Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 September 2026
বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
Share on FacebookShare on Twitter

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল বলে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে। ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটিতে মোট ১০ হাজার ৮৩২ জন নিয়োগ পেয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া ৮ হাজার ৫৪২ জনের মধ্যে চট্টগ্রাম জেলার ৮ হাজার ৯৯ জন। এর মধ্যে শুধু পটিয়া উপজেলার বাসিন্দা ছিলেন ৫ হাজার ১৪৮ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যানের পটিয়ার বাড়ি ও চট্টগ্রামের আসাদগঞ্জের অফিসে বিভিন্ন পদের নামে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার বাক্স রাখা হয়েছিল।

ইসলামী ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী, নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার বিধান ছিল। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ২৭টি পদে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) ২ হাজার ৭৮৯ জন, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ২ হাজার ১৬০ জন, মেসেঞ্জার কাম গার্ড ১ হাজার ৫৪৪ জন এবং আরডিএস প্রকল্পে ৯১৫ জন রয়েছেন।

উচ্চপর্যায়ের নিয়োগেও অনিয়মের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুইজন এমডি, আটজন ডিএমডি, দুইজন এসইভিপি এবং চারজন ইভিপিকে বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়া হয়। ডিএমডি হওয়ার ক্ষেত্রে নির্ধারিত অভিজ্ঞতার শর্তও কিছু নিয়োগে পূরণ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছাঁটাই নিয়েও তদন্ত

২০২৪ সালের ৫ আগস্টের পর নিয়োগ নিয়ে বিভিন্ন পরিদর্শন ও নিরীক্ষায় অনিয়মের তথ্য পাওয়ার পর নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংকের পর্ষদ। ২০২৫ সালে মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া ৪০২ জনের সবাই চাকরিতে বহাল থাকলেও ৪ হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ নেননি।

প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৪ হাজার ৬৮৫ জনকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন দাবি করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এসব কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কর্মী নিয়োগ ও ছাঁটাই ব্যাংকের নিজস্ব বিষয় এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষই এসব সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে হস্তক্ষেপ করা সমীচীন হবে না।

কোন জেলা থেকে কত নিয়োগ?

প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া ৮ হাজার ৫৪২ জনের মধ্যে চট্টগ্রামের পর কক্সবাজারের ৩৯৮, কুমিল্লার ১১৪, ময়মনসিংহের ৯৯, বগুড়ার ৯৭ এবং ঢাকার ৯৬ জন ছিলেন। অন্য বিভিন্ন জেলা থেকেও কর্মী নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল দৈবচয়নের ভিত্তিতে ১০ জন কর্মকর্তার বক্তব্যও নিয়েছে। তাদের কয়েকজন জানিয়েছেন, এস আলমের পটিয়ার বাড়ি ও আসাদগঞ্জের অফিসে রাখা বাক্সে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পর সেখানেই মৌখিক পরীক্ষা ও নিয়োগসংক্রান্ত কার্যক্রম হয়েছে।

প্রবেশনারি অফিসার নিয়োগেও প্রশ্ন

প্রতিবেদনে ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার নিয়োগ নিয়েও অনিয়মের তথ্য উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ২৪তম ব্যাচে ১৯০ জনকে বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। তাদের মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় অংশ না নিয়েও নিয়োগ পান। পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশ চাকরি হারিয়েছেন।

তবে ২০১৭ সালের ১৪৪ জন এবং ২০২৪ সালের ২০০ প্রবেশনারি অফিসারের নিয়োগ যথাযথ প্রক্রিয়া মেনে হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইসলামী ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

লংকাবাংলা ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

লভ্যাংশ না দিয়ে শাস্তির মুখে লংকাবাংলা ফাইন্যান্স, বঞ্চিত সাধারণ বিনিয়োগকারীরা

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হলো ই-বিজনেস ক্লাবের
নির্বাচিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হলো ই-বিজনেস ক্লাবের

ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা
ই-কমার্স

ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা

ঈদে ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট ফ্রি পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

ঈদে ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট ফ্রি পাওয়ার সুযোগ

গুগলের অ্যান্ড্রয়েডেই থাকতে চায় হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

গুগলের অ্যান্ড্রয়েডেই থাকতে চায় হুয়াওয়ে

সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের বাজারে এলো ‘ডিউরাবিলিটি চ্যাম্পিয়ন’ অপো ‘এ৫এক্স’
প্রযুক্তি বাজার

সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের বাজারে এলো ‘ডিউরাবিলিটি চ্যাম্পিয়ন’ অপো ‘এ৫এক্স’

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 September 2026

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

Techzoom.TV |
TechzoomTV