Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 April 2026
সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
Share on FacebookShare on Twitter

নিম্ন-মধ্যবিত্ত মানুষের মাংসের চাহিদা মেটে ব্রয়লার ও সোনালী মুরগি দিয়ে। এর মধ্যে অনেকেই আবার ব্রয়লার মুরগির মাংস খান না। তবে সোনালী মুরগির মাংস খান স্বাচ্ছন্দ্যে। তবে বাজার থেকে ক্রেতারা যে সোনালী মুরগি কিনে খাচ্ছেন। সেটি কি আদৌ সোনালী মুরগি? নাকি অন্য জাতের মুরগি?

জানা গেছে, দেখতে সোনালী মুরগি হলেও এটি আসলে সোনালী মুরগি না। বাজারে বিক্রি করা এই মুরগি সোনালীর চেয়ে বড় ও ওজনে বেশি। ক্রেতারা বলছেন, এর মাংসের স্বাদ নেই। কিছুটা ব্রয়লার মুরগির কাছাকাছি।

পোল্ট্রি মুরগি সংশ্লিষ্টরা বলছেন, বাজারে খুব কম সোনালী মুরগি পাওয়া যায়। সোনালীর চাহিদা বেশি। মাসে দুই থেকে তিনদিন কিছু বিক্রেতার কাছে সোনালী মুরগি পাওয়া যায়। পুরো মাসই সোনালীর নামে বিক্রেতারা ক্রেতাদের কাছে ভিন্ন জাতের মুরগি বিক্রি করছেন। শুধুমাত্রা বাজারে সোনালীর নামে আট জাতের মুরগি কেনা-বেচা হয়। এই আট জাতের মুরগিগুলো শুধু মাত্র বিক্রেতারাই চেনেন। ক্রেতাদের কাছে সব জাতই সোনালী নামে পরিচিত। মুরগিগুলো দেখতে সোনালীর মত। কিন্তু সোনালী না। এই মুরগিগুলো হচ্ছে- ক্লারবার্ড, ক্লাসিক, কয়লার, সুপার বার্ড, সুপার হাই ব্রিড, হাই সুপার, ফিপিএফ-৩, হাইব্রিড সোনালী।

মুরগি ব্যবসায়ীরা বলছেন, ব্রয়লার মুরগির মাংস দ্রুত বৃদ্ধি পায়। সেই তুলনায় সোনালী মুরগির মাংস কম বৃদ্ধি পায়। সোনালী আকারে ছোট। যদিও বা তাদের লালন-পালনের সময়কাল অনেকটাই একই। তবে ব্রয়লারের তুলনায় সোনালী মুরগিতে কিছুটা মুনাফা কম। আবার সোনালীর তুলনায় বেশি মুনাফা ক্লারবার্ড বা ক্লাসিক জাতের মুরগি পালনে। ব্রয়লার মুরগি সাধারণত দুই থেকে আড়াই কেজির উপরে হয়। সোনালী মুরগির নামে বাজারে চলা ক্লাসিক মুরগি ওজন হয় ৮০০ গ্রাম থেকে ১ কেজির কাছাকাছি। তবে সোনালী মুরগির ওজন ৪০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম হয়ে থাকে। সোনালী মুরগির সবচেয়ে বেশি চাহিদা রোস্ট হিসেবে।

কারওয়ান বাজারের এক বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সোনালী মুরগির চাহিদা বেশি, কিন্তু সব সময় সরবরাহ থাকে না। তখন অনেক সময় অন্য জাতের মুরগিই সোনালী বলে বিক্রি করতে হয়।”

দেখতে প্রায় একই হওয়ায় সাধারণ ক্রেতাদের পক্ষে ফার্মের মুরগি, সোনালী ও অন্যান্য হাইব্রিড জাতের মধ্যে পার্থক্য করা কঠিন। তবে অনেক ক্রেতা বলছেন, রান্নার পর স্বাদ ও গঠনে পার্থক্য ধরা পড়ে। এক ক্রেতার ভাষায়, “সোনালী ভেবে কিনেছিলাম, কিন্তু খাওয়ার পর মনে হয়েছে স্বাদটা বয়লারের মতো।”

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত তদারকির অভাব ও চাহিদা-সরবরাহের অসামঞ্জস্যের সুযোগেই এই ধরনের অনিয়ম ঘটছে। এতে একদিকে ক্রেতারা বেশি দাম দিয়ে প্রতারিত হচ্ছেন, অন্যদিকে বাজারে আস্থার সংকট তৈরি হচ্ছে।

অন্যদিকে, সুপারশপগুলোতে ‘ক্লাসিক সোনালী’ নামে মুরগি তুলনামূলক বেশি দামে বিক্রি করা হলেও সেখানে উৎস, প্রজাতি ও মান নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয় বলে দাবি সংশ্লিষ্টদের। ফলে অনেক ক্রেতা আস্থার কারণে কিছুটা বেশি দাম দিয়েও সেখান থেকে মুরগি কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

রাজশাহী নগরীর বিনোদপুর, কাটাখালী, তালাইমারী, সাহেব বাজার, খড়খড়ি বাজারের মুরগি ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে সোনালী মুরগি পাওয়া যায় না। কোন কোন সময় পাওয়া যায়। তবে তুলনায় অনেক কম। সোনালী মুরগি আকার ও ওজনে কম হওয়ায় এর চাহিদা বেশি। যারা বেশি টাকায় দেশী মুরগি কিনতে পারেন না। আবার ব্রয়লার মুরগি খান না। তারাই বেশি সোনালী মুরগি কিনে থাকেন। কিন্তু সোনালী মুরগির সরবরাহ না থাকায় ক্লাসিকসহ বিভিন্ন মুরগি তারা বিক্রি করে থাকেন। বাজারে ক্লাসিক মুরগিগুলো সোনালী মুরগির নামে প্রচলিত রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সোনালী মুরগি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুইচের প্রয়োজন নেই, বাজারে এল শাওমির নতুন স্মার্ট বাল্ব
নির্বাচিত

সুইচের প্রয়োজন নেই, বাজারে এল শাওমির নতুন স্মার্ট বাল্ব

হোম মেইড ফুডের প্রচারে করণীয়
উই

হোম মেইড ফুডের প্রচারে করণীয়

evaly
ই-কমার্স

গালি শুনে অসুস্থ ইভ্যালির এমডি, ছাড়তে চান পদ

সকল প্রতিবন্ধকতা কাটিয়ে গ্রাহকদের আস্থার সাথে সেবা দিবে ইভ্যালি
ই-কমার্স

রিফান্ড রিকোয়েস্ট করলে ৩ দিনে রিফান্ড পাবেন: রাসেল

দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী
ই-কমার্স

দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী

প্রাইম ব্যাংকে সচিব নিয়োগ
অর্থ ও বাণিজ্য

প্রাইম ব্যাংকে সচিব নিয়োগ

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2026

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix