Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাকুরি ও উদ্যোক্তা জীবনে টেকনিক্যাল নলেজ বাড়াচ্ছে ‘ডিএসবি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 January 2021
চাকুরি ও উদ্যোক্তা জীবনে টেকনিক্যাল নলেজ বাড়াচ্ছে ‘ডিএসবি’
Share on FacebookShare on Twitter

করোনা পেন্ডামিক সিচুয়েশন এ ঘরবন্দী অবস্থায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। বিটিআরসি এর তথ্য অনুসারে মার্চ/২০২০ এ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ কোটি ৩০ লক্ষ। যা ডিসেম্বর/২০২০ এ বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ২০ লক্ষ। প্রায় ৯০ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা বেড়েছে এই করোনাকালীন সময়ে। যার মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যাই বেশি। তবে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তনও এসেছে বিস্তর। আগে দেখা যেত বেশিরভাগ মানুষই টাইম পাস করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করত, ফানি ভিডিও দেখে সময় নষ্ট করত। তবে এখন আর মানুষ সময় নষ্ট করে না বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সময়কে কাজে লাগায়। আর ই-কমার্সের পাশাপাশি ই-লার্নিং এর একটি ভাল সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে এরই মধ্যে। নারী-পুরুষ, ছোট-বড় সবাই নির্বিশেষে সকলেই ইন্টারনেট ব্যবহার করছে নিজেদের প্রয়োজনে। স্কুল কলেজ বন্ধ থাকায় বাচ্চাদের অনলাইন ক্লাসতো বটেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পড়ার এবং শেখার সুযোগকেও হাতছাড়া করছেন না অভিভাবকগণ। এছাড়া উদ্যোক্তা থেকে চাকুরিজীবী সকলেই আছেন এই তালিকায়।

১২ বছরের ছোট্ট মেয়ে শামামাহ্ মেহরুন। পড়াশোনা করছে ৬ষ্ঠ শ্রেণিতে। মা, মনিকা আহমেদ এর ফেসবুক আইডি ব্যবহার করে ফেসবুক ভিত্তিক ইংরেজি শেখার গ্রুপ “সার্চ ইংলিশ” এ এক্টিভ থেকে নিজের রিডিং,রাইটিং, লিসেনিং এবং স্পিকিং এর দক্ষতা বৃদ্ধি করছে। আর এ ব্যাপারে সহযোগিতা করছেন শামামাহ্’র মা।

বিপাশা দাস, পেশায় একজন চাকুরিজীবী। যিনি কাজ করছেন একটি হোম ডেকোরেশন ইন্টোরিয়র কোম্পানিতে । পাশাপাশি বিপাশা একজন উদ্যোক্তা। চাকুরিজীবন এবং উদ্যোক্তা জীবন দুইটি সামলিয়েই বিপাশা নিজের টেকনিক্যাল নলেজ বাড়াতে বাড়িতে বসেই সময় দিচ্ছেন ফেসবুক ভিত্তিক ফ্রি ই-লার্নিং প্ল্যাটফর্ম ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ (ডিএসবি) তে।

মাহবুবা নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সম্মান চতুর্থ বর্ষ, দর্শন বিভাগে। পড়াশোনার পাশাপাশি তিনি একজন হাতে তৈরি গহনার উদ্যোক্তা। দেশীয় পন্য এবং টেকনিক্যাল বিষয়ের প্রতি আগ্রহ থেকে তিনি ফেসবুক ভিত্তিক গ্রুপ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এবং ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ (ডিএসবি) তে নলেজ শেয়ারিং এর পাশাপাশি নিজেও পড়াশোনা করছেন।

“কায়ান্স রুপবতী” এর স্বত্তাধিকারী মুমতাহিনা রহমান কেয়া, ছোট বাচ্চা, সংসার সামলে বাসায় থেকে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বমানের আন্তর্জাতিক ই-লার্নিং প্ল্যাটফর্ম কোর্সেরা থেকে ৫৩ টি কোর্স সম্পন্ন করে নিজের দক্ষতা বৃদ্ধি করেছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিজের একাডেমিক ফিল্ডের বিষয়সহ, টেকনিক্যাল বিভিন্ন বিষয়ের ওপরে তিনি কোর্স করেছেন। গত জুলাই মাসে আইসিটি বিভাগ,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং উইমেন এন্ড ই-কমার্স ফোরাম উই এর কল্যাণে তিনি এই প্ল্যাটফর্মটিতে ফ্রি কোর্স করার সুযোগ পান।

শামামাহ্ মেহরুন, বিপাশা দাস, মাহবুবা নূ্‌র, মুমতাহিনা রহমান কেয়া এর মত আরও অনেকেই ইন্টারনেট সেবা গ্রহণ করে ই-লার্নিং এর মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলছেন।

সার্চ ইংলিশ এর প্রতিষ্ঠাতা এবং ই-লার্নিং এ উল্লেখযোগ্য অবদানকারী জনাব রাজিব আহমেদ, যিনি দেশীয় পন্যের প্রচার এবং প্রসারের পাশাপাশি এখনো ই-লার্নিং নিয়ে কাজ করছেন। তিনি আজ থেকে ২ বছর আগেই ই-লার্নিং সম্পর্কে বলেছেন,

“কিছু কিছু ক্ষেত্রে প্রচলিত পাঠ দানের বিকল্প শুধু নয় এক মাত্র উপায় হবে ই-লার্নিং। নানা কারনেই অনেকে লেখা পড়া থেকে ঝড়ে পড়ে এবং তারা আর পড়ার সুযোগ পায় না। ই-লার্নিং তাদের জন্য এক মাত্র মাধ্যম। যেমন অনেক মেয়ে ক্লাস এইট বা নাইনে পড়ার সময় বিয়ে হয়ে যাওয়াতে আর লেখা পড়া হয় না। তাদের আবার স্কুলে নেয়া হয় না কয়েক বছর পরে যেতে চাইলেই। এক্ষেত্রে অনলাইন এডুকেশন এক মাত্র অবলম্বন।”

কিছুদিন আগেও ই-লার্নিং সম্পর্কে তিনি আরো বলেন, “ই-লার্নিং এর ব্যপারে আমি এত আগ্রহী এর কারন হল আমার গ্রুপে বা আমার প্রফাইলে যারা যুক্ত হন তাদের একটি বড় অংশ লেখাপড়াতে দুর্বল কাঁচা। বিশেষ করে ইংরেজিতে অনেক কাঁচা বলে তাদের জীবন শেষ হয়ে গেছে। সার্চ ইংলিশের মাধ্যমে দেখাতে পেরেছি যে কেউ যদি এক বছর সিরিয়াস ভাবে সময় দেয় তাহলে ইংরেজি হবে তার শক্তি। আর এখন ১০ মিনিট রাইটিং প্র্যাকটিসের মাধ্যমে দেখাতে পারছি বাংলার বেসিক দারুন ভাবে গড়া সম্ভব। ই-লার্নিং এর মাধ্যমে যারা জীবনে ঝরে পরেছে তারা আর কিছু না হোক লেখাপড়াকে শক্তি বানানোর একটি সুযোগ পাচ্ছে তাও বিনা মূল্যে।”

আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ই-লার্নিং এর গুরুত্ব কতটা জরুরী। যেকোনো পেশার মানুষ, যেকোন পরিস্থিতিতে, যেকোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে নিজদের সময়কে কাজে লাগাতে পারছে ই-লার্নিং এর মাধ্যমে। এতে করে দক্ষ জনগোষ্ঠী ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যা নিঃসন্দেহে আমাদের দেশের এবং দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিএসবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেসলার বৈঠকে অ্যাপলের সমালোচনা
প্রযুক্তি সংবাদ

টেসলার বৈঠকে অ্যাপলের সমালোচনা

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

স্মার্টফোনের সফটওয়্যার আপডেট না করলে যা হয়
টিপস

স্মার্টফোনের সফটওয়্যার আপডেট না করলে যা হয়

অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি
ই-কমার্স

অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি

ইউটিউবের সঙ্গে অংশীদারত্ব শপিফাইয়ের
নির্বাচিত

ইউটিউবের সঙ্গে অংশীদারত্ব শপিফাইয়ের

দেশের প্রথম ডিজিটাল ট্রেড উইক শুরু হচ্ছে আগামীকাল
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম ডিজিটাল ট্রেড উইক শুরু হচ্ছে আগামীকাল

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 January 2021

চাকুরি ও উদ্যোক্তা জীবনে টেকনিক্যাল নলেজ বাড়াচ্ছে 'ডিএসবি'

Techzoom.TV |
TechzoomTV