Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের পর্দায় হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাচ্ছে, কারণ কী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 July 2025
আইফোনের পর্দায় হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাচ্ছে, কারণ কী
Share on FacebookShare on Twitter

আইফোনের পর্দার ওপরের দিকে হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। আকারে ছোট কালো দাগটি স্থায়ীভাবে দেখা যাওয়ায় অনেকেই দাগটিকে ‘ব্ল্যাক ডট অব ডেথ’ নামকরণ করেছেন।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী প্রথম এ সমস্যার কথা জানান। তিনি অভিযোগ করেন, আইওএস ১৮.৫ সংস্করণে চলা আইফোন ১৫–এর পর্দার ওপরের দিকে কালো গোল দাগ দেখা যাচ্ছে। দাগটি স্থায়ী হলেও পর্দার স্ক্রিনশটে দেখা যায় না। আর তাই তিনি অন্য একটি ফোন দিয়ে দাগের ছবি তুলেছেন। এরপর একাধিক আইফোন ব্যবহারকারী জানান, তাঁরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। এক ব্যবহারকারী জানান, আইফোন ১৬ প্রো মডেলেও একই সমস্যা হয়েছিল। সমস্যা সমাধানে শেষ পর্যন্ত আইফোনের পর্দা পরিবর্তন করতে হয়েছে। আরেকজন লিখেছেন, ‘আমার ফোনে দাগটি ছিল ব্যাটারির আইকনের পাশে, ওপরের ডান কোণে।’

আইফোনের পর্দায় হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাওয়ার কারণ এখনো অজানা। তবে অনেকেরই ধারণা, এটি সম্ভবত আইফোনের হার্ডওয়্যারজনিত ত্রুটি। ওএলইডি পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্দার ওই স্থানের পিক্সেল নষ্ট হয়ে গেছে। ফলে ধীরে ধীরে দাগটি বড় হতে পারে এবং একপর্যায়ে আইফোনের পুরো পর্দা বদলাতে হতে পারে।

পর্দায় কালো গোল দাগের কারণ না জানালেও আইফোন ব্যবহারকারীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির নির্দেশনায় বলা হয়েছে, পর্দার সমস্যা সমাধানে আইফোন বন্ধ করার সময় ভলিউম বোতামের যেকোনো অংশ এবং পাশের বোতাম একসঙ্গে চেপে পাওয়ার বন্ধ করে পর্দা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর আইফোন থেকে ইউএসবি সি বা লাইটনিং সংযোগ বিচ্ছিন্ন করে পর্দা পরখ করতে হবে। সংযোগ বিচ্ছিন্ন করার পরও যদি আইফোনের পর্দা সচল থাকে, তাহলে অন্য সকেট, তার বা চার্জার ব্যবহার করতে হবে। প্রয়োজনে কেস বা স্ক্রিন প্রটেক্টর খুলে আইফোনের পর্দা পরখ করতে হবে, কারণ সেগুলোর কারণেও পর্দার কার্যকারিতা নষ্ট হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?
নির্বাচিত

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাসহ আসছে রেডমি নোট ৮
প্রযুক্তি সংবাদ

আগস্টের শেষেই আসছে রেডমি নোট ৮

টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক কনটেন্ট মডারেটর
প্রযুক্তি বাজার

টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক কনটেন্ট মডারেটর

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর
প্রযুক্তি সংবাদ

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

আইফোন ১৭ সিরিজের সঙ্গে আসতে পারে নতুন ক্যামেরা অ্যাপ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ সিরিজের সঙ্গে আসতে পারে নতুন ক্যামেরা অ্যাপ

মাত্র ২০,০০০ টাকায় কার্ভড অ্যামোলেড ও এআই ফিচার সহ স্মার্টফোন নিয়ে আসছে আইটেল সুপার ২৬ আলট্রা
প্রযুক্তি সংবাদ

মাত্র ২০,০০০ টাকায় কার্ভড অ্যামোলেড ও এআই ফিচার সহ স্মার্টফোন নিয়ে আসছে আইটেল সুপার ২৬ আলট্রা

Load More

ট্রেন্ডিং টপিক

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 July 2025

আইফোনের পর্দায় হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাচ্ছে, কারণ কী

Techzoom.TV |
TechzoomTV