Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যালায়েন্স ক্যাপিটালের পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
অ্যালায়েন্স ক্যাপিটালের পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবি ইউনিট ফান্ড ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড থেকে ইউনিটহোল্ডারদের ৫৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ঘটনায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিস্তারিত তথ্য পাঠিয়েছে কমিশন।

বিএসইসি সূত্র জানায়, তদন্তে দুই ফান্ড থেকে ৪৫ কোটি টাকা সরাসরি লোপাট এবং এ অর্থের বিপরীতে প্রায় ১০ কোটি টাকার সুদজনিত ক্ষতির তথ্য উঠে এসেছে। একই সঙ্গে নগদ বা কাল্পনিক সম্পদ দেখিয়ে ফান্ডগুলোর নিট সম্পদমূল্য (এনএভি) নির্ধারণের প্রমাণও মিলেছে।

চিঠিতে কমিশন বলেছে, অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা ও তদন্ত প্রতিবেদন দুদকে পাঠানো হয়েছে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য। এর আগে ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দায়িত্বে থাকা সব পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার আসাদুল ইসলামের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে অর্থ উত্তোলন স্থগিতের অনুরোধ জানানো হয়।

দুই ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসিকে (বিজিআইসি) দুই মাসের মধ্যে কমিশনের প্যানেলভুক্ত নিরীক্ষক দিয়ে ফান্ডগুলোর পুনর্মূল্যায়ন সম্পন্ন করতে বলা হয়েছে। এরপর এক মাসের মধ্যে ইউনিটহোল্ডারদের সঙ্গে সভা করে ফান্ডের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কমিশনকে জানাতে হবে। পুনর্মূল্যায়ন ও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হিসাব থেকে অর্থ উত্তোলন বন্ধ রাখার অনুরোধ করেছে বিএসইসি।

তদন্তে দেখা গেছে, ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অর্থ স্থানান্তরের ঘটনা ঘটে। বিনিয়োগকারীদের এই অর্থ বেআইনিভাবে সরিয়ে নেওয়া হয়েছে বলে কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। এ ঘটনায় সম্পদ ব্যবস্থাপকের পাশাপাশি ট্রাস্টি, নিরীক্ষক ও কাস্টডিয়ানের দায়িত্বেও গাফিলতির বিষয় চিহ্নিত করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, অর্থ স্থানান্তরের বিষয়ে সম্পদ ব্যবস্থাপকের কাছে ব্যাখ্যা ও নথিপত্র চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের অর্থ ব্যবহারের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণও উপস্থাপন করা হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তি যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ২০২৩ সালের ২৮ মার্চ পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইউনিটহোল্ডারদের ৫৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
ই-কমার্স

ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যামাজন!

দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

বিমা খাতের ৩৬ কোম্পানির শতাধিক পরিচালক পলাতক
অর্থ ও বাণিজ্য

বিমা খাতের ৩৬ কোম্পানির শতাধিক পরিচালক পলাতক

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই
প্রযুক্তি বাজার

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই

ইয়েমেনে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি এসি
প্রযুক্তি বাজার

ইয়েমেনে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি এসি

ছাড় ও অফার

ওয়ালটন এসিতে ১ বছরের বিদ্যুৎ বিল ফ্রি

Load More

ট্রেন্ডিং টপিক

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা
অর্থ ও বাণিজ্য

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?
নির্বাচিত

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

কর্মীদের নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন...

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix