Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড
Share on FacebookShare on Twitter

বুধবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিস্থ খাস ফুডের প্রধান কার্যালয়ে খাস ফুড লিমিটেডের উদ্যোগে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরিচালনায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম ভোক্তা-সেবা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মন্ডল এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাস্তব কেস স্টাডি, প্রশ্নোত্তর পর্ব এবং মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং গ্রাহকসেবার বিভিন্ন বাস্তবধর্মী বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, আইনটির প্রয়োগ, ভোক্তার অধিকার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মন্ডল তাঁর বক্তব্যে বলেন, “গ্রাহকের সন্তুষ্টি অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা ও সদাচরণের কোনো বিকল্প নেই।” তিনি ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান এবং অভিযোগ ব্যবস্থাপনা বিভাগকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের সময়োপযোগী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করায় খাস ফুডকে ধন্যবাদ জানান। খাস ফুডের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “একটি ব্র্যান্ডের মূল ভিত্তি হলো পণ্যের গুণগত মান এবং ভোক্তার সন্তুষ্টি।” এছাড়া প্রতিষ্ঠানের সকল কর্মীকে ভোক্তার অধিকার রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব সময় খাস ফুডের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, “নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণকে খাস ফুড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের লক্ষ্য, প্রতিটি গ্রাহকের কাছে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া। পণ্যের গুণগত মান উন্নয়ন এবং ভোক্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য বাস্তবায়নে আমরা সবসময় নতুন জ্ঞান অর্জন, নিজেদের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন এবং ধারাবাহিক উন্নয়নে বিশ্বাস করি। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মে প্রতিফলিত হবে এবং ভোক্তার আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, খাস ফুড একটি স্বনামধন্য নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান যা দীর্ঘ ১১ বছর ধরে সুনামের সাথে লাখো গ্রাহকের আস্থা অর্জন করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: খাস ফুড

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশি পণ্যের রিভিউ সাইট থাকা দরকার
ই-কমার্স

দেশি পণ্যের রিভিউ সাইট থাকা দরকার

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে অ্যামাজন

ইভ্যালি অ্যাপ বা ওয়েবসাইটে আপনার পুরাতন অর্ডার দেখতে পাচ্ছেন
ই-কমার্স

ইভ্যালি অ্যাপ বা ওয়েবসাইটে আপনার পুরাতন অর্ডার দেখতে পাচ্ছেন

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধভুক্ত হয়েছে গুগল, অ্যামাজন
ই-কমার্স

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধভুক্ত হয়েছে গুগল, অ্যামাজন

ই-কমার্স: কী-কেন-কীভাবে?
ই-কমার্স

ই-কমার্স: কী-কেন-কীভাবে?

আসছে ইভ্যালির ইতিহাস গড়া ‘বিগ ব্যাং’
ই-কমার্স

আসছে ইভ্যালির ইতিহাস গড়া ‘বিগ ব্যাং’

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ফাইবারগ্লাসের বডিতে আসছে ‘শাওমি ১৮ প্রো’ ও ‘১৮ প্রো ম্যাক্স’
নির্বাচিত

ফাইবারগ্লাসের বডিতে আসছে ‘শাওমি ১৮ প্রো’ ও ‘১৮ প্রো ম্যাক্স’

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
নির্বাচিত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
প্রযুক্তি সংবাদ

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’
ই-কমার্স

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা ও অনলাইন শপিংয়ের সুবিধার আড়ালে...

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুলাই ২০২৬

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

Techzoom.TV |
TechzoomTV