Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 June 2026
রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

দিনভর বিক্ষোভ-সংঘাতের মধ্যে সভা করতে না পেরে শেষ পর্যন্ত রাত ৯টার পরে অনলাইনে পরিচালনা পর্ষদের সভা করেছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম। সভায় ব্যাংকটির বাকি চার পরিচালক উপস্থিত ছিলেন। তবে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কেউ ওই সভায় অংশ নেননি বলে জানা গেছে।

এ বিষয়ে ইসলামী ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম বণিক বার্তাকে বলেন, ‘নতুন চেয়ারম্যান রাত ৯টার দিকে ফোন করে মিটিং যুক্ত হতে বলেছেন। অনলাইনের ওই সভায় বাকি পরিচালকরাও অংশ নিয়েছেন। সভায় এমডি ওমর ফারুক খানের জমা দেয়া পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ভারপ্রাপ্ত এমডি হিসেবে এএমডি আলতাফ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।’

পর্ষদের সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কেউ অংশ নিয়েছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, ‘নতুন চেয়ারম্যান তাদের ফোন দিয়েছিলেন। কিন্তু কাউকে পাননি বলে আমাদের জানিয়েছেন।’

গত ২৪ মে ঈদুল আযহার ছুটি শুরুর আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের চাপের মুখে তিনি পদত্যাগ করেছিলেন। একই দিন পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকটির নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে ওই দিন থেকেই কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

খুরশীদ আলম ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যূত আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেয়েছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করেন। ওই সময় কর্মকর্তাদের বিক্ষোভের মুখে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলমের নিয়োগের পর ঈদের ছুটির মধ্যেই দেশব্যাপী বিভিন্ন স্থানে তার নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকরা বিক্ষোভ করেন বলে জানা গেছে। ছুটির পর সোমবার (১ জুন) প্রথম কার্যদিবসে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যানের যোগদান ও পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’র ব্যানারে একদল বিক্ষোভকারী দিনভর প্রধান কার্যালয়ের সামনে মানবন্ধন ও বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় অন্তত ১৫ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

দিনভর আন্দোলনের কারণে নতুন চেয়ারম্যান খুরশীদ আলম ব্যাংকে প্রবেশ করতে পারেননি। এছাড়া পর্ষদ সভা যাতে অনুষ্ঠিত না হয়, সেজন্য বোর্ডরুমেও তালা লাগিয়ে দেন ব্যাংকটির বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এক পর্যায়ে অনলাইনে পর্ষদ সভা আয়োজন করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নেয়া হয়। তবে গ্রাহকদের আন্দোলনের মুখে সেটিও হতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত রাত ৯টার পরে চেয়ারম্যান অন্য পরিচালকদের ফোন করে পর্ষদের সভা করেছেন বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইসলামী ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো ১৩ জেনারেশনের ল্যাপটপ ও ডেস্কটপ
প্রযুক্তি বাজার

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো ১৩ জেনারেশনের ল্যাপটপ ও ডেস্কটপ

অনলাইনে পশুর হাট: দ্বিধা থাকলেও আগ্রহ বাড়ছে
ই-কমার্স

অনলাইনে পশুর হাট: দ্বিধা থাকলেও আগ্রহ বাড়ছে

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন ই-কমার্স  প্রতিষ্ঠান ২৪ টিকিট ডটকমের রাকিবুল
ই-কমার্স

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকিট ডটকমের রাকিবুল

পানির দামে পেতে পারেন গ্রাফিক্স কার্ড
প্রযুক্তি বাজার

পানির দামে পেতে পারেন গ্রাফিক্স কার্ড

গোয়ালার সঙ্গে আমার পে’র কর্পোরেট চুক্তি সই
ই-কমার্স

গোয়ালার সঙ্গে আমার পে’র কর্পোরেট চুক্তি সই

ই-কমার্স

ব্যাপক মূল্যছাড়ে দারাজে শুরু হল বৈশাখী মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 June 2026

রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV