Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিটি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গায়েব, গ্রাহকের আইনি নোটিশ ও মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 August 2026
সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি
Share on FacebookShare on Twitter

হাত থেকে আনলক অবস্থায় ই-সিমসহ স্মার্টফোন ছিনতাই হওয়ার পর সিটি ব্যাংকের ডিজিটাল মোবাইল অ্যাপ ‘সিটিটাচ’ এবং ‘ক্যাশ বাই কোড’ (Cash by Code) সুবিধার অপব্যবহার করে এক নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লাখ টাকা তুলে নিয়েছে একটি চোর চক্র। ঘটনাটি ঘটার পরপরই গ্রাহক কল সেন্টারে যোগাযোগ করে সার্ভিস ব্লক করলেও পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষের গড়িমসি, তথ্য গোপনের চেষ্টা এবং সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী গ্রাহক সুমাইয়া মিম জানান, চলতি বছরের জানুয়ারি মাসে গাড়ি থেকে তার ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়। হ্যান্ডসেটে ই-সিম সচল থাকায় চোর চক্র সিমটি খুলে ফেলে দেওয়ার সুযোগ পায়নি। তবে ফোনটি আনলকড অবস্থায় থাকায় চক্রটি দ্রুত মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও ইমেইল নোটিফিকেশনের সুযোগ নেয়। কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের ইমেইলে টাকা কেটে নেওয়ার নোটিফিকেশন আসলে তিনি তাৎক্ষণিক ব্যাংকের কাস্টমার কেয়ারে কল দিয়ে সিটিটাচ অ্যাপ ও ডেবিট/ক্রেডিট কার্ড ব্লক করার অনুরোধ জানান।

তদন্তে জানা যায়, কার্ড বা ডেবিট পিন নম্বর ছাড়াই বুথ থেকে টাকা উত্তোলনের সুবিধা ‘ক্যাশ বাই কোড’-এর মাধ্যমে এটিএম বুথ থেকে উক্ত অর্থ উত্তোলন করা হয়েছে। কিন্তু গ্রাহকের প্রশ্ন—লগইন করার জন্য পিন ও ফেস আইডি (Face ID) সুরক্ষিত সিটিটাচ অ্যাপে চোর কীভাবে প্রবেশ করল এবং কার্ড পিন ব্যতি রেখে টাকা বের করা কীভাবে সম্ভব হলো?

অভিযোগ উঠেছে, ঘটনার পর গত ছয় মাস ধরে গ্রাহকের সিটিটাচ অ্যাকাউন্ট লক করে রাখা হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিকবার ইমেইল, সরাসরি ব্রাঞ্চে যোগাযোগ এবং সিসিটিভি (CCTV) ফুটেজ চাওয়া হলেও কোনো সমাধান মেলেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে পোস্ট দিলে তোলপাড় শুরু হয় এবং ব্যাংকটির বিভিন্ন বিভাগ থেকে কর্মকর্তা ও বনানী শাখার ব্যবস্থাপক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেন। তবে গ্রাহকের অভিযোগ—সমস্যা সমাধানের চেয়ে সোশ্যাল মিডিয়া থেকে অভিযোগের পোস্টটি মুছে ফেলার জন্যই বেশি চাপ সৃষ্টি করা হয়।

পরবর্তীতে গ্রাহকের দেওয়া ১০ দিনের সময়সীমা ও ফরমাল ইমেইলের শর্ত মেনে নেওয়া সত্ত্বেও সিটি ব্যাংক কর্তৃপক্ষ ২৫ দিনেও কোনো জবাব বা আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেনি।

আইন বিশেষজ্ঞদের মতে, এটি একটি সুনির্দিষ্ট ডিজিটাল জালিয়াতি ও সিকিউরিটি ল্যাপসের ঘটনা। গ্রাহকের সম্মতি বা সিকিউরিটি মেকানিজম লঙ্ঘন করে কীভাবে লেনদেন সম্পন্ন হলো—তার স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া ব্যাংকের আইনি বাধ্যবাধকতা। কোনো ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা যদি কোনো আনলকড ডিভাইসের ওটিপি দিয়ে অতি সহজে বাইপাস করা যায়, তবে তা পুরো আর্থিক খাতের সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি।

এদিকে, টানা হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে সিটি ব্যাংকের বিরুদ্ধে জালিয়াতি, অবহেলা ও গ্রাহকের আমানতের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিটি ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস ৭০০০ এমএএইচ ব্যাটারির অ্যানড্রয়েড ১৬ চালিত ফোন আনল
প্রযুক্তি বাজার

ওয়ানপ্লাস ৭০০০ এমএএইচ ব্যাটারির অ্যানড্রয়েড ১৬ চালিত ফোন আনল

রবিশপে ‘ওপো এ৩১’, আকর্ষণীয় অফার
ছাড় ও অফার

রবিশপে ‘ওপো এ৩১’, আকর্ষণীয় অফার

মার্সেল টিভিতে অদল বদল অফার
প্রযুক্তি বাজার

মার্সেল টিভিতে অদল বদল অফার

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন
ই-কমার্স

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন

Load More

ট্রেন্ডিং টপিক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2026

সিটি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গায়েব, গ্রাহকের আইনি নোটিশ ও মামলার প্রস্তুতি

Techzoom.TV |
TechzoomTV