Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 April 2026
অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
Share on FacebookShare on Twitter

জ্বালানি তেলের পাশাপাশি ভোজ্যতেলের বাজারে অস্থিরতা দিন দিন বেড়েই চলেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস থাকা সত্ত্বেও বাস্তবে বাজার নিয়ন্ত্রণের কোনো দৃশ্যমান প্রভাব নেই। বরং সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি, অতিরিক্ত দাম এবং শর্তসাপেক্ষ বিক্রির মতো অনিয়ম এখন খোলামেলাভাবেই চলছে।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল অনেক দোকানেই নেই। কোথাও পাওয়া গেলেও তা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে তেলের সঙ্গে বাধ্যতামূলকভাবে অন্যান্য পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, এই চাপে তারাও পড়েছেন ওপরের স্তর থেকেই।

সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ থাকলেও তা উপেক্ষিত হচ্ছে বাজারে। বোতলজাত সয়াবিন তেলের এমআরপি লিটারপ্রতি ১৯৫ টাকা নির্ধারিত কিন্তু বাস্তবে খোলা সয়াবিন তেল ২০০ থেকে ২২০ টাকা এবং পাম তেল ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি যেসব দোকানে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে, সেখানেও অনেক ক্ষেত্রে এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি করতে দেখা যাচ্ছে।

রাজধানীর এক খুচরা বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা নিজেরাও তেল ঠিক দামে পাই না। কোম্পানির ডিলাররা তেল দিতে গেলে অন্য পণ্যও নিতে বাধ্য করে। বেশি দামে তেল কিনতে হয়। তাই বাধ্য হয়ে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়, নাহলে লোকসান গুনতে হবে।”

এ অবস্থায় সাধারণ ক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ক্রেতা বিপ্লব সাহা একজন বেসরকারি চাকুরিজীবী, অভিযোগ করে বলেন, “সরকারের উচিত শুধু বৈঠক না করে বাজার তদারকিতে কঠোর হওয়া। নিয়মিত অভিযান পরিচালনা করে মজুতদারি, অতিরিক্ত দামে বিক্রি ও শর্তসাপেক্ষ পণ্য বিক্রির মতো অনিয়ম বন্ধ করতে হবে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর না করলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।”

শুধু ভোজ্যতেল নয়, সামগ্রিকভাবে নিত্যপণ্যের বাজারেই মূল্যবৃদ্ধির চাপ স্পষ্ট। চাল, ডাল, সবজি—সবকিছুর দামই বাড়তির দিকে। অথচ মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। ফলে ক্রয়ক্ষমতা কমে গিয়ে অনেক পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় হিমশিম খেতে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে জ্বালানি তেলের দাম বৃদ্ধি একটি বড় কারণ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং অভ্যন্তরীণভাবে জ্বালানি সমন্বয়ের কারণে পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়ছে পণ্য পরিবহন, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার ওপর। ফলে উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপেই খরচ বাড়ছে।

তবে সংশ্লিষ্টদের মতে, শুধু জ্বালানি খরচ নয়—সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, বাজার তদারকির ঘাটতি এবং মধ্যস্বত্বভোগীদের সক্রিয়তাও পরিস্থিতিকে জটিল করে তুলছে। ফলে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি মুনাফা নেওয়ার অভিযোগও উঠছে বারবার।

এ অবস্থায় বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর তদারকি, সরবরাহ নিশ্চিতকরণ এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন ভোক্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারী উদ্যোক্তাদের বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ দিতে বললেন স্পিকার
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ দিতে বললেন স্পিকার

উন্নয়নশীল দেশগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি বাড়বে
প্রযুক্তি বাজার

উন্নয়নশীল দেশগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি বাড়বে

প্রাইভেট ই-কমার্স মার্কেটপ্লেস গড়ে তুলবে বসুন্ধরা গ্রুপ
ই-কমার্স

প্রাইভেট ই-কমার্স মার্কেটপ্লেস গড়ে তুলবে বসুন্ধরা গ্রুপ

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

নারীজাতির সময় এসেছে বিশ্বকে বদলানোর
ই-কমার্স

নারীজাতির সময় এসেছে বিশ্বকে বদলানোর

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

গার্মেন্টস ফেব্রিক আমদানির ঘোষণা দিয়ে বিশেষ কৌশলে ফেব্রিক...

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 April 2026

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

Techzoom.TV |
TechzoomTV