Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 6 October 2026
আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের নামে একযোগে দেশের ৩৪টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ রাখা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এসব ব্যাংকের কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, কার্ড, পয়েন্ট অব সেলসহ (পিওএস) কয়েকটি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

হঠাৎ করে আইটি কনসালট্যান্টস পিএলসি’র (আইটিসিএল) সফটওয়্যার আপডেটের কারণে ৩৪ ব্যাংকের গ্রাহকরা এই বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আইটিসিএল বাংলাদেশে বহুল পরিচিত ‘কিউ-ক্যাশ’ এটিএম নেটওয়ার্কের স্বত্বাধিকারী।

সোমবার (৫ অক্টোবর) রাতে বেসরকারি ব্যাংকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই ঘটনায় ব্যাংকগুলো আইটিসিএলের বিরুদ্ধে মামলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এর আগে, সেবা বন্ধের আগে গ্রাহকদের যথাযথভাবে জানানো হয়নি। ফলে প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে হঠাৎ ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িক এ বিঘ্ন ঘটছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানানো হয়নি। সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগেই এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর অংশ হিসেবে ৩৪টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিন্তু ব্যাংকগুলো এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে অবহিত করেনি।’

তিনি বলেন, ‘গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগাম কোনো বিজ্ঞপ্তি বা পর্যাপ্ত পূর্বঘোষণা দেয়নি। ফলে হঠাৎ কয়েকটি সেবা অচল হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।’

আরিফ হোসেন খান জানান, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ভালোভাবে নেননি। ব্যাংকগুলোর পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়াকে তিনি গর্হিত হিসেবে দেখছেন। এ ঘটনায় গভর্নর ক্ষুব্ধ হয়েছেন।

এদিকে ৪ অক্টোবর থেকে কয়েকটি ব্যাংক খুদেবার্তার মাধ্যমে গ্রাহকদের সেবা সীমিত থাকার বিষয়টি জানাতে শুরু করে। বার্তায় বলা হয়, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।

এই সময়ে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পয়েন্ট অব সেল (পিওএস) ব্যবহার করা যাবে না।

তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে অর্থ স্থানান্তরের সুবিধা চালু থাকার কথা বলা হয়েছে। তবে একসঙ্গে এতগুলো ব্যাংকের সফটওয়্যার আপডেটের ঘটনা নজিরবিহীন বলছেন অনেক।

এক্সিম ব্যাংক কর্মকর্তারা মনির হোসেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিকভাবে চালু করা হবে। এ সময়ে জরুরি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের বিকল্প সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন কিংবা নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে কিছু সেবা বন্ধ থাকা অস্বাভাবিক নয়। কাজের ধরন ও পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সেবা সীমিত রাখা হতে পারে। তবে গ্রাহকদের জরুরি লেনদেনের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে আগে থেকেই বিষয়টি স্পষ্টভাবে জানানো প্রয়োজন।

এদিকে সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেটে পূর্জা উপলক্ষ্যে মার্কেট করতে আসা সংকর চন্দ্র দাস জানান, আমি ব্যাংক এশিয়ার এটিএম বুথ থেকে টাকা তুললে প্রথমে বাংলামটর চেষ্টা করে পাইনি। পরে নিউজ মার্কেটে এসেও না পেয়ে এখন বাধ্য হয়ে বিকাশে টাকা এনে তার পর মার্কেট করেছি। সকালে মেসেজ আসলেও সেই ভাবে গুরুত্ব সহকারে দেখা হয়নি।

একই কথা জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংককের গ্রাহক মুরাদ হোসেন। তিনি বলেন, ‘সকালে বেতন ঢুকেছে জেনেছি। বিকেলে টাকা তুলতে গিয়ে এটিএম বুথ থেকে ফেরত এসেছি। ব্যাংক কর্তৃপক্ষের এমন উদাসিনতা কখন যে শেষ হবে।’

যেসব ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ রয়েছে, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, ব্যাংক আল ফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (বর্তমানে সম্মিলিত ব্যাংকের আওতায়), আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক এবং উরি ব্যাংক বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

বাজারে ওয়ালটনের সাশ্রয়ী স্মার্টফোন ‘প্রিমো এনএইচ৪’
নির্বাচিত

বাজারে ওয়ালটনের সাশ্রয়ী স্মার্টফোন ‘প্রিমো এনএইচ৪’

ই-প্লাজায় ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৫% ডিসকাউন্ট
ছাড় ও অফার

ই-প্লাজায় ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৫% ডিসকাউন্ট

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার
অর্থ ও বাণিজ্য

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার
ই-কমার্স

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার

ছয় মাসে ১ হাজার ৪২৩ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

ছয় মাসে ১ হাজার ৪২৩ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের

Load More

ট্রেন্ডিং টপিক

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 October 2026

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

Techzoom.TV |
TechzoomTV