Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ মে ২০২৪
অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি
Share on FacebookShare on Twitter

এবার বিকাশ-এর অ্যাড মানি সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড। গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো অ্যামেক্স, সিটিম্যাক্স-এর ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন। এর ফলে অ্যামেক্স এবং সিটিম্যাক্স এর গ্রাহকরাও সহজেই বিকাশ ওয়ালেটে টাকা এনে তাদের প্রতিদিনকার ছোট-বড় সব আর্থিক লেনদেন আরও সহজে করতে পারছেন।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এ সময় বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, ডিএমডি এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাশ-এর বিস্তৃত অ্যাড মানি সেবায় অ্যামেক্স যুক্ত হওয়ায় কার্ডটির লাখ লাখ গ্রাহক মুহূর্তেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন, যা দিয়ে তাঁরা দেশব্যাপী বিকাশ-এর ৬ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে কেনাকাটার পেমেন্ট স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। পাশাপাশি অ্যামেক্স গ্রাহকদের জন্য, সেন্ড মানি, সকল ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, স্কুল কলেজের বেতন পরিশোধ, টিকিট কেনা, বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি প্রদান, অনুদান পাঠানো, বীমা-র প্রিমিয়াম পরিশোধ, সেভিংস সহ দৈনন্দিন প্রায় সমস্ত আর্থিক লেনদেন করার সুযোগ আরও বিস্তৃত হলো। অ্যামেক্স, সিটিম্যাক্স এর ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে কোনো চার্জ ছাড়াই বিকাশ-এ অ্যাড মানি করা যাবে, ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করার ক্ষেত্রে প্রতিবার ১% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকে অ্যাড মানি করার জন্য বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ‘কার্ড টু বিকাশ’-এ ট্যাপ করে ‘আমেরিকান এক্সপ্রেস’ আইকনটি সিলেক্ট করতে হবে। এরপর প্রাপকের নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে টাকার পরিমাণ বসিয়ে পরের ধাপে যেতে হবে। সেখানে অ্যামেক্স কার্ডের তথ্য, ওটিপি ও বিকাশ পিন নাম্বার দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করলেই তাৎক্ষণিকভাবে টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। গ্রাহক চাইলে পরবর্তীতে লেনদেনের জন্য এক বা একাধিক অ্যামেক্স কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে বিকাশ-এ অ্যাড মানি করার এই সুবিধা ব্যাংক, কার্ড ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসম্পর্ককে আরও এগিয়ে নিয়ে দেশের ডিজিটাল ফিনান্সিয়াল ইকোসিস্টেমকে সমৃদ্ধ করবে। এখন থেকে অ্যামেক্স-এর ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের গ্রাহকরাও সহজেই বিকাশ ওয়ালেটে টাকা অ্যাড মানি করে প্রতিদিনকার ছোট-বড় সব আর্থিক লেনদেন করতে পারবেন, যা কার্ডের ব্যবহারকে আরও বহুমুখী ও কার্যকর করবে।”

সিটি ব্যাংকের ডিএমডি এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, “সিটি ব্যাংক ও বিকাশ-এর এই যৌথ উদ্যোগ দেশের বড় একটি জনগোষ্ঠীকে ডিজিটাল আর্থিক লেনদেনে অনুপ্রাণিত করবে। আমেরিকান এক্সপ্রেস-এর সকল কার্ড মেম্বারদেরকে বিকাশ ওয়ালেটে টাকা লেনদেন করার সহজ সমাধান দিতে পেরে আমরা গর্বিত এবং সিটি ব্যাংকের উপর আস্থা রাখার জন্য বিকাশ-এর প্রতি কৃতজ্ঞ।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যামেক্সবিকাশসিটিম্যাক্স কার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
নির্বাচিত

এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ

এআই-এর অতুলনীয় দক্ষতা নিয়ে এলো অপো রেনো১২ ৫জি
প্রযুক্তি বাজার

এআই-এর অতুলনীয় দক্ষতা নিয়ে এলো অপো রেনো১২ ৫জি

ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ

ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করবে গ্যালাক্সি এম২১
প্রযুক্তি বাজার

ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করবে গ্যালাক্সি এম২১

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
ই-কমার্স

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

এসএমই ডেবিট
অর্থ ও বাণিজ্য

আন্তর্জাতিক রেমিট্যান্স সুবিধাসহ দেশের প্রথম এসএমই ডেবিট কার্ড চালু করল প্রাইম ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ
নির্বাচিত

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া
প্রযুক্তি বাজার

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

ভ্রমণের আনন্দ ও নিরাপত্তা বাড়াতে সঙ্গে রাখুন এই ৭টি স্মার্ট গ্যাজেট
কিভাবে করবেন

ভ্রমণের আনন্দ ও নিরাপত্তা বাড়াতে সঙ্গে রাখুন এই ৭টি স্মার্ট গ্যাজেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মে ২০২৪

অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি

Techzoom.TV |
TechzoomTV