Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের ‘স্যাংশন ওয়েভার’ চেয়েছে বাংলাদেশ। এ সুবিধা চেয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে চিঠি দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ঈদের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রতিবেশী দেশ ভারতের মতো স্যাংশন ওয়েভার সুবিধা পেলে রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি তেল কিনতে পারবে বাংলাদেশ। এখনো এ বিষয়ে অনুমতি না মিললেও শিগরিগই তা পাওয়ার প্রত্যাশা করছে জ্বালানি বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

জ্বালানি বিভাগের এ কর্মকর্তা বলেন, ‘রাশিয়া থেকে দুই মাস অথবা ছয় লাখ টন ডিজেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতকে জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্র একটা স্যাংশন ওয়েভার দিয়েছে। ঈদের আগের দিন রাতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে এক বৈঠক করেছি। ওই বৈঠকে ভারতের মতো বাংলাদেশ যাতে স্যাংশন ওয়েভার পায়, সে বিষয়টি তুলে ধরা হয়।’

মনির হোসেন চৌধুরী আরো বলেন, ‘ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, যেন রাশিয়া থেকে দুই মাসের অথবা অন্তত ছয় লাখ টনের ডিজেল আমদানির অনুমতি (স্যাংশন ওয়েভার) দেয়া হয়। তারা (যুক্তরাষ্ট্র) আমাদেরকে একটা চিঠি দিতে বলেছিল। আমরা চিঠি দিয়েছি। এখন অনুমতির অপেক্ষায় রয়েছি।’

দেশে অপরিশোধিত (ক্রুড) জ্বালানি তেলের একক উৎস মধ্যপ্রাচ্য। যুদ্ধ শুরুর পর থেকে ক্রুড অয়েল আমদানিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানি আমদানিতে বড় ধরনের বিপত্তি এড়াতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। জ্বালানি তেলের বিকল্প উৎস খুঁজতে এরই মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে সরকার। পাশাপাশি নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, এঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত বা পরিশোধিত তেল আমদানির বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন দেশ সহযোগিতার আশ্বাসও দিয়েছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জেপিনের (বিএসপি জেপিন) সঙ্গে দেশটিতে বাংলাদেশ দূতাবাসের এক সভায় চুক্তীকৃত ৫০ পিপিএম (তেলের মান) ডিজেলের বিকল্প হিসেবে অধিক সালফারযুক্ত (৫০০-১০০০ পিপিএম) জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব করা হয়। নীতিগত সম্মতি জানিয়ে সরকারে পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। আজ এ চুক্তির আওতায় ১ লাখ ২০ হাজার টন ডিজেলবাহী চারটি কার্গো বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে। ভারত থেকেও চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত ৬০ হাজার টন ডিজেল আমদানির প্রাক্কলন রয়েছে। এরই মধ্যে ২২ হাজার টন ডিজেল দেশে এসেছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ডিজেলের মজুদ রয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার টন। ৩ এপ্রিলের মধ্যে ৫৪ হাজার ৬০০ টন জ্বালানি তেল আমদানির কথা রয়েছে। মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে ১ লাখ ৫৪ হাজার টন এপ্রিলের মধ্যে দেশে আসার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ব্যাংকিংয়ে দেড় লাখ কোটি টাকা লেনদেনের মাত্র সাড়ে ৪% মার্চেন্ট পেমেন্ট
অর্থ ও বাণিজ্য

মোবাইল ব্যাংকিংয়ে দেড় লাখ কোটি টাকা লেনদেনের মাত্র সাড়ে ৪% মার্চেন্ট পেমেন্ট

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস পেলো শেয়ারট্রিপের সাদিয়া হক
ই-কমার্স

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস পেলো শেয়ারট্রিপের সাদিয়া হক

আফিমিল্ক ডেইরি স্টার্টআপ এর পরিচিতি
ই-কমার্স

আফিমিল্ক ডেইরি স্টার্টআপ এর পরিচিতি

হোমলি ফুড বিডির কাস্টমার মিট-আপে হলুদের বউ
ই-কমার্স

হোমলি ফুড বিডির কাস্টমার মিট-আপে হলুদের বউ

ফেসবুক পোস্ট ও কলার টিউনে ক্যাশব্যাক দিচ্ছে মার্সেল এসি
ছাড় ও অফার

ফেসবুক পোস্ট ও কলার টিউনে ক্যাশব্যাক দিচ্ছে মার্সেল এসি

বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্টের বিজয়ীদের নাম ঘোষণা করল দারাজ
ই-কমার্স

বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্টের বিজয়ীদের নাম ঘোষণা করল দারাজ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস
প্রযুক্তি সংবাদ

গুগলের গোপন তথ্যে বাজি ধরে ১২ লাখ ডলার লাভ, কর্মী গ্রেপ্তার

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট
নির্বাচিত

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত

এক চার্জেই ২০ ঘণ্টা ভিডিও দেখা যাবে ওয়ানপ্লাসের নতুন এই ট্যাবে
প্রযুক্তি বাজার

এক চার্জেই ২০ ঘণ্টা ভিডিও দেখা যাবে ওয়ানপ্লাসের নতুন এই ট্যাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোনের লুকানো ৬ টুল, জানতেন আগে?
নির্বাচিত

স্মার্টফোনের লুকানো ৬ টুল, জানতেন আগে?

অনেকেই স্মার্টফোনকে কেবল কল করা, মেসেজ পাঠানো বা...

মোবাইল কারখানা :ভারতের বিকাশ বনাম বাংলাদেশের সংকট

মোবাইল কারখানা :ভারতের বিকাশ বনাম বাংলাদেশের সংকট

ইউরোপে ডিফল্ট সার্চ ইঞ্জিনের সুবিধা হারাচ্ছে গুগল

ইউরোপে ডিফল্ট সার্চ ইঞ্জিনের সুবিধা হারাচ্ছে গুগল

স্তন ক্যান্সার রোগীর হয়তো আর লাগবে না কেমোথেরাপি

স্তন ক্যান্সার রোগীর হয়তো আর লাগবে না কেমোথেরাপি

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ মার্চ ২০২৬

রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV