Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেয়ারে অস্বাভাবিক উত্থান তদন্তে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
Share on FacebookShare on Twitter

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসির শেয়ারের দাম অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে বাড়ছে। হঠাৎ এই দরবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১২ কার্যদিবসে বেড়েছে ৫৬ শতাংশের বেশি
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২ জুন আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দাম ছিল ১৮.৯০ টাকা। অথচ মাত্র ১২ কার্যদিবসের ব্যবধানে গত ১৮ জুন তা এক লাফে ২৯.৬০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এই স্বল্প সময়ে শেয়ারটির দাম ১০.৭০ টাকা বা ৫৬.৬১ শতাংশ বেড়েছে। অবশ্য গত রবিবার (সপ্তাহের প্রথম কার্যদিবসে) দাম কিছুটা সংশোধন হয়েছে। তবে হঠাৎ এই দাম বাড়ার পেছনে কোম্পানিটির কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) বা ব্যবসায়িক অগ্রগতির খবর নেই। ফলে এই শেয়ারটি নিয়ে বড় ধরনের কারসাজির সন্দেহ জোরালো হয়েছে।

এর আগে গত ১৫ মে ডিএসই কোম্পানিটিকে দাম বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি পাঠালেও কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে কোনো অপ্রকাশিত বা মূল্য সংবেদনশীল তথ্য নেই। এই জবাবের পরই কারসাজির বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নেয় বিএসইসি। একই সঙ্গে বিএসইসির সার্ভিলেন্স বিভাগ কোম্পানিটির লেনদেন কঠোর নজরদারিতে রেখেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, “আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দাম বাড়া এবং লেনদেনে অস্বাভাবিকতা লক্ষ করে কমিশন। বিষয়টি স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তদন্তে কোনো অসংগতি পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তদন্তের আওতায় যা থাকছে
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ডিএসইর তদন্তে মূলত কয়েকটি বিষয় খতিয়ে দেখা হবে:

বিনিয়োগকারীদের মধ্যে কোনো সমন্বিত কারসাজিমূলক বা অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না।

অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে ‘ইনসাইডার ট্রেডিং’ সংঘটিত হয়েছে কি না।

সংশ্লিষ্ট স্টক ব্রোকার, ডিলার ও প্রতিনিধিরা মার্জিন রুলস যথাযথভাবে অনুসরণ করেছেন কি না।

সন্দেহজনক লেনদেন প্রতিরোধে ব্রোকারেজ হাউজগুলোর কোনো অবহেলা বা দায় আছে কি না।

বিএসইসির মতে, এই সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ২০০০-এর আচরণবিধি ও বিধি ১১-এর সম্ভাব্য লঙ্ঘন।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানি আইপিডিসি ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ৪২৯ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার ৮৫১টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির ৪০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের হাতে। এছাড়া সরকারের হাতে ২১.৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮.৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইপিডিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির সাথে অ্যামাজনের দুই দফা বৈঠক
ই-কমার্স

ইভ্যালির সাথে অ্যামাজনের দুই দফা বৈঠক

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন

নারী উদ্যোক্তাদের বাজেট ভাবনা
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের বাজেট ভাবনা

প্রথমবারের মতো রাজধানীতে হয়ে গেল “নিউ ইয়ার, নিউ মিশন’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন
অর্থ ও বাণিজ্য

প্রথমবারের মতো রাজধানীতে হয়ে গেল “নিউ ইয়ার, নিউ মিশন’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

বাজারে এলো শক্তিশালী স্মার্টফোন অপো ‘এ৫ এস’
প্রযুক্তি বাজার

বাজারে এলো শক্তিশালী স্মার্টফোন অপো ‘এ৫ এস’

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি বাজার

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা
প্রযুক্তি সংবাদ

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারে অস্বাভাবিক উত্থান তদন্তে আইপিডিসি

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স...

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ

আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি

নাথিং ফোন ৩এ লাইট

র‍্যামের আকাশছোঁয়া দামে সিএমএফ ফোন আনছে না নাথিং

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুন ২০২৬

শেয়ারে অস্বাভাবিক উত্থান তদন্তে আইপিডিসি

Techzoom.TV |
TechzoomTV