Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 August 2026
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
Share on FacebookShare on Twitter

পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব থেকে সরে এসেছে সিটি ব্যাংক পিএলসি। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকটির পরিচালকের সর্বোচ্চ সংখ্যা বাড়ানোর প্রস্তাবটি উপস্থাপন করা হবে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ইজিএমে ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর পাশাপাশি স্বতন্ত্র পরিচালক ছাড়া পরিচালকের সর্বোচ্চ সংখ্যা আটজন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাব আনা হয়েছিল। তবে ইজিএমের আলোচ্যসূচিতে পরিবর্তন এনে পরিচালকসংক্রান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং উপযুক্ত সময়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

তবে অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবটি ইজিএমের আলোচ্যসূচিতে বহাল রয়েছে। এ প্রস্তাব অনুযায়ী, ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হবে। নতুন অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে।

অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হবে। তবে এসব সিদ্ধান্ত কার্যকর করতে প্রযোজ্য ক্ষেত্রে শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও আইনগত অনুমোদন প্রয়োজন হবে।

এদিকে চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে সিটি ব্যাংকের মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭২ পয়সা।

৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৬০ পয়সা।

এর আগে ২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ওই বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭১ পয়সা, যা ২০২৪ সালে ছিল ৬ টাকা ৬৭ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে এনএভিপিএস দাঁড়ায় ৪০ টাকা ৬৭ পয়সায়।

২০২৪ হিসাব বছরেও সিটি ব্যাংক ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও সমপরিমাণ স্টক লভ্যাংশ ছিল। ওই বছর ব্যাংকটির ইপিএস ছিল ৭ টাকা ৫৩ পয়সা, আগের বছর যা ছিল ৪ টাকা ৭৪ পয়সা। ২০২৪ সালের শেষে এনএভিপিএস ছিল ৩৪ টাকা ৩৯ পয়সা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিটি ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ অসংখ্য পুরস্কার
ছাড় ও অফার

রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ অসংখ্য পুরস্কার

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার
অর্থ ও বাণিজ্য

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

আইফোন ১৭ এয়ার মডেলের ছবি ফাঁস!
নির্বাচিত

আইফোন ১৭ এয়ার মডেলের ছবি ফাঁস!

ইভ্যালি গত ১৫ দিনে পুরানো অর্ডার ডেলিভারি করেছে ২৪ হাজার
ই-কমার্স

ইভ্যা‌লি নি‌য়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ এমডির

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

অ্যামাজনের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ

২০২৫ সালে বাংলাদেশের সেরা ৭টি ই-কমার্স প্রতিষ্ঠান
ই-কমার্স

দেশের সেরা শীর্ষস্থানীয় ৭ ই-কমার্স প্রতিষ্ঠান ২০২৫

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2026

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

Techzoom.TV |
TechzoomTV