Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ মার্চ ২০২৬
“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এর উদ্যোগে নারীদের জন্য বিশেষ সেমিনার ও নেটওয়ার্কিং অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন হলে “অরেঞ্জ মিটস গ্রিনঃ ডিবিসিসিআই ওমেন্স বিজনেস মিট-২০২৬ – গিভ টু গেইন’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “অরেঞ্জ মিটস গ্রিন” যা নেদারল্যান্ডসের প্রতীকী রং ‘কমলা’ এবং বাংলাদেশের ‘সবুজ’ সম্ভাবনার মিলনকে নির্দেশ করে। আয়োজকরা জানান, ডিবিসিসিআই মনে করে, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুই দেশের নারী উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে।

ডিবিসিসিআই জানায়, এই উদ্যোগ নারীর নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন, মানসিক সুস্থতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে নিবন্ধন ও নেটওয়ার্কিং পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে পরিচিতি ও মতবিনিময়ের সুযোগ পান। এরপর আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

ডিবিসিসিআই-এর প্রেসিডেন্ট ও ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান শাকাওয়াত হোসেন মামুন “ওমেন ইন ট্রেড অ্যান্ড ডিবিসিসিআই ভিশন” শীর্ষক বক্তব্যে বাণিজ্য ও উদ্যোক্তা উন্নয়নে নারীদের ক্রমবর্ধমান ভূমিকা এবং বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য সহযোগিতায় ডিবিসিসিআই এর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান এবং সরকারের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

অনলাইনে যুক্ত হয়ে নেদারল্যান্ডসের সাথে অংশীদারিত্ব জোরদারের বিষয়ে বক্তব্য দেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসান আবদুল্লাহ তৌহিদ। উদ্ভাবন ও আন্তঃদেশীয় সহযোগিতা বিষয়ে ভার্চুয়ালি আরও বক্তব্য দেন আমস্টারডামের নিউ মিডিয়া স্কোয়াডের সহ-প্রতিষ্ঠাতা স্যান্ড্রা ব্রান্ডেনবার্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট ও সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম।

এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় তিনজন অনুপ্রেরণাদায়ী নারী উদ্যোক্তাদেরকে। তাঁদের সৃজনশীলতা, অধ্যবসায় এবং উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করার জন্য সম্মাননা তিন নারী হলেন – টুইংকেল ক্রাফটসের স্বত্তাধিকারিণী মরিয়ম নার্গিস একা, সয়া ফুড প্লাস এর স্বত্তাধিকারিণী সারমিন আক্তার এবং ফালং জি এর স্বত্ত্বাধিকারিণী মাহলায়িন রাখাইন।
অনুষ্ঠানের শেষে ডিবিসিসিআই উইমেন কমিটির চেয়ারম্যান ও ‘ক্লথস আর ইউ আর’ এর ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থে (ডলি) ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাংক বন্ধ হলে ২ লাখ টাকা ক্ষতিপূরণ, অধ্যাদেশ হচ্ছে
অর্থ ও বাণিজ্য

ব্যাংক বন্ধ হলে ২ লাখ টাকা ক্ষতিপূরণ, অধ্যাদেশ হচ্ছে

নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি
প্রযুক্তি বাজার

নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি

দারাজ ১১.১১: প্রথম ২৪ ঘণ্টায় কেনাকাটার উচ্ছ্বাস
ই-কমার্স

দারাজ ১১.১১: প্রথম ২৪ ঘণ্টায় কেনাকাটার উচ্ছ্বাস

এইচপির একাদশ প্রজন্মের ল্যাপটপ বাজারে
নির্বাচিত

এইচপির একাদশ প্রজন্মের ল্যাপটপ বাজারে

চ্যাম্পিয়ন সি৫৫ কিনে লাখ টাকা বিজয়ীকে পুরস্কৃত করলো রিয়েলমি
ছাড় ও অফার

চ্যাম্পিয়ন সি৫৫ কিনে লাখ টাকা বিজয়ীকে পুরস্কৃত করলো রিয়েলমি

অ্যাপগ্যালারি থেকে অ্যাপ ডাউনলোড করে ফ্লাগশিপ স্মার্টফোন জিতুন
ছাড় ও অফার

অ্যাপগ্যালারি থেকে অ্যাপ ডাউনলোড করে ফ্লাগশিপ স্মার্টফোন জিতুন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix