Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 April 2026
এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ
Share on FacebookShare on Twitter

নিরীহ ডিপিএস গ্রাহকদের তথ্য জালিয়াতি করে প্রতারণামূলক ঋণ প্রদান, অর্থ আত্মসাৎ ও আইনি হয়রানির অভিযোগে চাঁদপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের তাজুল ইসলাম কবিরাজ, তার স্বজন আছমা আক্তার ও মো. আলাউদ্দিন কবিরাজের নিয়ন্ত্রণাধীন একটি এজেন্ট ব্যাংক শাখার মাধ্যমে দীর্ঘদিন ধরে এ প্রতারণা চালানো হয়। ডিপিএস হিসাব খোলার প্রলোভন দেখিয়ে স্থানীয় অন্তত ৫০ জনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের কপি, টিপসই ও স্বাক্ষর সংগ্রহ করা হয়।

ভুক্তভোগী কাদের সরদার হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। পেশায় ট্রলার চালক কাদের জানান, গত তিনমাস আগে জানতে পারি আমার নামে ব্যাংক লোন রয়েছে। এ কাজে আমার অগোচরে ডিপিএস এর নাম করে এনআইডি কাড ব্যবহার করা হলেও আমি বিষয়টি সম্পর্কে অবগত না। এলাকার বাসিন্দা ও চাঁদপুর ইসলামি ব্যাংকের জনৈক কর্মকর্তা তাজউদ্দীন কবিরাজ আমাকে ফাঁসিয়েছে। সে আমার নামে ব্যাংকে ভুয়া কাগজ তৈরি করে তিনলাখ টাকা লোন নেয়। যা বর্তমানে সুদে-আসলে ৩ লাখ ৪১ হাজার ৬শ’ টাকা হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের দায়েরকৃত মামলায় আমি এখন পলাতক আসামি।

একই অভিযোগ করেন শাহজালাল সরকার। হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মধ্যচর এলাকায়। শাহজালাল জানান, ডিপিএস এর নাম করে তার কাছ থেকে এনআইডি কার্ডের ফটোকপি নেয়া হয়। তার নামে নেয়া লোন এখন সুদ-আসলে ২ লাখ ৮৬ হাজার টাকা হয়েছে। তিনি জানান, আমার নিরীহ লোক। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। আমি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব তথ্য ব্যবহার করে তাদের অজ্ঞাতে একাধিক ব্যাংক হিসাব খোলা হয়, চেক বই ইস্যু করা হয় এবং পরবর্তীতে তাদের নামে ঋণ অনুমোদন করা হয়। কিন্তু ওই ঋণের অর্থ গ্রাহকদের হাতে না দিয়ে সংশ্লিষ্টরা নিজেরাই আত্মসাৎ করেন। পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ ছিল বলেও অভিযোগ করা হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- ঋণ পরিশোধ না হওয়ার অজুহাতে ব্যাংক কর্তৃপক্ষ ভুক্তভোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। অথচ তারা কেউই ঋণ গ্রহণের বিষয়ে অবগত ছিলেন না। মামলার বিষয়ে কোনো নোটিশ না পেয়েই অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং কয়েকজনকে কারাভোগ করতে হয়। পরে তারা বাধ্য হয়ে ঋণের আংশিক অর্থ আদালতে জমা দিয়ে জামিনে মুক্তি পান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মামলার পুরো প্রক্রিয়ায় ভুক্তভোগীদের অজ্ঞাতে ভুয়া তথ্য উপস্থাপন করা হয়েছে এবং আদালতে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে। এতে বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, চেক সংক্রান্ত মামলার ক্ষেত্রে আইনি নোটিশ প্রদান বাধ্যতামূলক হলেও তারা কেউই এমন কোনো নোটিশ পাননি। এছাড়া ঋণের অর্থ গ্রহণ না করায় তাদের বিরুদ্ধে দায় আরোপ আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলেও তারা দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই কৌশলে অন্য শাখাতেও অনুরূপ প্রতারণার ঘটনা ঘটেছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক ও অনাস্থা সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে ভুক্তভোগীরা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংক শাখার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট ব্যারিস্টার হামিদুল মিসয়াহ জানান, নিরীহ গ্রাহকদের তথ্য ব্যবহার করে এ ধরনের প্রতারণা শুধু আর্থিক অপরাধ নয়, এটি মানুষের জীবনে মারাত্মক দুর্ভোগ ডেকে এনেছে। অনেকেই বিনা অপরাধে কারাভোগ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এজেন্ট ব্যাংকএজেন্ট ব্যাংকিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্লে স্টোর থেকে ৩৫০০ ব্যক্তিগত ঋণ অ্যাপ সরাল গুগল
প্রযুক্তি বাজার

প্লে স্টোর থেকে ৩৫০০ ব্যক্তিগত ঋণ অ্যাপ সরাল গুগল

জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ
ই-কমার্স

জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ

পালস হেলথকেয়ার
অর্থ ও বাণিজ্য

সুস্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচনে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সাশ্রয়ী মূল্যে অসাধারণ কিছু ইয়ারফোন!
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে অসাধারণ কিছু ইয়ারফোন!

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
অর্থ ও বাণিজ্য

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

ওষুধছাড়া সব পণ্য বিক্রি বন্ধ অ্যামাজনের

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

তথ্যপ্রযুক্তি ব্যবসার জন্য ব্যাংক হিসাব খুলতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 April 2026

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV