Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাঁদের পরিবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 May 2026
গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাঁদের পরিবার
Share on FacebookShare on Twitter

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিস্তৃত ইন্স্যুরেন্স সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেড। নতুন এই অংশীদারিত্বের ফলে প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।

দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তির ফলে ফাইবার অ্যাট হোম লিমিটেডের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার পাশাপাশি গার্ডিয়ানের দেশব্যাপী ৪৫০টির বেশি পার্টনার হাসপাতাল থেকে সহজেই প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।উদ্ভাবনী ও পূর্ণাঙ্গ কর্মী–সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গার্ডিয়ানের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।

গত ১০ মে ঢাকার গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ফাইবার অ্যাট হোম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান, পিএসসি (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ অংশীদারিত্ব সম্পর্কে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘যোগ্য ও দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে ও ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোর জন্য সমন্বিত কর্মী-সুবিধা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মী ও পরিবারের সদস্যদের নির্ভরযোগ্য জীবন বীমা ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে পারব। এতে তাঁরা আরও বেশি মানসিক স্বস্তি ও আর্থিক নিরাপত্তা নিয়ে নিজেদের দায়িত্ব পালনে মনোযোগী হতে পারবেন।’

অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি হেড অব গ্রুপ সার্ভিসেস ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার–গ্রুপ বিজনেস মুবাসসির বুশরা উপস্থিত ছিলেন।

ফাইবার অ্যাট হোম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জসিম উদ্দিন, কোম্পানি সেক্রেটারি কাজী সালাউদ্দিন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) মো. মাসুদ রাব্বি, সিনিয়র ম্যানেজার (এইচআর) মো. লুৎফুল কবির এবং ডেপুটি ম্যানেজার (এইচআর) সাদ্দাম হোসেন। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের আরও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে গার্ডিয়ান সারা দেশে ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে দেশের এক কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। ডিজিটাল উদ্ভাবন ও সেবার অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও নির্বিঘ্ন ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে গার্ডিয়ান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফাইবার অ্যাট হোম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্রেকআপের পর ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাতেন প্রেমিক
ই-কমার্স

ব্রেকআপের পর ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাতেন প্রেমিক

ইসলামী ব্যাংকে গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে গ্রাহক হয়রানি

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন
নির্বাচিত

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন

অনলাইন পেমেন্টে ১০ শতাংশ ছাড় দিচ্ছে সেলেক্সট্রা শপ
ই-কমার্স

অনলাইন পেমেন্টে ১০ শতাংশ ছাড় দিচ্ছে সেলেক্সট্রা শপ

অর্ধেক দামে মোটরসাইকেল দিচ্ছে থলে ডট এক্সওয়াইজেড
অটোমোবাইল

অর্ধেক দামে মোটরসাইকেল দিচ্ছে থলে ডট এক্সওয়াইজেড

বিআইএস সার্টিফিকেশনে তালিকাভুক্ত হলো Nothing Phone A142P, রইল ফিচার
প্রযুক্তি বাজার

বিআইএস সার্টিফিকেশনে তালিকাভুক্ত হলো Nothing Phone A142P, রইল ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ...

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2026

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাঁদের পরিবার

Techzoom.TV |
TechzoomTV