Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 September 2026
আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং থেকে কেনাকাটায় ১০ শতাংশ ছাড় সুবিধা পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা। আসন্ন উৎসব মৌসুমের কেনাকাটায় এ ছাড় বাড়তি আনন্দ যোগ করবে। আড়ংয়ের অফিশিয়াল ওয়েবসাইট অধৎড়হম.পড়স ও আড়ং অ্যাপ থেকে কেনাকাটার ক্ষেত্রে এ ছাড় পাওয়া যাবে।

এ সুবিধা দিতে সম্প্রতি আড়ংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আড়ং সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলালিংকের প্রোডাক্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, সিনিয়র ম্যানেজার জাইন জামান ও পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার উপস্থিত ছিলেন।

আড়ংয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক-আড়ংয়ের ই-কমার্স অ্যান্ড করপোরেট সেলসের ডেপুটি জেনারেল ম্যানেজার তামজিদ বিন আনিস, আইটি ই-কমার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার অতনু ভক্ত, ই-কমার্সের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার ফাহাদ বিন রহমান ও ডেপুটি ম্যানেজার হারুন উর রশীদ।

এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বাংলালিংকে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমাদের গ্রাহকেরা। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা বিশ্বস্ত ও আইকনিক বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমাদের অংশীদারিত্বের পরিসর বাড়িয়ে চলেছি, যাতে গ্রাহকেরা তাঁদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন। উৎসবের মৌসুম সামনে রেখে আড়ংয়ের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহকদেরকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও উন্নত সেবা প্রদানে আমাদের অঙ্গীকারের প্রতিফলন এ উদ্যোগ।”

আড়ংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার তামজিদ বিন আনিস বলেন, “আড়ং ডটকমের পথচলায় বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্ব দুই প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের ধারাবাহিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। এই অংশীদারিত্ব আড়ং ও বাংলালিংকের গ্রাহকদেরকে আকর্ষণীয় সুবিধা দেওয়ার পাশাপাশি উদ্ভাবন, প্রবৃদ্ধি ও সামাজিক প্রভাব তৈরির নতুন সুযোগও সৃষ্টি করবে।”

বাংলাদেশের লাইফস্টাইল পণ্যের বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছে ব্র্যাকের সামাজিক উদ্যোগ আড়ং। অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের লাইফস্টাইল সুবিধা যুক্ত করার ধারাবাহিকতায় আড়ংয়ের সঙ্গে এই অংশীদারিত্ব করেছে বাংলালিংক।

উৎসবের মৌসুম সামনে রেখে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা আরও স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ে কেনাকাটা করতে পারেন এবং দৈনন্দিন ও উৎসবের কেনাকাটায় বাড়তি সুবিধা পান।

গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সুবিধা আরও বিস্তৃত করার উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে।
ফ্যাশন, ইলেকট্রনিকস, খাবার, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে নানা ধরনের অফার ও ছাড় উপভোগ করেন অরেঞ্জ ক্লাবের সদস্যরা। ফলে প্রয়োজনীয় বিভিন্ন কেনাকাটা ও সেবা গ্রহণে তাঁরা সাশ্রয়ের পাশাপাশি বাড়তি সুবিধা উপভোগ করতে পারছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে এলো অপো এফ২১ প্রো ফাইভজি
প্রযুক্তি বাজার

বুয়েট কর্তৃক দ্রুতগতির উপযুক্ত ফাইভজি ফোনের স্বীকৃতি পেলো অপো

আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড (পিসিবিএ) রপ্তানি করছে ওয়ালটন
প্রযুক্তি বাজার

আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড (পিসিবিএ) রপ্তানি করছে ওয়ালটন

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

দেশে ৫জি স্মার্টফোন আনতে একসাথে কাজ করবে ইভ্যালি-রিয়েলমি
ই-কমার্স

দেশে ৫জি স্মার্টফোন আনতে একসাথে কাজ করবে ইভ্যালি-রিয়েলমি

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাং বাংলাদেশের ইদ অফার
ছাড় ও অফার

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাং বাংলাদেশের ইদ অফার

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 September 2026

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

Techzoom.TV |
TechzoomTV