Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটালাইজেশনের অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
ডিজিটালাইজেশনের অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে
Share on FacebookShare on Twitter

চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বৈশ্বিক লেনদেন প্রায় পুরোটাই ডিজিটাল প্রক্রিয়ায় চলে গেলেও বাংলাদেশ এখনো কাগুজে নথিপত্র থেকে বের হতে পারেনি। সনাতন ও আমলাতান্ত্রিক পদ্ধতির ওপর নির্ভরতা, আধুনিক প্রযুক্তি সংযোজন ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে আমদানি-রফতানি কার্যক্রমে এখনো ধীরগতি রয়ে গেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ছে বাংলাদেশ।

রাজধানীর মিরপুরে গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এ সময় ‘‌ট্রেড সার্ভিসেস অপারেশনস অব ব্যাংকস’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উত্থাপন ও পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব। তিনি বলেন, ‘বাংলাদেশকে আজ বা কাল স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণ হতেই হবে। কিন্তু সেজন্য প্রস্তুতি এখনো বেশ দুর্বল।’

তিনি বলেন, ‘বর্তমানে কোনো কোনো পণ্যে ২০ শতাংশ ভ্যালু সংযোজন করেই আমরা “‍মেড ইন বাংলাদেশ” হিসেবে রফতানি করছি। কিন্তু এলডিসি উত্তরণের পর কোনো পণ্যের ন্যূনতম ৬০ শতাংশ নিজেদের না হলে “‍মেড ইন বাংলাদেশ” নামে রফতানি করা যাবে না। এ ধরনের নানা শর্ত, নিয়মাবলি ও প্রতিযোগিতা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’ এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন এ অধ্যাপক।

আহসান হাবীবের সঙ্গে গবেষণা দলে আরো ছিলেন বিআইবিএমের সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ ও রাহাত বানু, প্রভাষক রাজিব কুমার দাস, কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আরাফাত আলী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এটিএম নেছারুল হক।

গবেষণায় দেখা গেছে, ট্রেড ফাইন্যান্সে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার বর্তমানে প্রায় ৪০-৫০ শতাংশ। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এটি ৮০ শতাংশেরও বেশি। এছাড়া ব্যাংকগুলোর অতিরিক্ত মার্জিন আরোপ, উচ্চ সুদহার এবং ডিজিটাল আইনি কাঠামোর অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যাংকগুলো এলসি খোলার ক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের ওপর ১০-৫০ শতাংশ পর্যন্ত উচ্চ মার্জিন চাপিয়ে দিচ্ছে। অধিকাংশ ব্যাংকেই ছোট উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট ‘এসএমই ট্রেড ফাইন্যান্স ডেস্ক’ বা বিশেষায়িত সেবা নেই।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ডিজিটালাইজেশনেও বেশ পিছিয়ে আছে ব্যাংকগুলো। ২০২৫ সালের জাতিসংঘ বাণিজ্য সহজীকরণ জরিপে বাংলাদেশের অভ্যন্তরীণ পেপারলেস বাণিজ্যের স্কোর ৭০ দশমিক ৩৭ শতাংশ হলেও আন্তর্জাতিক বা ক্রস-বর্ডার পেপারলেস বাণিজ্যের স্কোর মাত্র ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এর মূল কারণ ইলেকট্রনিক বিল অব লেডিংসহ অন্যান্য ডিজিটাল নথিপত্রের জন্য ব্যাংকগুলোর প্রযুক্তিগত ও আইনি প্রস্তুতির অভাব, যা আন্তর্জাতিক বাণিজ্যে বেশ প্রভাব রাখছে। এছাড়া বাংলাদেশ এখনো জাতিসংঘের ‘‌মডেল ল অন ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস’ (এমএলইটিআর) গ্রহণ বা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো আইনি কাঠামোও তৈরি করতে পারেনি। ফলে ডিজিটাল মাধ্যমে বাণিজ্যিক নথিপত্র আদান-প্রদানের কোনো আইনি স্বীকৃতি বাংলাদেশে নেই, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্যের গতিকে শ্লথ করে দিচ্ছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে আরো দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন করতে ইলেকট্রনিক ট্রেড ডকুমেন্টের জন্য আধুনিক আইনগত ও ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি। একই সঙ্গে গ্রাহকসেবার মান অক্ষুণ্ন রেখে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং ট্রেড-বেজড মানি লন্ডারিং প্রতিরোধে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘উদ্ভাবনী আর্থিক পণ্য ও ঝুঁকি ভাগাভাগির কার্যকর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ট্রেড ফাইন্যান্সের সুযোগ সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে পণ্যভিত্তিক তথ্য সংগ্রহ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত মান পর্যবেক্ষণ আরো জোরদার করতে হবে। একটি শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর ট্রেড ফাইন্যান্স ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক, কাস্টমস কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানো দরকার।’

কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেন এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। তিনি বলেন, ‘বিগত দুই বছর আমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে ডলার সংকট, বৈদেশিক মুদ্রার বিপরীতে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ও ব্যাংক খাতের সংকট—এগুলো আমাদের ট্রেড সার্ভিসকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তবে এসবের বাইরে গিয়েও ট্রেড সিস্টেম বা বিশেষ করে ট্রেড সার্ভিসের ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘ট্রেড সার্ভিসের টেবিলে প্রতিটা কাজের যে প্রক্রিয়া, তা যদি একটি ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় চলে আসে, তাহলে আমরা খুব সহজেই সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে পদক্ষেপ নিতে পারব।’

অনুষ্ঠানে আরো কথা বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, প্রাইম ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী ও সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে স্যামসাং’র নতুন ২ ফোন, ক্যামেরায় চমক
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং’র নতুন ২ ফোন, ক্যামেরায় চমক

বাণিজ্য সংগঠনের সব পদে সরাসরি ভোট
অর্থ ও বাণিজ্য

বাণিজ্য সংগঠনের সব পদে সরাসরি ভোট

বেজোস ও অ্যামাজন সম্পর্কে অজানা তথ্য
ই-কমার্স

বেজোস ও অ্যামাজন সম্পর্কে অজানা তথ্য

প্রান্তিক শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে দারাজ
ই-কমার্স

প্রান্তিক শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে দারাজ

মাত্র তিন মাসে ১০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল!
অর্থ ও বাণিজ্য

মাত্র তিন মাসে ১০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল!

আসল ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে ১৭ জানুয়ারি থেকে শুরু দারাজমল ফেস্টিভ্যাল
ই-কমার্স

আসল ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে ১৭ জানুয়ারি থেকে শুরু দারাজমল ফেস্টিভ্যাল

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
অর্থ ও বাণিজ্য

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
নির্বাচিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
অর্থ ও বাণিজ্য

সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখ ভিডিও ডিলিট করেছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব
অর্থ ও বাণিজ্য

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি...

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

চিপের বৈশ্বিক সংকটে লোকসানে দেশিয় স্মার্টফোন কারখানা

চিপের বৈশ্বিক সংকটে লোকসানে দেশিয় স্মার্টফোন কারখানা

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন

গুগল সার্চেও শীর্ষ রেকর্ড মেসির

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুলাই ২০২৬

ডিজিটালাইজেশনের অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix