Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 16 May 2026
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ

Share on FacebookShare on Twitter

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিকাশে এক হাজার টাকা ক্যাশ আউট করলে গ্রাহকের কাছ থেকে কেটে নেওয়া হয় ১৮ টাকা ৫০ পয়সা। দীর্ঘদিন ধরেই গ্রাহকদের মধ্যে প্রশ্ন—এই অর্থ কোথায় যায়, কীভাবে ভাগ হয় এবং বিকাশ আসলে কত লাভ করে?

খাতসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাহকের দেওয়া পুরো ১৮ টাকা ৫০ পয়সা সরাসরি কোম্পানির আয় নয়। এর একটি বড় অংশ বিভিন্ন স্তরে কমিশন, ভ্যাট ও পরিচালন ব্যয়ে চলে যায়।

বর্তমানে বিকাশে এজেন্ট পয়েন্ট থেকে প্রতি এক হাজার টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে ১৮.৫০ টাকা ফি নেওয়া হয়। এই অর্থের মধ্যে প্রথমেই এজেন্ট পর্যায়ে দুটি অংশ ভাগ হয়ে যায়।

এজেন্ট যখন একজন গ্রাহকের কাছে এক হাজার টাকা ‘ক্যাশ ইন’ করেন, তখন তিনি কমিশন হিসেবে পান প্রায় ৩ টাকা ৭৫ পয়সা। আবার গ্রাহক যখন সেই টাকা ‘ক্যাশ আউট’ করেন, তখন এজেন্ট আরও প্রায় ৪ টাকা কমিশন পান। অর্থাৎ এজেন্ট পর্যায়েই মোট ৭ টাকা ৫০ পয়সা চলে যায়।

এরপর অবশিষ্ট থাকে প্রায় ১১ টাকা। এই অংশ থেকেও সরকারকে ভ্যাট দিতে হয়। খাতসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রতি হাজার টাকায় সরকার প্রায় ৬ টাকা পর্যন্ত ভ্যাট পেয়ে থাকে।

ভ্যাট পরিশোধের পর অবশিষ্ট অর্থের একটি অংশ যায় ডিস্ট্রিবিউশন বা পরিবেশক পর্যায়ে। এই খাতে প্রায় ২ টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

সব হিসাব শেষে কোম্পানির হাতে যে অর্থ থাকে, তা দিয়েই পরিচালনা করতে হয় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম। এর মধ্যে রয়েছে কর্মীদের বেতন-ভাতা, প্রযুক্তি অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সার্ভার ব্যয়, সাইবার নিরাপত্তা, কাস্টমার কেয়ার পরিচালনা, মার্কেটিং ও বিভিন্ন স্পন্সরশিপ কার্যক্রম।

বিকাশ দেশের বিভিন্ন ক্রীড়া আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং করপোরেট প্রচারণায় নিয়মিত স্পন্সর করে থাকে। পাশাপাশি সারা দেশে হাজার হাজার কাস্টমার কেয়ার ও এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায়ও বড় অঙ্কের ব্যয় হয়।

তবে গ্রাহক পর্যায়ে এখনও প্রশ্ন রয়ে গেছে—ডিজিটাল লেনদেন বাড়ার পরও কেন ক্যাশ আউট খরচ কমছে না। বিশেষজ্ঞদের মতে, এমএফএস খাতে প্রতিযোগিতা বাড়লে এবং ডিজিটাল পেমেন্ট আরও বিস্তৃত হলে ভবিষ্যতে চার্জ কমার সম্ভাবনা তৈরি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতিদিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়। এর বড় অংশই ক্যাশ আউট নির্ভর হওয়ায় চার্জের বিষয়টি সাধারণ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আলোচনায় পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আস্থা ফেরাতে বিনিয়োগের কথা বলেছে ধামাকাশপিং
ই-কমার্স

ধামাকার বিরুদ্ধে ১১৬ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

প্রতি সেকেন্ডে ২টি ফোন বিক্রি
ছাড় ও অফার

‘পূজা নোটব্যাক’ অফার নিয়ে এলো শাওমি

ই-কমার্স ব্যবহার করে চিকিৎসকদের মাস্ক উপহার দিলো ম্যাভেন অটোস
অটোমোবাইল

ই-কমার্স ব্যবহার করে চিকিৎসকদের মাস্ক উপহার দিলো ম্যাভেন অটোস

আসুসের নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচিত
প্রযুক্তি বাজার

আসুসের নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচিত

গ্রাহকদের টাকা ফেরত দিতে চান রাসেল
ই-কমার্স

গ্রাহকদের টাকা ফেরত দিতে চান রাসেল

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

আগামীকাল থেকে চালু হচ্ছে ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার
প্রযুক্তি সংবাদ

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি
টেলিকম

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি

বাংলাদেশে মোবাইল যোগাযোগব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করতে ২জি থেকে...

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 May 2026

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix