের ৪৩৩তম বোর্ড সভায় ছয় জন পরিচালক এবং পর্যবেক্ষক হিসেবে ড. মো. কবির আহাম্মদ উপস্থিত ছিলেন।

দুদকের ভাষ্য অনুযায়ী, সব ধরনের রীতি-নীতি উপেক্ষা করে অস্বাভাবিক গতিতে ঋণ আবেদনের মাত্র চার কার্যদিবসের মধ্যেই বোর্ড সভায় ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যেখানে পর্যবেক্ষক হিসেবে থাকা ডেপুটি গভর্নর তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে ঋণ অনুমোদনে সহায়তা করেন।

অথচ পর্যবেক্ষকের দায়িত্ব ছিল বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, সিকিউরিটি ও জালিয়াতি প্রতিরোধ বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান, বোর্ড সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকলে তা তুলে ধরা, তাৎক্ষণিকভাবে ‘নোট অব ডিসেন্ট’ প্রদান এবং সভার সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা। কিন্তু তিনি ঋণের পুরো অর্থ উত্তোলন ও আত্মসাতের প্রায় এক মাস পর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে প্রতিবেদন দেন।

দুদক জানায়, বিভিন্ন অনিয়ম ও ভুয়া নথিপত্রের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড ৪৯০ কোটি টাকা, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড ৩০০ কোটি টাকা এবং প্রকৃতি অ্যাসোসিয়েটস ৮০ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেছে। এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।
এসব ঋণ অনুমোদনের ক্ষেত্রে পর্যবেক্ষক হিসেবে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, যা তদন্তের সময় বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানায় দুদক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলাদেশ ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইফুডে খাবার ডেলিভারি নিয়ে হাজির ইভ্যালির সিইও
ই-কমার্স

ইফুডে খাবার ডেলিভারি নিয়ে হাজির ইভ্যালির সিইও

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ইভ্যালির ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ

অফিশিয়াল সাপোর্ট বন্ধ করছে ব্ল্যাকবেরি
প্রযুক্তি বাজার

অফিশিয়াল সাপোর্ট বন্ধ করছে ব্ল্যাকবেরি

প্রাইম ব্যাংক পিএলসি’র ২৯তম এজিএম অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

প্রাইম ব্যাংক পিএলসি’র ২৯তম এজিএম অনুষ্ঠিত

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস
প্রযুক্তি বাজার

১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস

Load More

ট্রেন্ডিং টপিক

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 January 2026

ঋণ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের বিরুদ্ধে মামলা

Techzoom.TV |
TechzoomTV