Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
Share on FacebookShare on Twitter

নিজেদের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তরসহ নিয়মিত লেনদেনের পর বিকাশের NPSB ও bKash to Bank সুবিধা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও মন্তব্যে তারা দাবি করেছেন, কোনো কোনো ক্ষেত্রে বৈধ লেনদেনকে ‘অস্বাভাবিক’ হিসেবে চিহ্নিত করে এসব সেবা স্থগিত করা হয়েছে।

আলতাফ আব্দুর রউফ নামে এক গ্রাহক অভিযোগ করেন, নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর তাঁর bKash to Bank ও NPSB সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, নিজের বৈধ ব্যাংক হিসাবে টাকা পাঠানোও যদি ‘অস্বাভাবিক লেনদেন’ হিসেবে বিবেচিত হয়, তাহলে স্বাভাবিক লেনদেন কোনটি?

তিনি বলেন, কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে বিকাশ যাচাই করতে পারে এবং প্রয়োজনীয় তথ্য বা নথি চাইতে পারে। তবে ব্যাখ্যা বা দ্রুত যাচাইয়ের সুযোগ না দিয়ে গুরুত্বপূর্ণ লেনদেন সুবিধা বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

একই ধরনের অভিযোগ করেছেন এস টি সিহাব। তাঁর দাবি, প্রতি মাসে বিকাশে বেতন আসার পর সেই অর্থ ব্যাংক হিসাবে নিতে NPSB ব্যবহার করতেন। তবে গত দুই মাস ধরে তাঁর NPSB সুবিধা বন্ধ রয়েছে।

আল রেজা মো. আমির দাবি করেন, নিজের ব্যাংক হিসাবে বৈধভাবে NPSB করার পর বিকাশ তাঁর NPSB, bKash to Bank এবং পেমেন্ট সুবিধা স্থগিত করেছে। পরে অফিসে যোগাযোগ করলে নির্দিষ্ট একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয় এবং সেবা চালু করতে আরও পাঁচ কর্মদিবস সময় নেওয়া হয় বলে অভিযোগ তাঁর।

অন্যদিকে তানভীর আহমেদ অভিযোগ করেন, NPSB সুবিধা বন্ধ থাকলে বিকাশের bKash to Bank সেবা ব্যবহারে তুলনামূলক বেশি খরচ পড়ে। তাঁর দাবি, NPSB-এর মাধ্যমে MFS থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতি হাজারে প্রায় ৮ টাকা খরচ হলেও bKash to Bank-এ তা ১২ টাকা ৫০ পয়সা পর্যন্ত হতে পারে।

আদনান তাকিও NPSB ও bKash to Bank-এর চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ব্যাংক থেকে ব্যাংকে NPSB লেনদেনের পাশাপাশি MFS থেকে ব্যাংক বা অন্য MFS হিসাবে অর্থ পাঠানোর ক্ষেত্রে চার্জের পার্থক্য গ্রাহকদের জন্য অসুবিধা তৈরি করছে।

এদিকে তারেক হোসাইন নামের একজন গ্রাহক দাবি করেন, NPSB-এর মাধ্যমে ১৮ হাজার টাকা লেনদেনের পর তাঁর NPSB ও ব্যাংক ট্রান্সফার সুবিধা বন্ধ করে দেওয়া হয়। তাঁর ভাষ্য, বর্তমানে নগদ ও রকেটের মাধ্যমে Bangla QR ও NPSB ব্যবহার করলেও একই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে না।

গ্রাহকদের এসব অভিযোগের মধ্যে মূল প্রশ্ন উঠেছে—নিরাপত্তা ও সন্দেহজনক লেনদেন শনাক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে কোনো গ্রাহকের লেনদেন সুবিধা সাময়িকভাবে বন্ধ করা হলে, সেই সিদ্ধান্তের কারণ জানানো এবং দ্রুত যাচাইয়ের সুযোগ কতটা সহজ রাখা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ লেনদেনে বিকাশবিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!
প্রযুক্তি বাজার

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

বাজারে পার্টিকেল বোর্ড নিয়ে এল আরএফএল
অর্থ ও বাণিজ্য

বাজারে পার্টিকেল বোর্ড নিয়ে এল আরএফএল

মেডিসিনডিপোতে ওষুধ অর্ডার করুন ঘরে বসে
ই-কমার্স

মেডিসিনডিপোতে ওষুধ অর্ডার করুন ঘরে বসে

ইন্টেল এর ১১ প্রজন্মের প্রসেসর নিয়ে এল স্মার্ট
প্রযুক্তি বাজার

ল্যাপটপের প্রসেসর বিক্রি রেকর্ড সর্বনিম্নে

৩০% ছাড়ে দারাজে পাওয়া যাবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা পণ্য
ই-কমার্স

৩০% ছাড়ে দারাজে পাওয়া যাবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা পণ্য

বহুল প্রত্যাশিত বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ নিয়ে আসছে দারাজ
ই-কমার্স

বহুল প্রত্যাশিত বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ নিয়ে আসছে দারাজ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অব্যাহত চাহিদার কারণে আগামী...

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ আগস্ট ২০২৬

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

Techzoom.TV |
TechzoomTV