Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্যাপট্যাপ সেন্ড চালু করলো ‘ওয়ালেট’ ফিচার: সেরা রেটে অগ্রিম অর্থ জমা ও পাঠানোর সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 April 2025
ট্যাপট্যাপ সেন্ড চালু করলো ‘ওয়ালেট’ ফিচার: সেরা রেটে অগ্রিম অর্থ জমা ও পাঠানোর সুবিধা
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক মানি ট্রান্সফার পরিষেবা প্রদানকারী জনপ্রিয় অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড এবার চালু করলো নতুন সুবিধা ‘ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট’। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভবিষ্যতের অর্থ প্রেরণের জন্য আগেভাগেই টাকাপয়সা জমা রাখতে পারবেন, এবং সেরা এক্সচেঞ্জ রেট পেলে সেই রেটেই তা কনভার্ট করে রাখতে পারবেন।

সাশ্রয়ী লেনদেন, নিজের হাতে নিয়ন্ত্রণ
অনেক সময় হুট করে দরকার না হলেও পরিকল্পিতভাবে পরিবারে অর্থ পাঠাতে হয়। এমন ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট খারাপ হলে প্রবাসীদের অনেক টাকা নষ্ট হয়ে যায়। নতুন ওয়ালেট ফিচার ব্যবহার করে এখন ব্যবহারকারীরা আগেভাগেই টাকা জমা করতে পারবেন এবং যেকোনো সুবিধাজনক সময়ে তা পাঠানোর সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ, সেরা রেট পেলে তখনই কনভার্ট করুন, পাঠান যেকোনো সময়।

বড় অঙ্কের অর্থ পাঠাতেও বাড়তি সুবিধা
পরিবারে চিকিৎসা, জমি কেনা বা অন্য গুরুত্বপূর্ণ খরচের জন্য বড় অঙ্কের টাকা পাঠাতে হয় অনেক সময়। এককালীন অর্থ জোগাড় করে তৎক্ষণাৎ পাঠানো সবসময় সম্ভব নয়। এখন এই ওয়ালেট ফিচারের মাধ্যমে বড় অঙ্কের টাকা ধাপে ধাপে জমা রাখা সম্ভব, যা পরে একবারে পাঠানো যাবে—তাও আবার নিজের নির্ধারিত সময় ও রেটে।

আর্থিক পরিকল্পনায় আসছে গতি ও স্বচ্ছতা
এই ফিচারটি ব্যবহার করে এখন সহজেই আর্থিক বাজেট তৈরি করা যাবে। কারণ, ব্যবহারকারী চাইলে এক্সচেঞ্জ রেট স্থির করে রাখতে পারবেন এবং অর্থ পাঠানোর সময়টিও নিজের মতো করে বেছে নিতে পারবেন। ফলে অপ্রত্যাশিত খরচ কমবে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা সহজ হবে।

ব্যবহার সহজ, নিরাপত্তা সর্বোচ্চ
যাদের ট্যাপট্যাপ সেন্ড অ্যাপে ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে, তারা হোম স্ক্রিন থেকেই সরাসরি ওয়ালেট ফিচারটি অ্যাক্টিভেট করতে পারবেন। এরপর একাধিক উপায়ে ফান্ড জমা করা যাবে এবং সেখান থেকেই সুবিধামতো অর্থ পাঠানো সম্ভব। পুরো ফিচারটি সম্পূর্ণ নিরাপদ ও ইউজার ফ্রেন্ডলি।

প্রাথমিকভাবে যেসব দেশে চালু
বর্তমানে ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট ফিচারটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। ধাপে ধাপে আরও দেশে এবং মুদ্রায় এই ফিচারটি চালু করার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ট্যাপট্যাপ সেন্ডট্যাপট্যাপ সেন্ড ওয়ালেটবিদেশ থেকে টাকা পাঠানো অ্যাপমানি ট্রান্সফার অ্যাপ ২০২৫সাশ্রয়ী উপায়ে টাকা পাঠানোসেরা এক্সচেঞ্জ রেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টওয়াচ আনছে অপো
প্রযুক্তি বাজার

বাজারে এলো অপোর প্রথম স্মার্টওয়াচ

গুগলের জেমিনি লাইভে
নির্বাচিত

এবার জেমিনি অ্যাপেও বিজ্ঞাপন দেখানোর পথে হাঁটছে গুগল

ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং

‘বানান ভুলে’ ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ উন্মোচন স্থগিত
নির্বাচিত

‘বানান ভুলে’ ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ উন্মোচন স্থগিত

করোনাভাইরাস: এবার বাতিল ‘সাউথ বাই সাউথওয়েস্ট’
নির্বাচিত

করোনাভাইরাস: এবার বাতিল ‘সাউথ বাই সাউথওয়েস্ট’

খুলনায় স্মার্ট পোস্ট সার্ভিস পয়েন্টের উদ্বোধন করলেন সুইডেনের রাজকুমারী
প্রযুক্তি সংবাদ

খুলনায় স্মার্ট পোস্ট সার্ভিস পয়েন্টের উদ্বোধন করলেন সুইডেনের রাজকুমারী

Load More

ট্রেন্ডিং টপিক

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

এমডিএম লক সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

নগদ টাকায় কিনেও ফোনে এমডিএম লক, ওয়ারেন্টি সেবা দিতে অস্বীকৃতির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 April 2025

ট্যাপট্যাপ সেন্ড চালু করলো ‘ওয়ালেট’ ফিচার: সেরা রেটে অগ্রিম অর্থ জমা ও পাঠানোর সুবিধা

Techzoom.TV |
TechzoomTV