Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স
Share on FacebookShare on Twitter

দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু করেছে। ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করতে এবং বছরজুড়েই ক্রেতাদের জন্য সেবার মান বৃদ্ধিতে ইএমআই সুবিধাসহ এই ডিজিটাল উদ্যোগগুলো চালু করেছে এপেক্স।

নতুন এ সেবার ফলে ক্রেতাদের এখন আর ডেলিভারির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না, আবার দিতে হবে না বাড়তি কোন ডেলিভারি ফি। ক্রেতারা সহজেই এপেক্সফোরইউ ওয়েবসাইট থেকে তাদের পছন্দের জুতা নির্বাচন করে অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন এবং নিজেদের সুবিধামত যেকোনো সময়ে নিকটবর্তী এপেক্স শো-রুম থেকে তা সংগ্রহ করতে পারবেন। এই সেবার মাধ্যমে ক্রেতা ঘরে বসেই জানতে পারবেন যে তার পছন্দের জুতা স্টকে আছে কি না। পাশাপাশি, কীভাবে ও কখন পণ্য সংগ্রহ করবেন তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রেতাদের ওপর; একইসাথে, থাকছে না ডেলিভারির জন্যও দীর্ঘ অপেক্ষা।

পাশাপাশি, উৎসবের কেনাকাটার শেষ মুহূর্তের চাপ কমাতে এপেক্স নিয়ে এসেছে নতুন ‘এক্সপ্রেস ডেলিভারি’ সেবা। এই এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে কোন পণ্য সকাল সাড়ে ১১টার অর্ডার করা হলে, তা ওই দিনই ক্রেতাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। আর সাড়ে ১১টার পরে অর্ডার করা হলে, অর্ডারটি পরের দিন পৌঁছে যাবে। সেবা পরিচালনায় সর্বোচ্চ মান নিশ্চিতের পাশাপাশি স্বয়ংক্রিয় লজিস্টিকস ব্যবহার করায়, দ্রুত ডেলিভারি নিশ্চিতের পাশাপাশি এ সেবায় ভুলের সুযোগ নেই বললেও চলে। এপেক্স ফুটওয়্যার প্রাথমিকভাবে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই সেবাটি চালু করেছে। তবে খুব শীঘ্রই সারা দেশে এই সেবা সম্প্রসারণ করা হবে।

এছাড়াও, ক্রেতারা যেন সম্পূর্ণ নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন, এজন্য এপেক্স আরও নিয়ে এসেছে ‘ওপেন বক্স ডেলিভারি’ সুবিধা। এ সুবিধার মাধ্যমে ক্রেতারা ডেলিভারিম্যানের সামনেই জুতা পরে সাইজ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি, ৫ হাজার টাকার বেশি কেনাকাটা করলে থাকছে স্বাচ্ছন্দ্যদায়ক ইএমআই সুবিধাও।

নতুন সেবা উন্মোচনের বিষয়ে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, “আমরা চাই সবসময়ই যেন জুতা কেনার প্রতিটি ক্ষেত্রে ক্রেতাদের সময়ের ওপর তাদের নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ‘বপিস’ সেবার আওতায় ক্রেতারা অনলাইনে পছন্দের জুতা বুক করে তাদের সুবিধাজনক সময়ে নিকটবর্তী আউটলেট থেকে তা সংগ্রহ করতে পারবেন। আর আমাদের স্বয়ংক্রিয় ‘এক্সপ্রেস ডেলিভারি’ -এর মাধ্যমে সকাল সাড়ে ১১টার আগে অর্ডার করা পণ্য ওই দিনই ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেয়া হবে।”

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, ফিরোজ মোহাম্মদ বলেন- “ক্রেতাদের জীবন সহজ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা শুধু ফুটওয়্যার বিক্রি করছি না বরং, এই সেবাগুলোর মাধ্যমে কেনাকাটার পুরো প্রক্রিয়াটিকে ক্রেতাদের জন্য সহজ ও ঝামেলামুক্ত করে তুলছি। আমরা চাই, ক্রেতাদের যেন ডেলিভারির জন্য অপেক্ষা না করতে হয়; পাশাপাশি, তারা যেন বর্তমানে ও ভবিষ্যতে আত্মবিশ্বাসের সাথে পথ চলতে পারেন আমাদের সাথে।”

ঈদ উপলক্ষে চালু করা ‘বপিস’ ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ উভয় সেবাই এপেক্সে স্থায়ী সেবা হিসেবে যুক্ত হচ্ছে। ফলে, ঈদের মত ব্যস্ত মৌসুমে কেনাকাটায় ক্রেতাদের মূল্যবান সময় যেমন বাঁচবে, তেমনি অন্যান্য সময়ও যানজট কিংবা দিনের পর দিন অপেক্ষা করার ঝামেলা ছাড়া বছরজুড়েই তারা উপভোগ করবেন দ্রুতগতির ডেলিভারি সুবিধা, যা ভবিষ্যতে এপেক্সের দেশজুড়ে রিটেইল কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এক্সপ্রেস ডেলিভারিএপেক্স ফুটওয়্যারপিকআপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট
ই-কমার্স

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট

যুক্তরাজ্যের পুরস্কার পেলেন ব্র্যাক ব্যাংকের সিটিও নুরুন নাহার বেগম
অর্থ ও বাণিজ্য

যুক্তরাজ্যের পুরস্কার পেলেন ব্র্যাক ব্যাংকের সিটিও নুরুন নাহার বেগম

স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ নিয়ে এল অপোর নতুন ফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ নিয়ে এল অপোর নতুন ফোন

১৫০ জন গ্রাহকের টাকা ফেরত দিলো ইভ্যালি
ই-কমার্স

১৫০ জন গ্রাহকের টাকা ফেরত দিলো ইভ্যালি

কমে আসছে মোবাইল ফোনের দাম, বিদেশ থেকে আনা যাবে তিনটি
নির্বাচিত

২০২৬ সালে বিশ্ববাজারে মোবাইল ফোনের দামের উর্ধ্বগতি

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ
ই-কমার্স

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট
নির্বাচিত

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

বিকাশ বিরুদ্ধে ১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস
মোবাইল এরিনা

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মে ২০২৬

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Techzoom.TV |
TechzoomTV