Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 August 2026
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
Share on FacebookShare on Twitter

ট্রেড লাইসেন্সের ভিত্তিতে যৌথ প্রতিষ্ঠানের জন্য কারেন্ট প্লাস অ্যাকাউন্ট (Current Plus Account) খুলতে গিয়ে সিটি ব্যাংকের শাখা ও হেল্পলাইনের কাছ থেকে অসংগতিপূর্ণ তথ্য ও সেবায় ভোগান্তির অভিযোগ করেছেন এক গ্রাহক।

ফাহিম শাহরিয়ার নামের ওই গ্রাহকের দাবি, অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া নিয়ে টানা ১৫ দিন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেও তিনি সঠিক ও নির্ভুল নির্দেশনা পাননি। এ সময় একাধিকবার প্রয়োজনীয় কাগজপত্র পরিবর্তন করতে বলা এবং বিভিন্ন বিষয়ে পরস্পরবিরোধী তথ্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

গ্রাহকের অভিযোগ অনুযায়ী, যৌথ অ্যাকাউন্ট খোলার শুরুতেই ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ৩০০ টাকার স্ট্যাম্পে এফিডেভিট তৈরি করেন তিনি। পরে ব্যাংকের পক্ষ থেকে সেটি গ্রহণযোগ্য নয় জানিয়ে ৪ হাজার টাকার স্ট্যাম্পে নতুন করে এফিডেভিট করার কথা বলা হয়। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হয়েছে বলে তাঁর অভিযোগ।

অ্যাকাউন্ট পরিচালনার পদ্ধতি নিয়েও তৈরি হয়েছে জটিলতা। গ্রাহকের দাবি, প্রতিষ্ঠানের রেজোলিউশনে ‘Singly’ মোড অব অপারেশন উল্লেখ করা হলেও ব্যাংকের কর্মকর্তারা সেটি ‘Anyone’ করার জন্য চাপ দিচ্ছেন। একই সঙ্গে এককভাবে অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে কার্ড পাওয়ার সুযোগ রয়েছে কি না, সে বিষয়েও শাখা থেকে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।

এর মধ্যে কারেন্ট প্লাস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করার পর ব্যাংকের পক্ষ থেকে হঠাৎ করে অ্যাকাউন্টটি SND (Special Notice Deposit) হিসেবে খোলার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে আগে ইস্যু করা চেক ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

শুধু অ্যাকাউন্টের ধরন নয়, ইসলামিক ব্যাংকিং সুবিধা নিয়েও জটিলতার কথা জানিয়েছেন ফাহিম শাহরিয়ার। তাঁর বক্তব্য অনুযায়ী, ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি অ্যাকাউন্টটি ব্যাংকের ইসলামিক উইংয়ের আওতায় রেখে সুদভিত্তিক বিনিয়োগ বা প্রফিট সংক্রান্ত সুবিধা বন্ধ রাখতে চেয়েছিলেন। তবে এ বিষয়ে ব্যাংক কর্মকর্তারা তাঁকে কোনো সুস্পষ্ট সমাধান দিতে পারেননি।

গ্রাহকের অভিযোগ, একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলার মতো মৌলিক সেবা পেতে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ব্যাংকে যোগাযোগ করতে হয়েছে। এতে একজন উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সিটি ব্যাংকের শাখা ও হেল্পলাইন কর্মকর্তাদের মধ্যে সেবা ও নীতিমালা সম্পর্কে সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিটি ব্যাংকসিটি ব্যাংক গুগল পেসিটি ব্যাংক শেয়ার জালিয়াতিসিটি ব্যাংকের এজেন্ট ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৭ দেশের সঙ্গে ব্যবসায়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

৬৭ দেশের সঙ্গে ব্যবসায়ের সুযোগ

অস্ট্রেলিয়ায় প্রযুক্তি জায়ান্টদের অ্যালগরিদম নজরদারিতে পৃথক দপ্তর!
প্রযুক্তি সংবাদ

অস্ট্রেলিয়ায় প্রযুক্তি জায়ান্টদের অ্যালগরিদম নজরদারিতে পৃথক দপ্তর!

‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে আইফোন জিতলো ক্রেতা
ই-কমার্স

‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে আইফোন জিতলো ক্রেতা

আপনার এই ৫ ভুলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়
প্রযুক্তি পরামর্শ

আপনার এই ৫ ভুলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নতুন ডিজিটাল ব্যাংক নিয়ে সিদ্ধান্ত ২৭ আগস্ট
অর্থ ও বাণিজ্য

আর্থিক খাতে অনিয়ম, ব্যর্থতার মধ্যেই আসছে ডিজিটাল ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2026

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV